Ad

ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়তে পারবে কি মরক্কো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-12_c9cf115c-478c-4cd0-ae74-8f9444cda08a_718028_01_02
Durbin News

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে মরক্কো ও ফ্রান্স। ১৪ই ডিসেম্বর দিবাগত রাত ১টায় মাঠে নামবে দুই দল।আসরজুড়ে চমক দেখানো মরোক্কান আটলাস সিংহরা প্রথমবারের মতো খেলবে সেমিফাইনালে। একমাত্র আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে এসেছে মরক্কো। অপরদিকে, গেলো আসরের শিরোপাজয়ীরা এবারও ধরে রেখেছে দাপট। দুর্দান্ত পারফরম্যান্স, গতিময় ফুটবলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে ফরাসিরা। বেশ কয়েকজন তারকার ইনজুরিতে পড়লেও আবারো শিরোপা জয়ের হাতছানি ফরাসিদের সামনে।আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হয়েছে সর্বমোট ১১ বার। সাত ম্যাচেই জয় পেয়েছে ফরাসিরা। বিপরীতে, মাত্র এক জয় আছে আটলাস সিংহদের। বাকি তিন ম্যাচে হয়েছে ড্র। বিশ্বকাপে অবশ্য দুই দলের এখনো দেখাই হয়নি। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলবে দুই দল।তাই, পরিসংখ্যান আর দলগত শক্তিমত্তার বিচারে মরক্কোর চাইতে ফ্রান্স অনেকটাই এগিয়ে রয়েছে।তবে, কাতার বিশ্বকাপ বদলে দিয়েছে সব পরিসংখ্যান আর অতীত ইতিহাস। বড় বড় বিশ্লেষকরাও এবার বোকা বনে গেছেন চমক আর অঘটনে ঠাঁসা এই বিশ্বকাপে।আসরে মরক্কোর সবচেয়ে শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি আটলাস সিংহরা। কানাডার বিপক্ষে এক গোল হজম করলেও সেটি ছিলো আত্মঘাতি। সবশেষ ৯ ম্যাচে ওই আত্মঘাতি গোল ছাড়া কোনো প্রতিপক্ষই মরোক্কানদের জালে জড়াতে পারেনি বল। এর জন্য মরক্কোর গোলবারের সামনে অতন্দ্র প্রহরীর হিসেবে থাকা ইয়াসিন বোনো অন্যতম নায়ক। বড় বড় দলগুলোকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারের আসার পেছনে এই তারকার অবদান অনেক। ডিফেন্সের পাশাপাশি মরক্কোর আক্রমণভাগও বেশ সফল। গোল যেমন হজম করেনি, তেমনি প্রতিপক্ষের জালে গোল দিয়ে ঠিকই তারা আদায় করেছে জয়।ফ্রান্সের জন্য অবশ্যই মাথাব্যাথার কারণ হবে মরক্কোর ডিফেন্স ও গোলরক্ষক ইয়াসিন বোনো। তবে এমবাপ্পের গতি তারা রুখে দিতে পারে কি-না সেটাই দেখার বিষয়।অপরদিকে, ফ্রান্সের হয়ে সবচেয়ে বড় শক্তি দলের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ২৩ বছর বয়সী এই তরুণ তারকা ইতিমধ্যেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। হাতছানি আছে এই বয়সেই দুই বিশ্বকাপ ফাইনালেরও। চলতি আসরে ৫ গোল দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সেমিতেও তিনি হতে পারেন তুরুপের তাস। মরক্কোর ডিফেন্স গুড়িয়ে দিতে এমবাপ্পেকেই নিতে হবে গুরু দায়িত্ব। এছাড়া মেসির সাথে আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা অলিভার জিরুডও প্রতিপক্ষের জন্য হতে পারেন হুমকি।ফ্রান্সের ফরোয়ার্ড যেমন দুর্দান্ত, তেমনি ডিফেন্সও বেশ শক্ত। আর গোলবারের নিচে আছেন অভিজ্ঞ হুগো লরিস। মিডফিল্ডে পগবা, কান্তেদের শূন্যতা খানিকটা বোঝা গেলেও তাদের দাপুটে খেলায় সেটা অনেকটাই মিশে গেছে। ফ্রান্স ও মরক্কো দুই দলই ৪-৩-৩ ফর্মেশনেই খেলে আসছে বেশিরভাগ ম্যাচে। সেমিতেও এই ফর্মেশনেই মাঠে নামার সম্ভাবনা আছে দু'দলেরই।ফ্রান্সের সম্ভাব্য একাদশ হলো গোলরক্ষক হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরুড, আন্দোনিও গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপ্পে।মরক্কোর সম্ভাব্য একাদশে আছেন গোলরক্ষক ইয়াসিনে বোনু, রোমাইন সাইস, জায়েদ আল ইয়ামিক, আতিয়াতাল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ান আম্বারাত, সেলিম আমাল্লা, আজেদিন ওনাহি, ইউসুফ আন নেসারি, সোফিয়ান বৌফাল ও হাকিম জিয়েচ।বুধবার রাতে আল বাইত স্টেডিয়ামে মাঠে নামবে ফ্রান্স ও মরক্কো। আটলাস সিংহদের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে পা দেওয়ার। অপরদিকে, টানা দুই আসরের ফাইনাল খেলার হাতছানি দিচ্ছে ফ্রান্সের সামনে। আফ্রিকানদের বিজয়গাঁথা নাকি ফরাসিদের দাপট - সেটার অপেক্ষায় এখন ফুটবলবিশ্ব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad