Ad

১৯৯০ এর পুনরাবৃত্তি নাকি মেসিদের স্বপ্নপূরণ, কোনটি হবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Mesii-2212131626
Durbin News

আরো এক বিশ্বকাপ, আরো এক ফাইনালের মঞ্চ। যে মঞ্চে ম্যাজিকাল পারফরম্যান্সে মেসি, মারিয়ারা বিশ্বকাপটা করে নিতে চায় নিজেদের। সৌদি আরবের কাছে হারের পর ঘুরে দাঁড়ানো, সেখান থেকে টানা ৫ ম্যাচে জয় দিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। স্বপ্ন সত্যি হতে প্রয়োজন আর মাত্র এক জয়। ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আলবিসেলেস্তারা।একদিকে, শিরোপা জয়ের হাতছানি আরেকদিকে, ১৯৯০ বিশ্বকাপের পুনরাবৃত্তি হবার শঙ্কা। সৌদি আরবের কাছে হারের পরই ৯০ এর বিশ্বকাপের স্মৃতি মনে করে আবারো আশায় বুক বেধেছিলো আর্জেন্টাইন ভক্তরা। কিন্তু এবার যদি তা পুনরাবৃত্তি হয়, তাহলে আরো একবার আক্ষেপের আগুনে পুড়তে হবে আর্জেন্টাইনদের।কাতার বিশ্বকাপের মতোই ৯০ এর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় আর্জেন্টিনা। ৮৬ সালের বিশ্বকাপজয়ী শক্তিশালী আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে সেবার বিশ্বকাপ মিশন শুরু করে।গ্রুপ পর্ব থেকেই ছিলো ছিটকে যাওয়ার শঙ্কা। পরের ম্যাচে ছিলো শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন। সেসময় বেশ শক্তিশালী ফুটবল দল ছিলো তারা। কিন্তু আর্জেন্টাইন তারকাদের জাদুতে সেই ম্যাচে ২-০ তে জয় পায় আলবিসেলেস্তারা।গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোমানিয়ার সাথে ১-১ গোলে ড্র করে ম্যারাডোনার দল। খাদের কিনারে থেকে কোনোমতে গ্রুপ পর্ব পার হয় আলবিসেলেস্তারা। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের মুখোমুখি হয় তারা। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অবশ্য সেবার শেষ হাসি হেসেছিলো আর্জেন্টিনা।সেবার সেলেসাওদের শক্তিশালী দলের বিপক্ষে ১-০ তে জয় পায় ম্যারাডোনা বাহিনী। শেষ আটে প্রতিপক্ষ ছিলো যুগোস্লাভিয়া। সেসমসয় ফুটবলের অন্যতম শক্ত এক প্রতিপক্ষ ছিলো তারা। নির্ধারিত সময় দুই দলের গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও রুদ্ধশ্বাস লড়াইয়ে ভাগ্যটা ছিলো আর্জেন্টিনার পক্ষেই। পেনাল্টি শুটআউটে ৩-২ গোলের জয়ে সেমিতে পা দেয় আলবিসেলেস্তারা।সেমিতে তাদের প্রতিপক্ষ ছিলো স্বাগতিক দেশ ইতালি। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় এ ম্যাচেও খেলা গড়ায় পেনাল্টিতে। এবারও আর্জেন্টিনা মাঠ ছাড়ে বিজেতা বেশে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।গ্রুপ পর্বে ধুঁকতে থাকা দলটাই সেবার ইতালিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ ছিলো তৎকালীন জায়ান্ট ওয়েস্ট জার্মানি।পুরো টুর্নামেন্টে ভাগ্য সহায় হলেও শেষ ম্যাচে ফুটবল বিধাতা যেনো মুখ ফিরিয়ে নিলো। ম্যাচের ৮৫ মিনিটের গোলে ১-০ তে জয় পায় পশ্চিম জার্মানি। পর পর ডাবলস জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।তবে, সেবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেও আর্জেন্টিনার ফাইনাল খেলাটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতার বিশ্বকাপেও।সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে এবার ২-১ গোলে হারের পর মেক্সিকো, পোল্যান্ড দুই দলের বিপক্ষেই দাপুটে খেলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়া ও শেষ আটে নেদারল্যান্ডসকে গুড়িয়ে সেমি নিশ্চিত করে তারা। সেমিতে গেলো আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে হারিয়ে নিশ্চিত করে ফাইনালের টিকিট।এবার হয়তো আর্জেন্টাইন সমর্থকরা নিশ্চই চাইবে না ৯০ এর বিশ্বকাপের পুনরাবৃত্তি হোক। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা জিততে চাইবে আলবিসেলেস্তারা।১৯৯০ এর বিশ্বকাপের সাথে আরো এক মিল হলো, সেবার ম্যারাডোনা একাই দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। আর এবার কাতার বিশ্বকাপে মেসি একাই পায়ের জাদুতে দলকে উঠিয়ে এনেছেন ফাইনালে।২০১০ সালেও গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই হেরেছিলো স্পেন। কিন্তু সেবার টুর্নামেন্টের বাকিটা পথ দুর্দান্ত খেলে শিরোপা উঁচিয়ে ধরেছিলো স্প্যানিশরা। এখান থেকে অবশ্য খানিকটা ভরসা পেতেই পারে আর্জেন্টাইনরা।তবে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি নতুন করে রচিত হবে ইতিহাস সেটার উত্তর মিলবে ফাইনাল ম্যাচ শেষে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad