Ad

আর্জেন্টিনা হারলে নগ্ন হয়ে হাটতেন ক্রোয়েশিয়ান সুন্দরী ইভানা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
miss-samakal-6399c21584a3c
Durbin News

কাতারের নিষেধাজ্ঞার পরও ছোট পোশাক পরে গ্যালারিতে নজড় কেড়েছেন ক্রোয়েশিয়ান মডেল ইভানা নল। নিজ দেশের পতাকার আদলে বানানো আটসাট কাপড়ে তিনি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। খোলামেলা এসব ছবি বারবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উষ্ণ ছবি মুগ্ধ করছে দর্শকদের। ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন ফুটবলের হটেস্ট ফ্যান হিসেবে।তবে সেমিফাইনালে আর্জেন্টিনা - ক্রোয়েশিয়া ম্যাচের আগে অদ্ভুত এক ঘোষনা দিয়ে বসেছিলেন তিনি। জানিয়েছিলেন, ম্যাচটিতে তার দেশ জিতলে সবার সামনে নগ্ন হয়ে হাঁটবেন।শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরন হয়নি ইভানার। আর্জেন্টিনার কাছে ৩- ০ গোলে হেরে মাঠ ছেড়েছে ক্রোয়েশিয়া। তাই আর কাপড় খোলার প্রয়োজন হয়নি ক্রোয়েশিয়ান এই মডেলের।অবশ্য দেশ হারলেও মন খারাপ করেননি তিনি। তার মতে, আর্জেন্টিনা খুব একটা ভালো দল নয়। অন্যদিকে ক্রোয়েশিয়া একটি শক্তিশালী টিম হলেও দিনটি তাদের ছিল না। তাই পরাজিত হতে হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। ৯২ বছরের ইতিহাসে প্রথম বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে কোন মুসলিম রাষ্ট্র। তাই পোশাকের ব্যাপারে কাতারের ছিল ব্যাপক নিষেধাজ্ঞা।খেলা মাঠে গড়ানোর পর নিয়ম- কানুন কিছুটা শিথিল হলেও অশ্লীল পোশাক পরতে পারেননি কেউ। এক্ষেত্রে ইভানা নল ছিলেন ব্যাতিক্রম। এমন সিদ্ধান্তের সমালোচনা করে ইচ্ছে মতো পোশাক গায়ে জড়িয়ে মাঠে আসতেন তিনি।প্রথম দিনে ক্রোয়েশিয়া- মরক্কো ম্যাচে বিধিনিষেধ মেনে শরীর ঢেকে গ্যালারিতে হাজির হয়েছিলেন এই মডেল। কিন্তু ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচ থেকেই জাতীয় পতাকার আদলে বানানো ছোট কাপড়ে হাজির হোন দর্শক সারিতে।বিধিনিষেধ থাকলেও ছোট পোশাকের কারনে কোন বাধার মুখে পড়তে হয়নি তাকে। উলটো তাকে নিয়ে গ্যালারিতে থাকা সমর্থকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। তার সাথে তোলা বেশ কিছু সেলফি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।বিপত্তি বাধে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এদিন ইভানাকে একটি লাল অন্তর্বাস এবং গায়ের সঙ্গে এঁটে থাকা লাল-সাদা প্যান্ট পরে আসতে দেখা যায়। তাই খেলা শুরু হওয়ার আগেই তার পোশাক নিয়ে আপত্তি জানায় নিরাপত্তারক্ষীরা। ভবিষ্যতে যথাযথ পোশাক পরিধান করে মাঠে আসার নির্দেশ দেয়া হয়।এছাড়া ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে বারবার নিজের জায়গা ছেড়ে উঠে আসছিলেন তিনি। তাই তাকে মাঠ থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল। এমনকি দেয়া হয়েছিল গ্রেফতারের হুমকি।তবে এসবের তোয়াক্কা করেননি ইভানা নল। সেমিফাইনালে প্রিয় দেশকে সমর্থন করতে ব্যাতিক্রমী ডিজাইনের পোশাকে হাজির হয়েছিলেন গ্যালারিতে।হয়তো নগ্ন হয়ে সবার সামনে হাটার প্রস্তুতি নিয়েই মাঠে হাজির হয়েছিলেন এই সুন্দরী। কিন্তু শেষ পর্যন্ত এমন বিতর্কিত কর্মকান্ডের সুযোগ মিলেনি। আর্জেন্টিনার সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। ইভানা নল হচ্ছেন একজন মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, টেলিভিশন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী। এছাড়া মিস ক্রোয়েশিয়া হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ থেকেই ইভানা গ্যালারির নিয়মিত মুখ। নিজ দেশকে সমর্থন দিতে সবসময় মাঠে দেখা গেছে তাকে। সেবার তার আবেদনময়ী রুপে মুগ্ধ হয়েছিল সমর্থকরা।সবচেয়ে বেশি আলোচিত হয়ছেন পরবর্তী রাশিয়া বিশ্বকাপে। পতাকার আদলে বানানো পোশাক পরে পরিচিত হয়ে উঠেছিলেন বিশ্বজুড়ে। খ্যাতি পেয়েছিলেন "সেক্সিয়েস্ট চিয়ার গার্ল" হিসেবেও।১৯৯২ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহন করেন ইভানা। বর্তমানে বাস করেন ক্রোয়েশিয়ার জাগ্রেবে। ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল তার।তাই স্নাতক শেষ করার পর মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন এবং অংশ নিতে থাকেন বিভিন্ন প্রতিযোগিতায়। মিস ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড-২০১৬ এর চূড়ান্ত পর্বে আসার পর লাইমলাইটে চলে আসেন তিনি।তবে বিশ্ববাসীর কাছে তিনি মডেল হিসেবে যতটা পরিচিত, তারচেয়ে বেশি জনপ্রিয় ক্রোয়েশিয়ার সমর্থক হিসেবে। ইনস্টাগ্রামেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরন করে প্রায় তিন মিলিয়ন মানুষ। সেখানে নিয়মিত আবেদনময়ী ছবি ও ভিডিও দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad