Ad

রোনালদোর আবেগঘন স্ট্যাটস, পরের বিশ্বকাপেও কি খেলবেন তিনি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
03b2a4e5b5a5083594685ed301063e21-6395f853253a6
Durbin News

রেফারির হুইসেল বাজতেই কান্নারত অবস্থায় ড্রেসিং রুমের টানেল ধরে হাঁটা ধরলেন। বিশ্বমঞ্চে মাঠ থেকে বিদায় বেলা দেখা মিললো অশ্রুসিক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তো বিশ্বকাপ থেকে শেষ বিদায় নিয়ে ফেলেছেন। সিআরসেভেনের বিদায়ে মরুর বুকে আরো এক মহারথীর হৃদয়ভাঙার গল্প। যে গল্পে এবার কেঁদেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে গল্পে কেঁদেছেন লাখো কোটি ফুটবল সমর্থক। আগের দিন ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিদায়, একই মঞ্চে একদিনের ব্যবধানে স্বপ্নভঙ্গ সিআরসেভেনের। আটলাস সিংহদের ভয়াল গর্জনের রাতে বিদায় ঘণ্টা বাজলো পর্তুগালের। তবে, রোনালদোর বোনের বিশ্বাস হয়তো ২০২৬ বিশ্বকাপেও ভাইকে দেখবেন মাঠ মাতাতে। ম্যাচ শেষে ব্যক্তিগত ইন্সটাগ্রাম স্টোরিতে এক পোস্টে তিনি লিখেন, '৪১ বছর বয়স প্রাইম টাইম'যদিও এটা স্রেফ আবেগী বার্তা। ২০২৬ বিশ্বকাপের সময় রোনালদোর হবে ৪১। এই বয়সে এসে এখন পর্যন্ত মাত্র চারজন খেলেছেন বিশ্বকাপে। আর চল্লিশোর্ধ সাত ফুটবল খেলেছেন বিশ্বকাপের ইতিহাসের। তাও কি-না এই সাত জনের ছয়জনই ছিলেন গোলরক্ষক।২০১৮ বিশ্বকাপে মিশরের হয়ে খেলেব ৪৫ বছর বয়সী এসাম আল হাদারি। বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলারও তিনি। ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর বয়সী ফারিদ মন্ড্রাগন খেলেছিলেন কলম্বিয়ার হয়ে। তবে, এই তালিকায় একমাত্র রজার মিলার যিনি ছিলেন একজন স্ট্রাইকার। এই ক্যামেরুন তারকা ৪২ বছর বয়সেও মাতিয়েছিলেন বিশ্বকাপ।৪১ বা তার বেশি বয়সে খেলা আরেক ফুটবলার ছিলেন প্যাট জেনিংস। ১৯৮৬ বিশ্বকাপে নর্দান আইল্যান্ডের হয়ে খেলেন তিনি।সে হিসেবে হয়তো আরো এক বিশ্বকাপ খেলতেও পারেন সিআরসেভেন। সেই ফিটনেস আর দুরন্তপনাও যে আছে এই পর্তুগিজ তারকার মাঝে। তবে সবই নির্ভর করছে এই তারকার ওপর। মরক্কোর বিপক্ষে বিদায়ের ম্যাচে নেমেই অবশ্য বিশ্বরেকর্ড গড়েছেন রোনালদো। পুরুষদের ফুটবলে বিশ্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার বাদের আল মুতাওয়াকে ছুঁয়ে ফেলেছেন তিনি। ১৯৬ ম্যাচ খেলে দীর্ঘ সময় তালিকার এক নম্বরে ছিলেন কুয়েতের এই ফুটবলার। গতকাল মাঠে নেমেই এই তালিকায় তার পাশে বসলেন রোনালদো।বিশ্বকাপ থেকে বিদায়ের একদিন বাদেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লিখেন, পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ জেতা ছিলো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। ভাগ্যক্রমে আমি পর্তুগাল সহ আন্তর্জাতিক মানের অনেক শিরোপা জিতেছি। কিন্তু, নিজ দেশের নাম বিশ্ববাসীর কাছে সেরা হিসেবে তুলে ধরাই ছিল আমার লক্ষ্য। আমি এটার জন্যই লড়াই করেছি, কঠোর পরিশ্রম করে গেছি। শেষ ৫ টি বিশ্বকাপের প্রতি আসরেই দলের হয়ে আমি গোল করেছি। আমার চারপাশে দুর্দান্ত সব খেলোয়াড়রা খেলেছেন। আমাদেরকে লক্ষ লক্ষ পর্তুগিজ নিয়মিতই সমর্থন দিয়েছেন। আমি আমার সবকিছু দিয়েছি। আমি কখনোই আমার লড়াই থেকে সরে যাইনি। দুঃখজনকভাবে গতকাল আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। এখন আমি সবাইকে বলতে চাই। অনেক কিছুই বলা হয়েছে, ভাবা হয়েছে, লিখা হয়েছে, আমাকে নিয়ে। আমি সবসময় আমাদের দলের লক্ষ্যের পেছনে ছুটেছি। আমি কখনোই আমার সতীর্থদেরকে ছেড়ে চলে যাবো না, পাশে থাকবো, আমার দেশের প্রতি মুখিয়ে থাকবো। পর্তুগালকে ধন্যবাদ, কাতারকেও ধন্যবাদ। স্বপ্নটা বেশ মধুর ছিল, যতক্ষণ এটা আমার জন্য বেঁচে ছিল।রোনালদোর এই আবেঘন স্ট্যাটাস যে ছুয়ে গেছে লাখো কোটি ভক্তদের হৃদয়। তবে, ৪১ বছর বয়সে রোনালদো খেলবেন কি-না, বোনের কথা রক্ষা করতে পারবেন কি-না সেটা সময়ই বলে দিবে। যদিও লিওনেল মেসির রঙে এখনো রঙিন বিশ্বকাপ। তবে, নেইমার-রোনালদোর মতো দুই বড় তারকার বিদায়ে বিশ্বকাপের রঙ যে এখন অনেকটাই ফিঁকে। ক্যারিয়ার জুড়ে মাথা উচিয়ে মাঠ মাতানোর পর বিশ্বমঞ্চে মাথা নুইয়ে বিদায়। সব স্বপ্ন সত্যি হয় না, সব গল্পের শেষটাও আসলে সুন্দর হয় না। বিশ্বমঞ্চে রোনালদোর গল্পটাও হয়তো শেষ হলো হতাশায়, তিক্ততায়, ব্যর্থতায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad