Ad

কাতার বিশ্বকাপ শেষে অবসরে গেছেন যেসব তারকা ফুটবলার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Who-missed-Qatar-WC-20220413194402
Durbin News

আকাশে উজ্জ্বল নক্ষত্রের ও একদিন পতন হয়, এই অমোঘ সত্যকে ধারণ করে কাতার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন একঝাঁক তারকা ফুটবলার।দীর্ঘ সময়ের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে নতুনদের সুযোগ করে দিতেই জায়গা ছেড়ে দিয়েছেন তারা। ক্লাব ফুটবলে সক্রিয় থাকলে ও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন না অবসরে যাওয়া এসব তারকা ফুটবলার।অবসরের এই তালিকায় সবচে অবাক করা নাম করিম বেনজেমা। ইনজুরির কবলে পড়ে কাতার বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ফাইনলে শিরোপার খুব কাছে গিয়েও হেরে যায় ফ্রান্স। এর ঠিক একদিন দিন পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড করিম বেনজেমা।২০০৭ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বেনজেমার। কিন্তু ইনজুরি কবলে পড়ে ক্যারিয়ারে ৫ বিশ্বকাপ পার করে মোটের উপর বিশ্বকাপ খেলতে পেরেছেন একবার। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ বাদে কোনোটাতেই খেলতে পারেননি তিনি। ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৭ ম্যাচ খেলে ৩৭টি গোল করেছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্যারিয়ারে শীর্ষে আরোহণ করে সর্বশেষ ব্যালন ডি অর জিতেছিলেন তিনি।অবসরের এই তালিকায় যোগ দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক সার্জিও বুসকেটস। বিশ্বকাপ থেকে স্পেনের ছিটকে যাওয়ার পরেই গুঞ্জন উঠেছিল সার্জিও বুসকেটস অবসর নেবেন। সেই গুঞ্জন সত্যি করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিতেছেন এই তারকা ফুটবলার।২০০৯ সালে স্পেনের হয়ে অভিষেক ঘটে বুসকেটসের। ২০১০ সালেই বিশ্বকাপ জিত নেন তিনি। দেশের হয়ে ১৪৩ ম্যাচে ৩ গোল করেছেন বর্তমান বার্সেলোনা অধিনায়ক। স্পেনের বিশ্বকাপ জয়ী দল থেকে সবাই অবসর নিলেও টিকে ছিলেন তিনি। আন্তর্জাতিক থেকে অবসর নিলেও বার্সেলোনার হয়ে আরো কিছুদিন খেলে যেতে চান বুসকেটস।এদিকে মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে সমর্থকদের অবাক করেছেন বেলজিয়ামের স্ট্রাইকার ইডেন হ্যাজার্ড। কাতারে বিশ্বকাপ থেকে বেলজিয়ামের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন হ্যাজার্ড। সর্বশেষ আসরে তৃতীয় হওয়া বেলজিয়াম এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আর বরাবরের মতোই হতাশ করেছেন হ্যাজার্ড। ৩ ম্যাচে গোলশুন্য থেকে বিবর্ণ ছিলেন তিনি।২০০৮ সালে দেশের হয়ে অভিষেক ঘটে ৩১ বছর বয়সী হ্যাজার্ড এর। আন্তর্জাতিক অভিষেকের পর ১২৬ ম্যাচে খেকে করেছেন ৩৩ গোল। সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। অপরদিকে ইনজুরি আর বাজে ফর্ম মিলিয়ে ক্লাব পর্যায়েও ছন্দে ছিলেন না হ্যাজার্ড। তিউনিসিয়ার কিংবদন্তি ফুটবলার ওয়াহবি খাজরিও যোগ্য দিয়েছেন অবসরের তালিকায়। কাতার বিশ্বকাপে ফ্রান্স কে ধরাশায়ী করে চমক দেখিয়েছিল দেশটি। কিন্তু বাকি ম্যাচগুলো হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তিউনিসিয়ার। কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এর পর মাত্র ৩১ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন তিউনিসিয়ার অধিনায়ক।তিউনিসিয়ার হয়ে ২০১৩ সালে অভিষেক হয় খাজরির। ইথিওপিয়ার বিপক্ষে সর্বপ্রথম তিউনিসিয়ার জার্সি গায়ে চাপান ৭৪ ম্যাচে ২৫ গোল করা এই স্ট্রাইকার। তিউনিসিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে মর্যাদা পেয়েছেন তিনি। ৩৬ গোল করে এই তালিকার প্রথমে আছেন ইসাম জেমা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad