Ad

ফিটনেস ঠিক রাখতে কি করেন মেসি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1670102784_messi-2-1
Durbin News

সংখ্যার হিসেবে বয়স বেড়েছে, কিন্তু ফুটবল মাঠে বল পায়ে মেসির একটিভিটি এখনো মনে করিয়ে দেয় বিশ বছর বয়সী কোন তরুনের কথা। ফুটবল বোদ্ধারা তার এই দীর্ঘ সময়ের ধারাবাহিকতাকে গড গিফটেড বলে ব্যাখ্যা করেন। তবে তিনিও মানুষ। ফিটনেসের সার্থে মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম কানুন। তার খাবার কিংবা ব্যায়ামের তালিকা তৈরির জন্য রয়েছে আলাদা বিশেষজ্ঞ। গনমাধ্যমের ভাষ্য অনুযায়ী মেসি ব্যায়ামের ক্ষেত্রে নিজের গতিশীলতা বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেন। কোমড় এবং পায়ের জন্য আলাদা এক্সারসাইজ করেন। পিলার ব্রিজ-ফ্রন্ট, লাঞ্জেস, হ্যামস্ট্রিং স্ট্রেসেস, পিলার স্কিপস তাঁর নিয়মিত ব্যায়াম। তবে ট্রেনিং গ্রাউন্ডে তাকে মাঝেমধ্যে হার্ডল হপ ও স্প্লিট স্কোয়াটসের মত প্রচুর কষ্টসাধ্য ব্যায়াম ও করতে দেখা যায়। খেলার মাঠে বল পায়ে মেসির যে টার্ন এবং ফ্লেক্সিবলিটি দেখা যায়, সেটি মুলত পিলার স্কিপস, স্কিপিং রোপস এবং নিয়মিত স্কোয়াট দেওয়ার ফসল।গোল ডটকমের তথ্য অনুযায়ী ব্যায়ামের পর এই আর্জেন্টেনাইন তারকা শরীরে অতিরিক্ত পানির চাহিদা পুরন করতে বেশ ঘন ঘন পানি পান করেন। নিজেকে ফিট রাখতে ব্যায়াম বাদেও খাবারের প্রতি আলাদা গুরুত্ব দেন মাঝ মাঠের এই জাদুকর। তবে তিনি প্রচন্ড পরিমান মাংস খেতে পছন্দ করেন।জাতিগত ভাবেই আর্জেন্টিনা এবং উরুগুয়ের মানুষেরা মাংশ খেতে পছন্দ করে। সে স্বভাবের উর্ধে নয় মেসি। তার প্রথম পছন্দ রোস্টেড চিকেন। বার্সেলোনায় খেলাকালীন ক্লাবটির পক্ষ থেকে ভক্ত সমর্থকদের জন্যে মেসির প্রিয় রোস্টেড চিকেনের একটি রেসিপিও প্রকাশ করা হয়েছিল।এছাড়া বিভিন্ন সময়ে প্রকাশিত সাক্ষাতকারে গরুর মাংস থেকে তৈরি আর্জেন্টিনার জনপ্রিয় খাবার মিলানোসার প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন মেসি। তবে মাংস হজম করা কিছুটা কঠিন। তাই মাংস কম খেতে পরামর্শ দেন তার পুষ্টিবিদ। ইতালিয় পুষ্টিবিদ গিওলিয়ানো ২০১৪ থেকেই ফিটনেস নিয়ন্ত্রনে মেসির সাথে কাজ করছেন। তাঁর পরামর্শে মেসির নিয়মিত খাদ্য তালিকা প্রস্তুত হয়। সেখানে প্রাধান্য দেওয়া হয় পানি, অলিভ অয়েল, হোল গ্রেইন, তাজা শাক সবজির ওপর । ফিটনেসের জন্য এই ফুটবল ঈশ্বরের সবচেয়ে বড় শত্রু চিনি। তিনি একেবারে চিনি খাননা বলেই চলে। কারন চিনি মাংসপেশির জন্য খুবই ক্ষতিকর।ফুসফুস কিংবা হার্ট ঠিক ঠাক রাখতে এই ফুটবলার বাদাম ও বীজনির্ভর খাবার খাওয়ার চেষ্টা করেন। তার খাবার তৈরিতে রিফাইন্ড ময়দার পরিবর্তে খাটি গম ব্যবহার করা হয়। এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন পিৎজা তার খুবই পছন্দ। তবে সাস্থ্য ঠিক রাখতে তাকে জিব সংবরন করতে হয়। মেসিকে অনেকেই মনে করেন গড গিফটেড প্লেয়ার। খেলাধুলার সার্থে তাকে কিছুই করতে হয়না। তবে সম্প্রতি প্রকাশিত এসব তথ্য প্রমান করে ফিটনেস ঠিক রাখতে তাকে-ও মেনে চলতে হয় কঠোর নিয়ম-নীতি।আর মাত্র একটা ম্যাচ পরেই হয়তো পুরন হবে লিওনেল মেসির বিশ্বকাপ সপ্ন। চলতি কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত তার ঝুলিতে জমা হয়েছে ৫টি গোল এবং ৩টি এসিস্ট। গোল্ডেন বুট এবং বলের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন তিনি। এই ফুটবল জাদুকর তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে।এরপর ক্লাবের হয়ে করেছেন একের পর এক রেকর্ড। তবে আক্ষেপ রয়ে গেছে দেশের হয়ে বিশ্বকাপ না জেতার। সেটিও হয়তো ঘুচতে যাচ্ছে এবার।১৮ই ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এটিই হতে যাচ্ছে মেসির বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad