Ad

আর্জেন্টিনাকে সমর্থনের জেরে বাংলাদেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত আর্জেন্টিনার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

বাংলাদেশের সমর্থকদের উপচেপড়া ভালোবাসা আর আকুণ্ঠ সমর্থনের জেরে এবার বাংলাদেশে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পুনরায় দূতাবাস চালুর ব্যাপারে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশী ভক্তদের উন্মাদনা আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। ফিফা থেকে শুরু করে আর্জেন্টাইন কোচের মুখে বাংলাদেশী সমর্থকদের ফুটবল প্রেমের জয়গান শোনা গেছে ইতিমধ্যে।বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার প্রতিদান হিসেবে আর্জেন্টিনার রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা। জাতীয় টেলিভিশন গুলোতে বাংলাদেশের পতাকা টানিয়ে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক ও রাজনৈতিক কৃষ্টি কালচার। নিউজ চ্যানেলগুলোতে আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার খবর প্রচার করা হচ্ছে প্রতিনিয়ত।এরমধ্যেই রাষ্ট্রীয়ভাবে আকুণ্ঠ এই ভালোবাসা আর সমর্থনের প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালু করার কথা জানিয়েছে দেশটির সরকার পক্ষ। ১০ ডিসেম্বর এক টুইটের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো লিখেন, বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৯৭৮ সালে এই দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করলে দুই দেশ ই লাভবান হবে বলে প্রত্যাশা করেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের ফুটবল উন্নয়নে পারস্পরিক সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশে বাণিজ্য সম্ভাবনা নিয়ে আরেকটি টুইটে সান্তিয়াগো ক্যাফিয়েরো লিখেন ," 2021 সালে, বাংলাদেশে রপ্তানির পরিমাণ ছিল 876 মিলিয়ন মার্কিন ডলার। যা একটি রেকর্ড পরিমাণ উচ্চতা ছিল আর্জেন্টিনার জন্যে। প্রধান রপ্তানি পণ্য হিসেবে সয়াবিন তেল, ময়দা এবং ওষুধ এসেছে বাংলাদেশে। মূলত এসব পন্যই ছিলো আর্জেন্টিনা থেকে আসা পন্যের ৯৯ শতাংশ। সান্তিয়াগো ক্যাফিয়েরো আরো জানিয়েছেন দূতাবাস খোলার সিদ্ধান্ত এখন নেওয়া হলেও বিশ্বকাপের আগেই দূতাবাস খোলা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন তিনি।ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন বাংলাদেশ - আর্জেন্টিনা অনন্য এক মেলবন্ধন তৈরি করেছে। বাংলাদেশের সমর্থকদের প্রতিদান হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন নাগরিকেরা।বাংলাদেশ - আর্জেন্টিনার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিণতি পৌঁছেছে সামাজিক যোগাযোগমাধ্যম এর এক কমিউনিটিতে। আর্জেন্টাইনদের সৃষ্টি করা এই কমিউনিটির নাম 'ফ্যানস আর্জেন্টিনোস দে লা সিলেকশন দে ক্রিকেট দে বাংলাদেশ' যার বাংলা অর্থ 'বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টিনার ভক্ত'।বাংলাদেশকে সমর্থনের উদ্দেশ্যে খোলা এই গ্রুপের বর্তমান সদস্য দেড় লক্ষ ছাড়িয়েছে। এখানে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন আর্জেন্টিনা ও বাংলাদেশী নেটিজেনরা। ক্রিকেট সম্পর্কে প্রায় অজ্ঞ আর্জেন্টাইনরা এখন ক্রিকেটের অনেক কিছুই বোঝেন বাংলাদেশের জন্যে।সম্প্রতি ভারত বাংলাদেশ সিরিজ চলাকালীন বাংলাদেশকে সমর্থন দিয়ে পোস্ট দেন আর্জেন্টাইনরা। সিরিজ জয়ের পর আনন্দে উল্লাসে মেতে ওঠে তারা। আর্জেন্টিনার জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরাও অভিনন্দন জানান এই সিরিজ জয়ে।কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেছে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। পৃথিবীজুড়ে দলটির সমর্থক থাকলেও এর বড় একটি অংশের সমর্থক বাংলাদেশের জনগন। আর্জেন্টিনার জয়ের পর বাংলাদেশীদের আনন্দ ও বিজয় মিছিল দেখে অভিভূত হয়েছেন আর্জেন্টাইন কোচ থেকে শুরু করে ফুটবলের কর্তারা। সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কোলানীর প্রশংসা করেছেন। এরপর লাইভ স্ট্রিমিং এর সময় বাংলাদেশের অকৃত্রিম এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সারজিও আগুয়েরো। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানেন আর্জেন্টাইন ফুটবলাররা, এমনটাও জানান সাবেক এই ম্যানচেস্টার সিটির কিংবদন্তি স্ট্রাইকার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad