Ad

ভক্তদের কাদিয়ে অবসরের ঘোষণা লিওনেল মেসির

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
d7b51e3326189f2c09e7072cd8dcb2300350df06d0e23cbf
Durbin News

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় - জীবনানন্দ দাশের লেখা এই লাইন প্রকৃতির চরম এক সত্য। আর সেই সত্যের অংশ হিসেবেই আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি বিদায় নিতে চলেছেন। বহুল আকাঙ্খিত কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে আকাশি-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। লাতিন আমেরিকার এই তারকা ফুটবলার জানান, ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারায় তিনি অত্যন্ত খুশি। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন লিওনেল মেসি। এরপর থেকে গত দেড় যুগ দেশের জার্সিতে মাঠ মাতিয়ে রেখেছিলেন তিনি। এবারের বিশ্বকাপেও তাঁর কাঁধে ভর করেই ফাইনালে পৌঁছে গিয়েছে লাতিন আমেরিকার দেশটি। চলতি কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। প্রতি ম্যাচেই দর্শকদের উপহার দিচ্ছেন রোমাঞ্চকর পারফরম্যান্স। কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ছয় ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন তিনি। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। শুধু গোল বা অ্যাসিস্ট নয়; ড্রিবলিং, পাসিংয়েও নজর কেড়েছেন এই তারকা। সবমিলিয়ে বিশ্বকাপে নিজের আগের সাফল্যকে ছাপিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার নতুন এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি, যা নিঃসন্দেহে ঈর্ষান্বিত করবে পেলে, রোনালদো নাজারিও, ম্যারাডোনার মত কিংবদন্তিদের। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপে দুইটি গোল্ডেন বল জিতে নতুন এক মাইলফলক ছোঁয়ার সুযোগ এসেছে এই সুপারস্টারের হাতের নাগালে। সেমিফাইনালের বাধা টপকে আর্জেন্টিনাকে ফাইনালে তোলায় খুব সম্ভবত তাঁর হাতেই উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারের আসরের সোনালী বলটিই মেসিরই প্রাপ্য৷ যদিও এই অভিজ্ঞ তারকাকে এক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের সাথে প্রতিযোগিতা করতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে এই তরুণও আছেন দারুণ ছন্দে। যদি শেষপর্যন্ত লিওনেল মেসি আরো একবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, তবে সেটি হবে এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের সবচেয়ে সেরা কীর্তিগুলোর একটি।এখন পর্যন্ত কোন ফুটবলারই বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জিততে পারেননি। দুইটি গোল্ডেন বল জেতার বিরল রেকর্ড-ই নয়, লিওনেল মেসির এবারের বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে ঝড় তুলেছেন রেকর্ড বইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে নিজ দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছিলেন লিওনেল মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আবারো গোল করে এককভাবে এই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন তিনি। গোল্ডেন বুট জয়ের দৌড় থেকেও খুব একটা পিছিয়ে নেই লিওনেল মেসি। এবারের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। তাঁর চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান সংখ্যক গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া হুলিয়ান আলভারেজ এবং ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদ করেছেন চারটি করে গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় বাকিদের কারোই আর গোলসংখ্যা বাড়ানোর সুযোগ নেই। তাই ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো বিশ্বকাপের গোল্ডেন বুটও জিততে পারেন মেসি। আবার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত দশবার এটি নিজের করে নিয়েছেন তিনি, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন সাতবার। আপাতত অপেক্ষা শুধুই মহারণের; লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের অপূর্ণ বিশ্বকাপ স্বপ্নকে পূরণ করতে মাঠে নামবেন কাতারের দোহা স্টেডিয়ামে। ১৮ তারিখের সেই ম্যাচের পরেই শেষ হবে পিএসজি ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার৷ লিওনেল মেসি মানেই ভিন্ন কিছু, পায়ের জাদুতে দর্শকদের হৃদয় জেতা, প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোল করা ও করানোর কারিগর তিনি। ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করে নিজেকে আরো সমৃদ্ধ করার সম্ভাব্য শেষ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে নিশ্চিত ভাবেই সবটুকু দিয়ে চেষ্টা করবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad