Ad

মেসি কি তার প্রিয় শিক্ষিকার শেষ ইচ্ছে পূরণ করবেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

দীর্ঘ ছত্রিশ বছরের খরা কাটিয়ে গোল্ডেন ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে গোল্ডেন ট্রফির স্বাদ পেয়েছেন ফুটবলের কিংবদন্তি তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার বিজয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চোখ থেকে যেমন গড়িয়ে পড়েছে নোনা জল, তেমনি চোখ ভিজে উঠেছে আর্জেন্টাইন ফুটবলারদের। তাদের জয়ে যেমন দূর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন ভক্তরা, তেমনি প্রতিটি ম্যাচে দূর থেকেই উৎসাহও দিয়েছেন মেসিদের। ফাইনালে নামার আগে আর্জেন্টাইন তারকা এলএম-টেন কে উৎসাহ যোগাতে আবেগঘন চিঠি লিখেছিলেন তার ছোটবেলর শিক্ষিকা মনিকা দমিনা। মেসির মতো যাদুকরী ফুটবলারের শিক্ষিকা হতে পেরে মনিকা দমিনা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি লিখেছিলেন। চিঠিতে মেসিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার ছাত্র হওয়ার জন্য এবং সব সময় একই রকম থাকার জন্য।মনিকা দমিনা তার চিঠিতে লিখেছেন, মেসি খুব সাধারণ, বিনয়ী এবং দুর্দান্ত একজন মানুষ। তিনি কখনও বদলাবেন না। মেসির জীবনের অংশ হতে পেরে তিনি যে গৌরব অনুভব করছেন, সেটি উপহার দেয়ার জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অনেক বিপর্যয়ের মধ্যেও আর্জেন্টিনা দলকে এতদূর নিয়ে এসে সবাইকে খুশি করার জন্যে এবং তার প্রত্যেকটা অর্জনের জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মনিকা দমিনা। মনিকা তার চিঠিতে লিখেছেন, মেসির হাসিমুখ দেখাই তার কাছে সুখের। মেসি তার অনুভূতি প্রকাশ করতে পারছেন এটাই তার ভালো লাগে।তিনি যে মেসির শিক্ষিকা, এটা তার কাছে স্বপ্নের মতো। মেসির ছোটবেলার শিক্ষিকা হওয়ার সুবাদে তার কাছে মনের একটি ইচ্ছা ব্যক্ত করেছেন মনিকা দমিনা। মনিকা জানিয়েছেন তিনি একবার মেসিকে জড়িয়ে ধরতে চান।সাথে বিশ্বকাপ ফাইনাল ও ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিছিলেন মনিকা। মেসির জন্য শিক্ষিকার মনের আশা পুর্ন হয়েছে। মেসির হাতে গোল্ডেন ট্রফি দেখে আনন্দে আত্মহারা হয়েছে পুরো বিশ্ব।ফাইনাল জিতেই মেসি ল্যান্সবন্দী হয়েছেন প্রিয়জনদের সাথে। পরিবারের সাথে উপভোগ করেছেন জীবনের সেরা মুহূর্ত। প্রিয়জনদের কাছে থাকা এবং কাছে রাখার ক্ষেত্রে মেসি অনন্য। ছোট বেলার শিক্ষিকা মনিকা দমিনাও যে মেসির প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। কারন এক সাক্ষাৎকারে মেসির প্রিয় শিক্ষকের নাম জিজ্ঞেস করায়, মেসি অকপটে মনিকা দমিনার নামটাই বলেছিলেন। মেসি যে তার প্রিয় শিক্ষিকার নাম মনে রেখেছেন এটা জানতে পেরে বেশ আবেগাপ্লুত হয়েছিলেন মনিকা দমিনা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মেসির শিক্ষিকা হতে পেরে তিনি খুব গর্ববোধ করেন এবং মেসিকে একটি চিঠি পাঠাতে চান। এখন দেখার বিষয়, শিক্ষিকার চিঠি পাওয়ার পর মেসি কি তার প্রিয় শিক্ষিকার ইচ্ছে পূরণ করবেন? বর্তমানে মেসির প্রিয় শিক্ষিকা মনিকা দমিনা বার্ধক্যজনিত কারনে বিছানায় সময় কাটাচ্ছেন এবং অপেক্ষা করছেন তার প্রিয় ছাত্র মেসির।উল্লেখ্যে যে, আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ রোজারিও শহরের স্কুল ‘গ্রাল লাস হেরাস’-এ ১ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন মেসি।কিন্তু ফুটবল খেলার জন্য খুব অল্প বয়সে রোজারিও ছাড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার ।তবে জন্মস্থান কিংবা স্কুল কোনোটাই ভুলেননি মেসি। পরম যত্নে মনেও রেখেছেন তার প্রিয় শিক্ষিকাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad