Ad

শান্ত শিষ্ট মেসি যখন প্রতিশোধ নেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ফুটবলের শান্ত শিষ্ট আর ভদ্র ছেলে বলা হয় লিওনেল মেসিকে। ফাউল কিংবা কটু কথায় কখনো বিভ্রান্ত হোননি আর্জেন্টাইন অধিনায়ক। শরীরী ভাষায় প্রতিবাদ না জানালেও অসাধারণ নৈপূণ্যে খোঁচা আর অপমানের জবাব দিয়েছেন ক্যারিয়ার জুড়ে।লিওনেল মেসিকে লক্ষ্যভ্রষ্ট করতে মেসিকে খাটো করে পত্রিকার হেডলাইন হয়েছেন অসংখ্য ফুটবলার থেকে শুরু করে দলের ম্যানেজাররা। কিন্তু মেসি সেসব উপেক্ষা করে বরাবর ই জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে, কুলুপ এঁটে দিয়েছেন খোঁচা আর অপমানের।চলমান কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আলোচনায় আসে মেসির অনন্য সেলিব্রেশন। কিন্তু এই সেলিব্রেশনের মধ্যে দিয়ে ডাচ কোচকে চরম এক শিক্ষা দেন আর্জেন্টাইন অধিনায়ক। এর পেছনে রয়েছে আর্জেন্টাইন ফুটবলার রোমান রিকয়েলমির প্রতি ডাচ কোচের অবিচার।২০০৩ সালে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়রস ছেড়ে স্পানিশ ক্লাব বার্সেলোনা তে পাড়ি জমান আর্জেন্টিনার মিডফিল্ডার রোমান রিকয়েলমি।সে সময়ে রোমান রিকয়েলমি ছিলেন আর্জেন্টিনার সেরা মিডফিল্ডারের মধ্যে একজন।কিন্তু বার্সেলোনায় তৎকালীন কোচ লুই ভ্যান গ্যাল এর অধীনে ভালো পারফরম্যান্স করেও দিনের পর দিন বেঞ্চে বসে থাকতে হয় এই মিডফিল্ডারকে। গোল কিংবা এ্যাসিস্ট পাওয়ার পরেও কোচের খারাপ মন্তব্য শোনা প্রতিদিনকার বিষয় হয়ে উঠেছিল রোমান রিকয়েলমির।বর্তমান ডাচ কোচ লুই ভ্যান গ্যাল এর জন্যই মাত্র 6 বছরে ইউরোপীয় ফুটবল অধ্যায় শেষ করেন রোমান রিকয়েলমি। বাধ্য হয়ে আবারও ফিরে যান বোকা জুনিয়রস ক্লাবে। আর তখন থেকেই ছন্দ হারিয়ে ফেলেন এই প্রতিভাবান ফুটবলার। সময়ের ব্যবধানে ক্যারিয়ারের ইতি টানেন রোমান রিকয়েলমি।শনিবার ডাচদের বিপক্ষে গোল করে ডাচ কোচের সামনে গিয়ে সেই রোমান রিকয়েলমির গোল সেলিব্রেশন নকল করেব মেসি। এর মাধ্যমে তাকে রিকয়েলমির প্রতি করা অবিচার মনে করিয়ে দেন লিওনেল মেসি। শুধু তাই নয়, ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে সোজা ডাচ কোচ কে শাসিয়ে আসেন সাত বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা।মেসির বডি ল্যাঙ্গুয়েজ দেখে স্পষ্ট বোঝা গিয়েছিল, ম্যাচের আগে ডাচ কোচের থেকে পাওয়া অপমান তিনি হজম করতে পারেননি। তাই বিপক্ষের কোচকে বুঝিয়ে দিলেন যে, ' অনেক বয়স হয়েছে, এবার চুপ করে বিশ্রাম নিন!' মেসি ও ভ্যান গালের এই উত্তাপজনক মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ডাচ কোচকে উপযুক্ত জবাব দেওয়ার সমর্থকদের প্রশংসায় ভাসছেন মেসি। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়ে আর্জেন্টিনা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল শুরু হয় মেসিকে নিয়ে। মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় ম্যাচের আগ পর্যন্ত চলতে থাকে হাসি ঠাট্টা। Where is Messi ? স্লোগানে উল্লাসে মেতে ওঠেন বিপক্ষ দলের সমর্থকরা। তবে ম্যাচের দিন সেই হাসি ঠাট্টার জবাব দিয়েছেন মেক্সিকোকে হারিয়ে। দৃষ্টিনন্দন গোল করে মেক্সিকো সমর্থকদের মুখ বন্ধ করেন মেসি।একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ষোলোতে। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভাঙ্গা যখন অসম্ভব মনে হচ্ছিল, মেসি তখন কর্নারে বল নিয়ে এগোচ্ছিলেন। গ্যালারি থেকে তখন ও ভেসে আসছিল Where is messi? এর ঠিক ৩০ সেকেন্ড পরেই অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ভেঙে গোল করেন লিওনেল মেসি। আর এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সমর্থকদের মাঝে নেমে আসে সুনসান নীরবতা।পুরো ক্যারিয়ার জুড়েই মেসি ঠাট্টা আর কটু কথার জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। বার্সায় থাকা কালীন লীগ টাইটেল জেতার জন্যে এল ক্লাসিকো জেতা অপরিহার্য ছিল বার্সেলোনার। তাই মেসিকে রুখতে ট্যাকলের আশ্রয় নেয় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। কিন্তু মেসির শেষ মুহূর্তের গোলে সেদিন সব পরিকল্পনা ভেস্তে যায় রিয়াল মাদ্রিদের। নীল রংয়ের জার্সি উচিয়ে সেদিন সান্তিয়াগো বার্নাব্যুতে নিরবতা এনে দেন লিওনেল মেসি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad