Ad

যে কারনে মেসির জন্য প্রতি ম্যাচের আগে ৩০০ জার্সি বানানো হয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mesi-jarsi
Durbin News

একজন খেলোয়াড়ের ম্যাচপ্রতি কয়টা জার্সি লাগতে পারে? একটা, দুইটা, তিনটা? পাঁচটা? সর্বোচ্চ ১০টাই নাহোয় বলবেন। কিন্তু, একজন খেলোয়াড়েরই ম্যাচ প্রতি প্রয়োজন হয় ৩০০ জার্সির! অবিশ্বাস্য হলেও সত্যি। কারণ খেলোয়াড়টা যে ফুটবল জাদুকর লিওনেল মেসি। যে মেসি পায়ের জাদুতে মাতিয়ে রেখে পুরো ফুটবল বিশ্বকে। যিনি নিজেকে নিয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে।কেনো মেসির জন্য প্রতি ম্যাচে এতো জার্সি বানানো হয় সেই কারণটা অনেকেরই অজানা। বিশ্বকাপের সময় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কথা বলেন আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসির জার্সি নিয়ে তিনি বলেন, আমি কৌতুহলবসতই জার্সি প্রস্তুতকারকদের জিজ্ঞেস করলাম - ম্যাচ প্রতি মেসির জন্য কতটি জার্সি বানানো হয়? তারা প্রতিত্তোরে আমাকে জানালো প্রায় ২০০ থেকে ৩০০টি! কিন্তু প্রতি ম্যাচের জন্য একজন ফুটবলারের তিনটি করে জার্সি বানানোর নিয়ম। এর মধ্যে প্রথমার্ধে একটি, দ্বিতীয়ার্ধে একটি ও ব্যাকআপ হিসেবে রাখা হয় একটি জার্সি। সেখানে মেসির বেলায় নিয়ম ভিন্ন কেনো সেটাই ভাবছেন অনেকে। মেসির জন্য জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এখন এক ম্যাচের জন্য তৈরি করেন ৩০০ জার্সি। আর তার মধ্য থেকে নিয়ম অনুযায়ী মেসি পান মাত্র ৩টি।বাকি জার্সিগুলো পেয়ে থাকেন স্পন্সর, সতীর্থ অথবা বিপক্ষ দলের ফুটবলার, কোচিং স্টাফ, টিম স্টাফ, টেকনিশিয়ান সহ মেসির সমর্থকরা বা কাছের আত্মীয়-স্বজন, বন্ধুরা।মেসির জার্সি নিয়ে ভক্ত-সমর্থক, সতীর্থদের মাঝে উন্মাদনায় বিস্ময় প্রকাশ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ।এমন এলাহি কাণ্ড নিয়ে তিনি বলেন, যারা মেসির জার্সি পেয়ে চায়, তাদেরকেই দেওয়া হয়। বিশ্বকাপের আগেও আমরা দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। সেসময় ওই জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসির জন্য ৬৫০টি জার্সি বানিয়ে রেখেছিলো। যা পরে স্পন্সর, খেলোয়াড়, স্টাফ, টেকনিশিয়ানদের চাহিদা অনুযায়ী দেওয়া হয়। কারণ এটি তো ফুটবলের সেরা তারকা মেসির জার্সি। এমনকি আমি ভাগ্যবান যে সেখান থেকে আমিও একটি পেয়েছিলাম।এমনকি লিগের ম্যাচেও মেসির জন্য সবচেয়ে বেশি জার্সি বরাদ্দ রাখা হয়। কারন আর্জেন্টাইন সুপারস্টারের যে কোন স্মারকের ব্যাপক চাহিদা রয়েছে সবার মাঝে।সময়ের সেরা এই তারকাকে ঘিরে উত্তেজনা, উন্মাদনার কমতি নেই সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের মাঝেও। প্রতিপক্ষের সতীর্থ থেকে শুরু করে কোচ, স্টাফদেরও দেখা গেছে মেসির থেকে জার্সি চেয়ে নিতে। এমন ঘটনা ঘটেছে অনেকবার।চলতি বিশ্বকাপে বল পায়ে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে দুর্দান্ত দাপট দেখিয়ে দলকে তিনি টেনে তুলেছেন ফাইনালের মঞ্চে।দ্যুতি ছড়িয়ে এখন অবধি গোল করেছেন ৫টি, আর অ্যাসিস্ট আছে তিনটি। গোল্ডেন বুট ও বলের লড়াইয়ে বেশ এগিয়ে আছেন এলএমটেন। সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ছোঁয়া থেকে এক হাত দূরত্বে আছেন এই তারকা।সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের পর রূপকথার গল্পের মতো ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। যার নেপথ্যে ছিলেন মেসি। আর্জেন্টিনাকে টেনে এনেছেন বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। সাতবারের বর্ষসেরা এই তারকার জার্সি নিয়ে উন্মাদনা তৈরি হওয়াটাই বেশ স্বাভাবিক। মেসিসহ তার ১০ নাম্বার জার্সিটি বেশ পছন্দ ভক্তদের। শুধু আর্জেন্টিনা নয়, দেশের বাইরেও যার চাহিদা আকাশচুম্বী। আর তাইতো প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের আগে এলএমটেনের জার্সি তৈরি করা হয় তিনশটি। মেসির প্রয়োজন অনুযায়ী রেখে বাকিগুলো দিয়ে দেয়া হয় আশপাশের অনেককেই। ভাগ্যবান সমর্থকদের কেউ তা পান, আবার অনেকেই চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন প্রিয় তারকার জার্সি পেতে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad