Ad

ফাউল করতে দেরি হলেও কার্ড দেখাতে দেরি করেন না এই রেফারি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-12_33a41840-c294-4c06-b9f7-c52f32019312_2022_12_09T212025Z_2093648496_UP1EIC91N9ZTB_RTRMADP_3_SOCCER_WORLDCUP_NLD_ARG_REPORT
Durbin News

ফুটবল খেলে কিংবা কোচ হিসেবে নায়ক বা খলনায়ক বনে যাওয়ার ইতিহাস কম নয়। তবে, রেফারি হিসেবে ফুটবল ইতিহাসে ভিলেন বনে যাওয়া একমাত্র মানুষ স্প্যানিশ অ্যান্তোনিউ মাতিউ।রেফারির রঙিন জীবনটা হয়তো ছেয়ে গেছে হলুদ আর লাল রঙে। কারণ ফাউল হতে দেরী হলেও তার পকেট থেকে কার্ড বের করতে দেরী হয় না। যেনো ম্যাচ নয় কার্ডের সমারোহ। কোনো কুস্তি ম্যাচ কিংবা রেসলিংও বলা চলে। সবশেষ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচে ছিলো এমনই চিত্র।ম্যাচজুড়ে রেফারির বাশি বেজে উঠেছে অগণিত বার। প্রায় অর্ধশত ফাউল আর আঠারোটি হলুদ কার্ডে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব। এদিন, শেষ আটের লড়াইয়ে ম্যাচ পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন স্পেনের রেফারি অ্যান্তোনিও মাতেউ। স্প্যানিশ এই রেফারি ম্যাচ জুড়ে দেখিয়েছেন মোট ১৮টি হলুদ কার্ড। শুধু তাই নয় রেড কার্ডও দেখিয়েছেন এক ডাচ তারকাকে। ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসকে ম্যাচের একদম শেষ সময়ে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় দেন মাতেউ।রেফারির এমন কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন ফুটবল সমর্থকরাও। নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই ফাউলের বাঁশি বাজিয়ে গিয়েছেন মাতেউ। পুরো ম্যাচে ৪৮ বার ফাউল দিয়েছেন এই রেফারি।সেই সাথে বিশ্বকাপে হলুদ কার্ড দেখানোর রেকর্ড করেছেন এই স্প্যানিশ। ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড গড়েছেন তিনি।এর আগে এই রেকর্ড ছিলো ইংলিশ রেফারি হাওয়ার্ডের কাছে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংলিশ ১৪টি হলুদ কার্ড দেখিয়েছিলেন এই ইংলিশ। বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে যা ছিল রেকর্ড। তবে, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যান্টোনিও মাতেউ।শুধু মাঠের খেলোয়াড়দেরই কার্ড দিয়েছেন এমন নয়। ডাগ আউটেও ছিলো না স্বস্তি; খেলোয়াড় থেকে স্টাফ সবাই খেয়েছেন হলুদ কার্ড। ১২০ মিনিটের লড়াইয়ে খেলোয়াড়েরা পান ১৫টি হলুদ কার্ড।যার মাঝে আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং বিপরীতে থাকা নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭ হলুদ কার্ড। এছাড়া ম্যাচের মাঝেই আর্জেন্টাইন কোচিং স্টাফের ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্ক্যালোনিকে হলুদ কার্ড দেখান এই স্প্যানিশ রেফারি। ১২০ মিনিট অতিক্রান্ত হয়ে টাইব্রেকারেও রেহাই নেই। পেনাল্টি শুটআউটের সময় ডামফ্রিস দেখেন দ্বিতীয় হলুদ কার্ড! তালিকায় যুক্ত হোন নোয়া ল্যাংও। হলুদ কার্ড নিয়েই মাঠ ছাড়েন তিনিও।নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা যেনো জয় নিয়েও নেই স্বস্তিতে।সেমিতে আর্জেন্টিনার ৮ প্লেয়ার হলুদ কার্ড নিয়েই খেলবে; তালিকায় আছেন লিওনেল মেসিও।সাধারণ ফাউল হলেই যেনো হলুদ কার্ড। রেফারির এমন কান্ডে বিরক্ত দুই দলেরই খেলোয়াড়েরা। মেসি তো মন্তব্যই করে ফেলেছেন, এমন বড় ম্যাচে রেফারি নির্বাচনে ফিফার আরো সতর্ক হওয়া উচিত। রেফারির এমন কান্ড নাকি খেলাটাই নষ্ট করে দেয়।লা লিগায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন মাতিউ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মেসির সম্পর্কে তাই ভালোই ধারণা ছিলো তার। এদিন এই রেফারি কাছ থেকে নিস্তার পাননি এল এম টেনও। এর আগে একবার ম্যারাডোনার গোল উদ্‌যাপনের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। মাতিউ লাহোজ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত রেফারিদের একজন, বেশ অভিজ্ঞ তিনি। ২০২০-২১ ম্যানচেস্টার সিটি ও চেলসির ফাইনালসহ ক্যারিয়ারে ৪১টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারি করেছেন এই স্প্যানিশ।ডাচদের ম্যাচে এর আগে দুইবার রেফারির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের দায়িত্বে ছিলেন মাতেউ। এছাড়া ২০১৫ সালে তুরস্কের বিপক্ষে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। কাতার-সেনেগাল ও ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মাতিউ।আলোচিত-সমালোচিত এই রেফারি বিশ্বকাপে আর কোনো ম্যাচে দায়িত্ব না দিক সেটাই চাওয়া অনেক ফুটবল সমর্থকের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad