Ad

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা প্রাইজমানি পেলো আর্জেন্টিনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fifaaa_0-sixteen_nine_0-sixteen_nine
Durbin News

রূপকথার পূর্ণতা পেয়েছে, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসির হাতেই উঠেছে বিশ্বকাপের সোনালী ট্রফি। রবিবার লুসাইল স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা দল। এর মাধম্যে ৩৬ বছরের খরা কাটিয়ে আবারো বিশ্বচ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির দেশ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা যেই সোনালী ট্রফি জিতেছে, সেটি সত্যিকারের খাটি স্বর্ণে তৈরি। সাড়ে ১৪ ইঞ্চি উচ্চতার এই ট্রফিতে রয়েছে ছয় কেজির বেশি স্বর্ণ।বিশ্বের সবচেয়ে মূল্যবান এই ট্রফির আর্থিক মূল্য প্রায় বিশ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১০ কোটি টাকা। তবে আসল এই ট্রফি চ্যাম্পিয়ন দল কে একেবারে দেয়া হয় না। বরং এটি ফিফার কাছেই থাকবে, আর ঠিক এরকম একটি গোল্ড প্লেটেড রেপ্লিকা ট্রফি পাবে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। বর্তমানে ফিফার নিয়মানুযায়ী, প্রতি বিশ্বকাপের জয়ী দল একটি সোনার আবরণে মোড়ানো ব্রোঞ্জের রেপ্লিকা পুরস্কার হিসেবে পেয়ে থাকে। আর আসল স্বর্ণের ট্রফি সংরক্ষিত থাকে ফিফার কাছে। তবে আসল ট্রফি ফিফা ফেরত নিলেও এর চেয়ে দ্বিগুন অর্থ প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। বিশ্বকাপের বিজয়ী হিসাবে আর্জেন্টিনা কে ৪২ মিলিয়ন ডলার প্রাইজমানি দেবে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা ৪৪০ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া ফ্রান্স কেও বিশাল অংকের প্রাইজমানি দেবে ফিফা। বিশ্বকাপের দ্বিতীয় সেরা দল হিসাবে রানার্সআপ খেতাবের পাশাপাশি তারা পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩১০ কোটি টাকার বেশি। এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে লুকা মডরিচের দল ক্রোয়েশিয়া। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিজয়ী হয় তারা। বিশ্বকাপের তৃতীয় সেরা দল হিসাবে বিপুল পরিমান আর্থিক পুরস্কারের ভাগিদার হয়েছে ক্রোয়েশিয়া। ফিফার পক্ষ থেকে ২৭ মিলিয়ন ডলার প্রাইজমানি পাচ্ছে তারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান প্রায় ২৮০ কোটি টাকার বেশি। পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে এবারের বিশ্বকাপে চতুর্থ হয়েছে আফ্রিকান মুসলিম দেশ মরোক্কো। এ যাত্রায় বেলজিয়াম স্পেন পর্তুগালের মতো শক্তিশালী দল কে হারিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ হয়েছে দলটি। ফিফা কর্তৃক তাদের প্রাইজমানির পরিমান ২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬০ কোটি টাকার কাছাকাছি। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ছিলো ব্রাজিল। সমর্থকদের প্রত্যাশা ছিলো এবারেই ষষ্ট শিরোপা ঘরে তুলবেন নেইমার রিচার্লিসনরা। তবে তারকাঠাসা ব্রাজিল দলের যাত্রা থেমে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপের সেরা আট দলে জায়গা নিশ্চিত করার জন্য ব্রাজিল পাবে ১৭ মিলিয়ন ডলারের প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭৫ কোটি টাকা। একই পরিমান অর্থ প্রাইজমানি পাওয়ার যোগ্য হয়েছে নেদারল্যান্ড পর্তুগাল এবং ইংল্যান্ড। শক্তিশালী চারটি দলই কোয়ার্টার ফাইনাল হেরে বিদায় নিয়েছিলো টুর্নামেন্ট থেকে। অন্যদিকে গ্রুপ পর্ব পার হয়ে এসে পরের রাউন্ডেই বিদায় নিয়েছিলো আরো আটটি দল। এর মধ্যে রয়েছে সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, দক্ষিন কোরিয়া এবং সুইজারল্যান্ড। দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়া এই প্রতিটি দলের প্রাইজমানি ১৩ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১৩৪ কোটি টাকা। এছাড়াও টুর্নামেন্টের মোট ষোলটি দল গ্রুপ পর্বের বাঁধাই পার হতে পারেনি। তবে বিশ্বকাপের মতো আসরে খেলার যোগ্যতা অর্জন করাই অনেক বড় সাফল্য। গ্রুপ পর্ব থেকে হেরে বিদায় নেয়া এসব দলের প্রতিটি পাবে ৯ মিলিয়ন ডলারের প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যা ৯৩ কোটি টাকার বেশি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad