Ad

বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের পৌঁছে দেয় দোহা মেট্রো রেল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
shutterstock_1700945326-1024x646
Durbin News

কাতারের রাজধানী দোহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম হলো দোহা মেট্রো রেল নেটওয়ার্ক। ২০২২ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে আগত পর্যটকদের কাঙ্ক্ষিত ভেন্যুতে পৌঁছে দিতে অসামান্য অবদান রাখছে এটি। দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বিশ্বকাপের জন্য নির্মিত আটটি এয়ারপোর্টের পাঁচটিতেই সরাসরি মেট্রো ব্যবহার করে যাওয়া যায়। বর্তমানে প্রতিদিন-ই মেট্রোর অভ্যন্তরে বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল প্রিয় মানুষদের দেখা মেলে। বিশ্বকাপের আমেজ ফুটিয়ে তুলতে সাজানো হয়েছে মেট্রো স্টেশন এবং ট্রেনের বিভিন্ন অংশ। বর্তমানে মোবাইল অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে মেট্রো সেবা নিতে পারেন যাত্রীরা। দোহায় মেট্রোরেল প্রথম যাত্রা শুরু করে ২০১৯ সালে। রেললাইনের অধিকাংশ-ই নির্মাণ করা হয়েছে মাটির নিচ দিয়ে। মেট্রো রেলের পথ লাল, সবুজ এবং সোনালী এই তিন অংশে বিভক্ত। তিনটি লাইন রাজধানীর ভিন্ন ভিন্ন অংশে যাত্রী পরিবহন করে। সবমিলিয়ে ৭৬ কিলোমিটার রেল নেটওয়ার্কে স্টেশন আছে ৩৭ টি। প্রতিটি ট্রেন ৬০ মিটার দীর্ঘ এবং সর্বোচ্চ ৪১৬ জন যাত্রী পরিবহন করতে পারে। ট্রেনের ভেতরের অংশ স্ট্যান্ডার্ড, ফ্যামিলি এবং গোল্ড এই তিনটি ক্লাসে বিভক্ত। এর মধ্যে ফ্যামিলি ক্লাস একা ভ্রমন করছেন এমন নারী এবং সপরিবারে মেট্রোতে চড়েছেন এমন যাত্রীদের জন্য। অপরদিকে, গোল্ড ক্লাসে কেবলমাত্র ট্রাভেল কার্ড আছে এমন যাত্রীরা-ই ভ্রমণ করতে পারবেন। এজন্য গুনতে হবে অতিরিক্ত অর্থ। মেট্রোরেলের প্রতিটি ট্রেনে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। কোনোপ্রকার চালক ছাড়া নিজে নিজেই ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ট্রেনগুলো। ট্রেনের ভেতরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি কোণায় সংযুক্ত আছে সিসিটিভি ক্যামেরা। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে পাবলিক ওয়াইফাইও। এমনকি, গোল্ড ক্লাসের যাত্রীদের জন্য মোবাইল কিংবা ল্যাপটপ চার্জ করার ব্যবস্থাও রাখা হয়েছে! ট্রেনে উঠে মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনায় পড়তে হয়না এখানে। মেট্রো স্টেশনগুলোর নকশার দিকেও নজড় রেখেছে কর্তৃপক্ষ। আধুনিকতার পাশাপাশী কাতারের ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে এমনভাবেই সাজানো হয়েছে প্রতিটি স্টেশন। এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হলো মিশিরেব স্টেশন। এখানে একসাথে তিনটি লাইন এসে সংযুক্ত হয়েছে। গন্তব্যে পৌঁছানোর জন্য লাইন পরিবর্তনের দরকার পড়লে যাত্রীরা এখানে এসে নামেন। মিশিরেব স্টেশন এতটাই বিলাসবহুল যে, এর ভেতরে ঢুকে কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল বলে মনে হবে। স্টেশনটির নকশা রূচিসম্মত এবং আধুনিক। প্রতিটি কোণা একদম ঝকঝকে পরিস্কার। সবমিলিয়ে যাত্রীদের অসুবিধে হওয়ার কোনো কারণ নেই। মিশিরেব স্টেশনে মাটির নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত মোট ৫টি তলা রয়েছে। সবার ওপরের তলায় স্টেশন থেকে বের হওয়ার পথ, এর নিচের তলায় টিকেট কাউন্টার, তার পরে বিভিন্ন দোকানপাট এবং বাকি দুই তলা লাইন পরিবর্তনের জন্য। তবে, এতসব অত্যাধুনিক সুযোগ সুবিধার ভীড়ে পরিবেশের কথাও মাথায় রেখেছে কাতার সরকার। কার্বন নিঃসরণ কমাতে ট্রেনগুলোতে ব্যবহার করা হয়েছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহার করে জ্বালানীর অপচয় রোধ করা যায়। তবে, এমন আধুনিক এবং সুবিশাল পরিসরের একটি প্রকল্প বাস্তবায়নে কম কাঠ খোড় পোড়াতে হয়নি। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করতে খরচ হয়েছে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এখনো এর কিছু অংশের নির্মাণ কাজ বাকি রয়ে গেছে, যা শেষ হতে সময় লাগবে আরও ৪ বছর। সবমিলিয়ে মেট্রো রেলের ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলোকেও হার মানাবে দোহা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকেরাও এ ব্যাপারে সায় দিয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad