Ad

পর্তুগালকে হারিয়ে প্রথম মুসলিম দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
712417_179
Durbin News

ইতিহাসের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিতে যাওয়ার টিকেট নিশ্চিত করেছে আফ্রিকান দেশটি।মরক্কোর কাছে ১-০ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এর মধ্যে দিয়েবহু সাধের বিশ্বকাপ ট্রফিটা না ছুঁয়েই বিদায় নিতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মরক্কোর ইতিহাস গড়ার রাতে স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে বিশ্বকাপ-অধ্যায়ের ইতি টানতে হচ্ছে ফুটবলের এ মহানায়কের।বয়সের ভারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি এই মহাতারকা। শেষ দুই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন মাঠে কিন্তু মনে রাখার মতো কিছু দিতে পারেননি- অনেক কিছু দেওয়া এই মহারথী।আগের ম্যাচের মতো এদিনও রোনালদোকে বেঞ্চ-এ রেখে একাদশ সাজিয়েছিলেন ফার্নান্দো সান্তোস, কিন্তু তাতে ফল বয়ে আনেনি কিছুই। পর্তুগালকে বিদায় করে সেমির টিকিট নিশ্চিত করেছে আশরাফ হাকিমিরা।হাই ভোল্টেজ এই ম্যাচে আক্রমণাত্মক খেলা শুরু করে দুই দল। ম্যাচের চতুর্থ মিনিটেই ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল পর্তুগিজদের। কিন্তু জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনো।পর্তুগালের ফ্রিকিক মিসের পরের মিনিটেই পাল্টা আক্রমণে পর্তুগিজ রক্ষণ কাপিয়ে দেন আশরাফ হাকিমীরা। সে যাত্রায় গোল না হলেও পাল্টা আক্রমণ চলতে থাকে ২০ মিনিট পর্যন্ত। এর মধ্যে বেশিরভাগ আক্রমণ আসে পর্তুগিজদের থেকে।তবে আক্রমণের বাইরে ওয়ান টাচ ফুটবলের সৌন্দর্যে পর্তুগালকে চমকে দিতে চেষ্টা চালিয়েছে মরক্কো। কিন্তু রক্ষণাত্মক খেলায় তেমন সুযোগ পায়নি কোনো দল। ডি বক্সের বাইরে থেকে আক্রমণ হয়েছে দুই প্রান্তেই।এদিকে ম্যাচের ৪২ মিনিটে এসে ওয়ান-টাচ ফুটবলের প্রতিদান পায় আন্ডারডগ মরক্কো। পর্তুগালের জালে বল জড়ায় দেশটি। এ সময় বাতাসে ভেসে আসা বলে পর্তুগালের গোলরক্ষক কস্তা ও রুবেন দিয়াজের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ নেসেরি, ইয়াহিয়া আত্তাতের ক্রসে শূন্যে ভেসে দারুণ এই হেডে গোলবারে আঘাত করে বল। সঙ্গে সঙ্গে উদ্‌যাপনে মাতে মরক্কো শিবির। বিরতির একটু আগে গোল পেতে পারত পর্তুগিজরাও। কিন্তু ফার্নান্দেজের নেয়া হেড মরক্কোর বারপোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর মরক্কোর দেওয়া গোল শোধরাতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। একাদশের বাইরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো নামেন ম্যাচের ৫২ মিনিটে। পর্তুগালের একের পর এক আক্রমণের চাপে এ সময় কিছুটা কোণঠাসা হয়ে পড়ে মরক্কো। কিন্তু রক্ষণভাগের নৈপূণ্যে কোনো বিপদ হয়নি তাদের। বরং পর্তুগালের আক্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে রক্ষণভাগে যোগ হয় নতুন শক্তি।ম্যাচের শেষ মুহূর্তে রোনালদো–ফার্নান্দেজদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি মরক্কোর রক্ষণ ভেদ করতে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচের ফলাফল। শেষ মুহূর্তে এসে বিপত্তি বাঁধে মরক্কোর। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়ালিদ শেদিরা। কিন্তু ১০ জনের মরক্কোকে ৬ মিনিট পেয়েও আর কাজে লাগাতে পারেনি পর্তুগাল। এর ফলে ১–০ তে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় পর্তুগিজরা।এদিকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা মরক্কো জন্ম দিয়েছে নতুন ইতিহাসের। প্রথম কোনো আফ্রিকান মুসলিম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে মরক্কো। এছাড়া শুধু মুসলিম দেশ হিসাবে তারা দ্বিতীয়। এর আগে প্রথম মুসলিম দেশ হিসাবে তুরস্ক গিয়েছিলো সেমি ফাইনাল পর্যন্ত। সেমি ফাইনালে ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের মুখোমুখি হবে আশরাফ হাকিমিরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad