Ad

সতীর্থদের সাথে ব্যক্তিগত চ্যাট ফাঁস করলেন নেইমার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ceeab318b20d68bb319ae169d3a66c8c-63970c8420472
Durbin News

স্বপ্নটা ছিল ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিশালী স্কোয়াড মিলিয়ে ফেভারিট হয়েই কাতার বিশ্বকাপে এসেছিলো ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সব যেন এলোমেলো হয়ে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ভাঙা হৃদয়ের দহন দলের প্রাণভোমরা নেইমারকে এখনো পোড়াচ্ছে। তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে, কোচ তিতে পদত্যাগ করেছেন, ফুটবলাররাও যে যার মতো বাড়ি ফিরেছেন। কিন্তু নেইমার এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেগ নিংড়ে দিচ্ছেন। হারের পর মাঠে তার নুয়ে পড়া কিংবা অশ্রুসিক্ত চোখ ভক্ত হৃদয়ে তোলপাড় করেছে। ধারণা করা হচ্ছে নিজের শেষ বিশ্বকাপই হয়তো খেলে ফেলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যে কারণে তার কষ্টটা অন্যদের চেয়ে বেশি। দেশে ফিরে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করা স্টোরিগুলো জানান দিচ্ছে মানসিকভাবে কতটা খারাপ সময় যাচ্ছে তার। সতীর্থ থিয়াগো সিলভা, মার্কিনিয়োস ও রদ্রিগোর সাথে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন তাদের অনুমতি ছাড়াই। অনুমতি না নিয়ে এসব চ্যাট কেন ফাঁস করেছেন তা নিজেই ক্যাপশনে ব্যাখ্যা দিয়েছেন। মূলত বিশ্বকাপ জিততে নিজেদের মধ্যে কতটা একাগ্রতা, নিবেদন আর আবেগ ভাগাভাগি হয়েছে- তা ভক্তদের দেখাতে চেয়েছেন বলেই এমন সিদ্ধান্ত। নেইমারের শেয়ার করা প্রথম স্ক্রিনশট ছিল মার্কিনিয়োসের সাথে। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ চতুর্থ শটটি মিস করেন মার্কিনিয়োস। তার ওই মিসের পর পঞ্চম শটের সুযোগই পায়নি ব্রাজিল। তার আগেই জয় নিশ্চিত হয়ে গেছে ক্রোয়েশিয়ার। কারণ ব্রাজিলের হয়ে রদ্রিগোর করা প্রথম শটটিও মিস হয়েছিল। টাইব্রেকার শট মিস করা মার্কিনিয়োস সম্পর্কে, ধারণা বদলাচ্ছে না বলে বার্তা দেন নেইমার। হোয়াটসঅ্যাপে মার্কিনিয়োসকে সান্ত্বনা দিতে গিয়ে এমনটাই লিখেন ব্রাজিল তারকা। ফিরতি উত্তরে মার্কিনিয়োসও জানিয়েছেন তিনি চেয়েছিলেন সবকিছু যেন ভালোভাবে শেষ হয়।মন শক্ত করে ভবিষ্যতে ফুটবল তাদের কি দেয়, সেটা দেখার অপেক্ষা করছেন বলে জানান নেইমারকে। দলের পুরোনো সেনানী, অভিজ্ঞ থিয়াগো সিলভা। ব্রাজিলকে কাতার বিশ্বকাপে নেতৃত্বও দিয়েছেন এই ডিফেন্ডার। নেইমার সিলভাকে উদ্দেশ্য করে লিখেছেন তার জন্যই বিশ্বকাপটা জিততে চেয়েছেন। এমন ম্যাসেজ পেয়ে থিয়াগো সিলভা হয়ে পড়েন আরও আবেগি। ফিরতি ম্যাসেজে হতাশা প্রকাশ করে তিনি লিখেন, 'ভাই, যতটা খারাপ হবে ভেবেছিলাম তার চেয়ে বেশিই হয়েছে। আমি আর নিতে পারছি না।'দল হেরে গেছে এমনটা যে এখনো বিশ্বাস হচ্ছে না ব্রাজিল ডিফেন্ডারের, সেটাই বলছিলেন নেইমারকে। এমনকি হারের কথা মনে হলে কান্না আসে বলেও জানান হোয়াটসঅ্যাপ ম্যাসেজে। নেইমারে শেয়ার করা স্ক্রিনশটের তৃতীয় জন হলেন রদ্রিগো। দলের উদীয়মান এই খেলোয়াড় টাইব্রেকারে নেওয়া প্রথম শটটাই মিস করেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল। পরাজয়ের বেদনায় নীল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২১ বছর বয়সী এই ফুটবলার ক্ষমাও চেয়েছেন। তবে দলের মধ্যমণি নেইমার তরুণ এই ফুটবলারকেও আলাদা করে হোয়াটসঅ্যাপ করেন, মনোবল না হারানোর পরামর্শ দেন। নেইমার রদ্রিগোকে উদ্দেশ্য করে লিখেন, 'তুমি বলছো তুমি দুঃখিত, ক্ষমা চাচ্ছ। এসব কেন বলছ? তোমার আইডল হিসেবে আমি তোমাকে বলছি সত্যি তুমি দুর্দান্ত।'এরপর দুজনের আরও বেশ কিছু সময় চ্যাট হয়। নেইমার সান্ত্বনা দেওয়ার সব রকম চেষ্টাই করেছেন রদ্রিগোকে। এমনকি কীভাবে পেনাল্টি নিতে হয় সেটা আরও ভালোভাবে শিখিয়ে দেবেন বলেও আশ্বস্ত করেন। এদিকে বিদায়ী কোচ তিতেকে নিয়েও আবেগঘন পোস্ট দিয়েছেন নেইমার। যেখানে তিনি তিতেকে অন্যতম সেরা কোচ হিসেবে উল্লেখ করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লেখেন, 'আমাদের একসাথে অনেক সুন্দর মুহূর্ত আছে। পাশাপাশি কিছু দুঃখের মুহূর্তও আছে, যা অনেকদিন ধরে তাড়া করবে। বিশ্বকাপ আপনার পাপ্য ছিল। আমার দেখা অন্যতম সেরা কোচ আপনি। সবসময় আপনার প্রশংসা করি। সবকিছুর জন্য ধন্যবাদ প্রফেসর তিতে।'

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad