Ad

মায়ের স্বপ্ন পূরণ করা এক মহানায়ক আশরাফ হাকিমী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-12_7bb049d9-8bfc-46df-8b1c-d7153d16a1d3_Hakimi_With_Mother
Durbin News

মাত্র সাত বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে খেলার প্রস্তাব পান। ক্ষুদে তরুণ যেনো বিশ্বাসই করতে পারছিলেন না। ছেলেকে ফুটবলার বানাতে মা করেছেন পরিষ্কারকর্মীর কাজ, বাবা ছিলেন ফেরিওয়ালা। বাবা-মায়ের কষ্ট বৃথা যায়নি। তাদের কষ্ট সার্থক করে, স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে সেই ক্ষুদে ছেলে এখন ফুটবলের অন্যতম বড় তারকা আশরাফ হাকিমি।ছোট দলের বড় তারকা তিনি। বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে উঠেছে আটলাস সিংহরা। বাছাইপর্ব থেকে এই দীর্ঘ যাত্রায় দলের অন্যতম কান্ডারী ছিলেন আশরাফ।স্পেনেই জন্ম, সেখানেই বেড়ে উঠা; তবে, মাঠ মাতিয়েছেন মরক্কোর হয়ে। মাদ্রিদে জন্মালেও তার শরীরে বইছে মরক্কোর রক্ত। ১৯৯৮ সালের ৪ নভেম্বর স্পেনের মাদ্রিদে জন্ম মরক্কোর বংশোদ্ভূত আশরাফ হাকিমির। দারিদ্রতার সাথে লড়াই করে কোনোরকমে বেঁচে ছিল তার পরিবার।অল্প বয়সেই ফুটবল পায়ে প্রতিভা দেখাতে সক্ষম হন তিনি। বাবা-মায়ের ইচ্ছা ছিল হাকিমি একদিন স্পেনের জার্সি গায়ে মাঠে মাতাবে; খেলবে জাতীয় দলের হয়ে। মাত্র ৭ বছর বয়সেই রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্ষুদে হাকিমি। প্রথমবার চিঠি পাবার পর বিশ্বাসই করতে পারেনি এতো বড় ক্লাব তাকে নিতে চায়। বয়সভিত্তিক দলগুলোতে পায়ের জাদুতে দ্যুতি ছড়িয়ে উঠে আসেন সিনিয়র দলে।২০১৬ সালে রিয়াল মাদ্রিদ একাডেমিতে যোগ দেন হাকিমি। এক বছর পরেই ২০১৭ সালে মাত্র ১৯ বছর বয়সে মাদ্রিদের সিনিয়র টিমে জায়গা করে নেন। স্বপ্নপূরণের পথে আরো এক ধাপ এগিয়ে যান হাকিমি।মাদ্রিদের জার্সিতে এক বছর মাঠ মাতিয়ে ধারে খেলতে যান জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। সেখান থেকে পাড়ি দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। দাপট দেখিয়েই পিএসজিতে ডাক পান মাত্র এক বছরের মাথায়।হাকিমির ঠিকানা হয়তো স্পেনেই হতো। কিন্তু ভাগ্য তাকে শেষ পর্যন্ত নিয়ে যায় বংশের কাছে। স্পেন থেকে শুরু করে ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপ জুড়ে থাকা মরোক্কান অভিবাসীদের মাঝ থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হলো।মরোক্কান ফুটবল ফেডারেশনের নিয়োগ দেওয়া স্কাউট টিমের চোখেই ধরা পড়ে হাকিমির প্রতিভা। ফুটবলের প্রতি তার এতোটাই আসক্তি ছিলো যে, দল পেলেই হবে, সেটা স্পেন না মরক্কো এ নিয়ে মাথাব্যথা ছিল না।ছোটবেলা থেকেই বাবার সাথে টিভিতে মরক্কোর খেলা দেখতেন। খেলোয়াড়দের জানাশোনাও ছিলো বাবার মাধ্যমেই। মরক্কোর খাবার, সংস্কৃতি সবকিছুই টানতো হাকিমিকে। তাই দুই দেশের মাঝে একটিকে বেছে নিতে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি তাকে।তার করা গোলেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে স্প্যানিশদের। শেষ ষোলোতে পেনাল্টি শ্যুটআউটে শেষ গোল করে উল্লাসে মাতেন হাকিমি।গ্যালারি জুড়ে মরক্কোর সমর্থকদের উল্লাস জানান দিচ্ছিলো ইতিহাস গড়েছে তারা। এরপরই সেই দৃশ্য; যে দৃশ্য এখন ভাইরাল নেট দুনিয়ায়। যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে কোটি কোটি ফুটবল ভক্তের। ছবিতে দেখা যায় মা সাইদা মৌ, হাকিমির গালে চুমু খাচ্ছেন। বিপরীতে হাকিমিও চুমু খাচ্ছেন মায়ের কপালে। এই দৃশ্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে বেলজিয়ামের বিপক্ষেও মরক্কোর ঐতিহাসিক জয়ের পর দেখা গিয়েছিল একই চিত্র।মরক্কোর নাম নিলেই এখন চলে আসে হাকিমির নাম। ছোট দেশের এই বড় তারকা মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছেন। দারিদ্রতাকে হার মানিয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তিনি এখন বিশ্বের কাছে বড় এক উদাহরণ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad