Ad

ফুটবলের এক উজ্জল নক্ষত্র রোনালদিনহো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Ronaldinho-Football
Durbin News

মাত্র ৮ বছর বয়সে জন্মশহর পোর্তোর ক্লাব গ্রেমিওর ইয়ুথ একাডেমি থেকে যাত্রা শুরু হয় বিশ্ব-ফুটবলের অন্যতম উজ্জল তারকা রোনালদিনহোর।১৩ বছর বয়সে স্থানীয় এক ক্লাবের বিপক্ষে বড় কোন ম্যাচে খেলার সুযোগ তার। আর সেই ম্যাচে দিনহোর ক্লাব ২৩-০ গোলে জয়লাভ করে। অনেকেই জেনে অবাক হবেন, ২৩ গোলের সব গুলোই করেছিলেন ড্রিবলিং মাস্টার রোনালদো ডে আসিস মোরেরা।ফুটবলে লুকিয়া থাকা শত অজানা রহস্য আর উত্তেজনা, সব যেন খুঁজে পেয়েছেন ছোট্ট বয়সেই। তাইতো বিশ্বফুটবলে নিজের পা ছোয়ানোর পর, বিপক্ষে থাকা যে কোন দলের জন্য বিপদ হয়ে উঠেছিলেন দিনহো।খেলার হাতে খড়ি নিয়েছিলেন তার বাবা এবং বড় ভাই রবার্তোর কাছে। ভাইয়ের হাত ধরেই রোনালদিনহো যুক্ত হয়েছিলেন গ্রেমিও ক্লাবে।দীর্ঘদিন ঐই ক্লাবে খেলার পরে আন্তর্জাতিক পরিমন্ডল চিনতে শুরু করেন ১৯৯৭ সালে ব্রাজিলের অনুর্ধ্ব উনিশ যুব বিশ্বকাপের মধ্যে দিয়ে। সে বছর জিতে যায় তার দল। দুই গোল করে রোনালদিনহো অর্জন করে ব্রোঞ্জ বল। সেই সাথে সেরা তিন প্লেয়ারের মধ্যে একজন হয়ে যান।দিনহো মাত্র উনিশ বছর বয়সে ১৯৯৯ সালের নিজ দেশ ব্রাজিলের জাতীয় দলে যুক্ত হয়। দলের হয়ে ঐই বছরই খেলেন কোপা আমেরিকা। ব্রাজিল চ্যাম্পিয়ন হয় আর রোনালদো পান জীবনের প্রথম বড় ট্রফি ছুয়ে দেখার স্বাদ।তার পায়ের জাদু দেখে তাক লেগে যায় ব্রাজিলসহ সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। এরপরই আসে জীবনের সবচেয়ে বড় চমক। ২০০২ সালে ব্রাজিলের হয়ে খেলেন প্রথম বিশ্বকাপ। জীবনের প্রথম বিশ্বকাপেই সৌদির বিপক্ষে হ্যাট্ট্রিক করেন নন্দিত এই ফুটবলার। দুর্দান্ত খেলে সেবছর জিতে নেন ফিফা বিশ্বকাপ। শুধু যে অসংখ্য দর্শক ভক্তের কাছেই তিনি নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছে তা নয়। তখনকার সময়ে ফুটবলে আসা সেরাদের সেরা হিসেবে যায়গা করে নিয়েছিলেন।ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটান স্পেনীশ ক্লাব বার্সাতে যুক্ত হবার পর। নিজের দেশের পর সবচেয়ে নান্দনিক ফুটবল খেলেছিলেন তিনি এই ক্লাবের হয়ে। বার্সায় থাকাকালীন সময় ম্যারাডোনা ,ইনিয়েস্তার পরে দিনহোই পেয়েছিলেন স্ট্যান্ডিং অভেশন উপাধি। ক্লাব পর্যায়ে রোনালদোর সতীর্থ প্লেয়ার ছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তিনি এক সাক্ষাতকারে শ্রদ্ধাভারে বলেন, তার চোখে এই ব্রাজিলিয়ান তারকাই আধুনিক ফুটবলের সবচেয়ে সেরা প্রতিভাবান। যে সময়ের চেয়ে অনেক এগিয়ে রেখেছে নিজেকে, আন্তর্জাতিক ফুটবলকে করেছে অসম্ভব রকম রঙিন।তাছাড়াও ৯৪ বিশ্বকাপ কাপ জয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কার্লোস দুঙ্গা বলেন, রোনালদিনহোর মত এমন স্কিলড খেলোয়াড় তিনি তাঁর জীবনে দেখেননি!২০১৫ সালে নিজ দেশের ক্লাব ফ্লুমিনেস থেকে বের হয়ে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন এই তারকা ফুটবলার। একজন রোনালদিনহো শতকে একটা জন্মায় আর টিকে থাকে আজীবন।ফুটবলকে শিল্পের পর্যায়ে রুপান্তরকারী হিসেবে যে কয় জনের নাম সবার প্রথমে উল্লেখ্য করতে হয় তার মধ্যেলদিনহো অন্যতম।অসাধারন সব কৌশল আর গতিশীল ফুটবলে সমৃদ্ধ করেছিলেন তার সময়ের ব্রাজিলিয় ফুটবলকে। যা এখনও অনেকের হৃদয়ে ছন্দ তৈরি করে।দীর্ঘ ক্যারিয়ারে দিনহো অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। সেই তালিকায় আছে ফিফা কনফেডেরেশান কাপ, গোল্ডেন বল, ব্রোঞ্জ বল, গোল্ডেন বুট, ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের বর্ষসেরা, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অভ দ্যা ইয়ার, ব্যালন ডি অর এর মত সব পুরস্কার।আদতে এইসব পুরস্কারের অনেক উর্ধে দিনহোর ক্যারিয়ার। কীর্তিমান এই ফুটবলারকে সারা পৃথিবী স্মরন করবে শত বছর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad