Ad

মরক্কোর ফুটবলারদের আচরণে ফুটে উঠেছে ইসলামিক বিশ্বাস আর অনুশাসন মেনে চলার প্রত্যয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-202827-1670734635
Durbin News

২০১০ ফিফা বিশ্বকাপের থিম সং ' ওয়াকা ওয়াকা...দিস টাইম ফর আফ্রিকা' বিশ্বকাপ থিম সং গুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয়। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ সামনে রেখে এই গানে কণ্ঠ দেন পপ গায়িকা শাকিরা। এক যুগ পর আরও একটি ফিফা বিশ্বকাপ চলাকালীন সে থিম সং প্রাসঙ্গিকতা পাচ্ছে। আফ্রিকার দেশ মরক্কো যার নৈপথ্যে। ইতিহাস গড়ে দলটি কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আর তাইতো নিজের গাওয়া গানের লাইন দিয়েই মরক্কোকে অভিনন্দন জানালেন শাকিরা। কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে মরোক্কো। ফলে আফ্রিকার কোনো দল হিসেবে প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠলো মরক্কো। এরপরই নিজের টুইটারে শাকিরা লিখেন 'দিস টাইম ফর আফ্রিকা'ফুটবলের সাথে কলম্বিয়ান গায়িকা শাকিরা বেশ আগেই থেকে জড়িত। আরও ভালোভাবে জড়ান স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকেকে বিয়ে করে। যদিও তাদের এই সংসার সম্প্রতি ভেঙে গেছে। বার্সেলোনা তারকার সাথে শাকিরার পরিচয়ও ফুটবলের সূত্রেই। ২০১০ ফুটবল বিশ্বকাপের সেই থিম সংয়ের ভিডিও শুটিং করার সময় পরিচয় হয় তাদের। বিশ্বকাপের ওই আসরে শিরোপাও জেতে পিকের দল স্পেন। ১২ বছর পর ৪৫ বছর বয়সী শাকিরা আবার নিজের গাওয়া গানের সাথে মিলিয়ে মরক্কোকে অভিবাদন জানালেন। তবে আক্ষরিক অর্থেই সময়টা আফ্রিকার দেশ মরক্কোরই। এর আগে পাঁচ বার বিশ্বকাপে অংশ নেওয়া মরক্কোর সেরা সাফল্য ছিল ১৯৮৬ বিশ্বকাপে 'রাউন্ড অব সিক্সটিন' খেলা। এর আগে-পরে প্রতিবার থামতে হয়েছিল গ্রুপ পর্বেই। তবে এবার যেন চমক নিয়ে হাজির আফ্রিকান দেশটি। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সাথে ড্র দিয়ে শুরু। এরপর বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে অঘটন, কানাডার বিপক্ষে জয় ২-১ গোলের। রূপকথার গল্পে দৃশ্যায়নটা অবশ্য 'রাউন্ড অব সিক্সটিনে' স্পেনকে হারিয়ে। টাইব্রেকারের যাওয়া ম্যাচে পেনাল্টি শটে ৩-০ ব্যবধানে জয়। যে জয়ে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেই নিজেদের ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য পেয়ে যায় মরক্কো। তবে ওই যে সময়টা এখন তাদের, কোয়ার্টারে সন্তুষ্ট থাকতে চায়নি দলটি। ফুটবল বিশ্বকে জাদুকরী এক সময় উপহার দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে পড়েও জয়রথ থামেনি। ১-০ গোলে হারিয়ে উঠে গেলো সেমি-ফাইনালে। ১০ ডিসেম্বর আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-মরক্কো। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের ৪২ মিনিটে পর্তুগালের জালে বল জড়ান মরক্কোর এন নেসিরি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মরক্কো লিড ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ম্যাচের ৫১ মিনিটে মাঠে নামেন শুরুর একাদশে না থাকা পর্তুগিজ তারকা রোনালদো। তবে তাতেও গোলের দেখা না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। সেই সাথে চোখের জলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল বিশ্বকাপ ইতি ঘটলো। এবারের আসর শুরুর আগেই অনেকটা নিশ্চিত ছিল পরবর্তী বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে। আগামী ১৫ ডিসেম্বর সেমি-ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্সকে রুখে দিয়ে নতুন ইতিহাস গড়তে পারবে কিনা তা সময় বলে দেবে। তবে সব ছাপিয়ে মরক্কোর ইতিহাস গড়া রাতে প্রশংসার জোয়ার চলছে চারদিকে। মরক্কোর জয়ে জার্মানির ফুটবলার মেসুত ওজিলের করা টুইটও ভালো সাড়া জাগিয়েছে। মরক্কোকে নিয়ে গর্বিত এই তারকা লিখেন, আধুনিক ফুটবলে যে রূপকথাও সম্ভব, তা দেখে তৃপ্তি হচ্ছে। এই জয় অসংখ্য মানুষকে শক্তি ও আশা দেবে।' 'রাউন্ড অব সিক্সটিনে' স্পেনকে হারিয়ে মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছিলেন তারা এখন বিশ্বকাপ জয়ের কথাই ভাবছেন। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে তার স্বপ্ন যাত্রা আরও পোক্ত হয়েছে। তিন মাস আগে কোচ ছাঁটাই করে মরক্কো যখন এলোমেলো তখনই দায়িত্ব নেন ওয়ালিদ। তার ছোঁয়ায় বদলে যাওয়া দলটিকে আগেই বার্তা দিয়েছেন আফ্রিকার হয়ে ইতিহাস রচনা করতে চান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad