Ad

বাংলাদেশে আসবেন বিশ্বকাপজয়ী মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা কে বিশ্বকাপ জেতানো এই ফুটবল জাদুকরকে কে আনা হতে পারে বাংলাদেশে। এমন পরিকল্পনার কথা জানিয়েছে খোদ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের বাইশতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শুরু থেকেই দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন লিওনেল মেসি। যার প্রমাণ হিসাবে রয়েছে ফিফার স্বীকৃতি। দলের জয় করা ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। অন্যদিকে দ্বিতীয় বারের মতো গোল্ডেন বল পুরস্কার জিতেছেন এবার। ৩৫ বছর বয়সে মেসির এমন নৈপুণ্য নিয়ে আলোচনা চলছে পুরো বিশ্বে। সেই মেসিকে আনা হবে বাংলাদেশে। যা ভক্তদের কাছে স্বপ্নের মতো। এর আগেও বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তবে প্রায় এক যুগ আগের সেই মেসি আর এখানকার মেসির মধ্যে বিশাল পার্থক্য। লিওনেল মেসি এখন বিশ্বকাপ জেতানো ফুটবলার। সোনালী ট্রফি জয়ের মাধ্যমে সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে নিজেকে অবিসংবাদিত করেছেন তিনি। এবার বিশ্বকাপ জয়ী মেসিকে বাংলাদেশের মাটিতে দেখার সুযোগ হতে পারে ভক্তদের। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিনের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। আর্জেন্টিনায় বাংলাদেশের কোন দূতাবাস নেই। সে হিসাবে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনার ক্ষেত্রেও বাংলাদেশের দূতের দায়িত্ব পালন করেন সাদিয়া ফয়জুন্নেসা। সম্প্রতি আর্জেন্টিনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, মেসিকে বাংলাদেশে নিয়ে আসার কথা। সংবাদমাধ্যম কে এই রাষ্ট্রদূত বলেছেন, "আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার করার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে তাকে মেসি পাওয়া হবে সম্মানের ব্যাপার।"এ সময় বাংলাদেশ ও আর্জেন্টিনার ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশে আর্জেন্টিনা দল এবং ডিয়েগো ম্যারাডোনার অসামান্য জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন তিনি। তার এমন ইচ্ছার কথা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। এ নিয়ে আশায় বুক বেঁধেছেন মেসির বাংলাদেশি ভক্তরা। কারণ বাংলাদেশ এখন আর্জেন্টিনার খেলোয়াড় কোচ থেকে শুরু করে সাধারন মানুষ পর্যন্ত সবার কাছেই এক পরিচিত নাম। এবারের বিশ্বকাপে আলোড়ন তুলেছেন বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন সময়ে মেসির প্রতি বাংলাদেশের সমর্থন এবং আর্জেন্টিনার বিজয় উদযাপনের দৃশ্য টুইট করেছে ফিফা। যা আলোচিত হয়েছে পুরো বিশ্বে। বাংলাদেশের এমন ভালোবাসার প্রতিদানও দিতে শুরু করেছে আর্জেন্টাইনরা। ফুটবলে বাংলাদেশ খুব একটা দক্ষ নয়। সেজন্য বাংলাদেশের ক্রিকেট দলকে সমর্থন করে একটি গ্রুপ খুলেছে আর্জেন্টাইন রা। এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও বাংলাদেশিদের এই সমর্থন প্রভাব ফেলেছে। সম্প্রতি বাংলাদেশে আবারো দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশিদের সমর্থন বড় প্রভাব ফেলেছে। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল দল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইতিমধ্যেই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছে। গত এক ডিসেম্বর বাংলাদেশি সমর্থকদের ছবি পোস্ট করে ধন্যবাদ জানায় তারা। এমনকি সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ স্কালোনিও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশিদের। এছাড়া আগুয়েরো এবং মেসিদের একটি লাইভ আড্ডাতেও বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। এসব খবরে উম্মাদনা আরো বেড়েছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের। তবে সবকিছুর সেরা প্রতিদান হবে যদি বিশ্বকাপ জয়ী মেসি আবারো আসেন বাংলাদেশে। বাংলাদেশি ভক্তদের ধারণা, সঠিকভাবে পরিকল্পনা করা হলে অবশ্যই বাংলাদেশে আসবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কারণ বাংলাদেশে তাকে তাকে নিয়ে উম্মাদনার কথা আর অজানা নেই মেসির নিজেরও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad