Ad

বিশ্বকাপের সেরা একাদশে কারা আছেন ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

প্রায় একমাসের মহাযজ্ঞ শেষে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। ইতোমধ্যেই সোনালী ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে চ্যাম্পিয়ন দল। বিশ্বকাপ শেষে এখন চলছে মূল্যায়নের তোড়জোড়। কোন দল কতখানি ভালো করেছে কিংবা ব্যক্তিগতভাবে কোন খেলোয়াড় ভালো খেলেছেন, সেসব হিসেব নিকেষ করেই তৈরি হয়েছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ। ১১ জন ফুটবলার নিয়ে সাজানো এই দলের প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে দ্যুতি ছড়িয়েছেন পুরো বিশ্বকাপ জুড়ে।বিশ্বকাপের সেরা একাদশে গোল রক্ষক হিসেবে আছেন টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস জেতা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।এবারের বিশ্বকাপে ফাইনাল সহ দুইটি টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়ে নায়ক বনে গেছেন তিনি। টাইব্রেকার ছাড়াও ম্যাচের মধ্যেও দুর্দান্ত সেভ করে গোল বাঁচিয়েছেন কয়েকবার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যোজন যোজন অবদান রয়েছে এই গোলরক্ষকের।বিশ্বকাপজুড়ে রক্ষণভাগে আলো ছড়িয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার গোয়ার্দিওল। বিশ্বকাপের সেরা একাদশে তিনি আছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। সেমিতে আর্জেন্টিনার কাছে ক্রোয়েশিয়া হারলেও সম্ভাবনার ছাপ রেখেছেন গোয়ার্দিওল। বয়স অনেক কম হলেও পরিণত বয়সের ফুটবল উপহার দিয়েছিলেন এই ডিফেন্ডার।গোয়ার্দিওল এর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকবেন মরক্কোর রক্ষণভাগের ফুটবলার রোমান সাইস। কাতার বিশ্বকাপে সেমিফাইনালের আগে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনো গোল খায়নি মরক্কো। আর এর অন্যতম রূপকার ছিলেন সাইস। শুধু রক্ষণভাগ ই সমলাননি বরং সেট পিস থেকে গোল করার ক্ষেত্রে সাহায্যও করেছেন কয়েক বার।সেরা একাদশে রাইট ব্যাক হিসেবে আছেন আশরফ হাকিমি। এবারের বিশ্বকাপের দুর্দান্ত খেলে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন মরক্কোর এই ফুটবলার। রাইট ব্যাকে দুর্দান্ত খেলে দলকে সেমিতে তোলার ভূমিকায় ছিলেন হাকিমী। রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরি করেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি।লেফট ব্যাক হিসেবে এই একাদশে আছেন ফরাসি ফুটবলার থিয়ো হের্নান্দেস । প্রথমে ফ্রান্সের এই ফুটবলার ছিলেন সাইড বেঞ্চে। কিন্তু সুযোগ পেয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেন এই ফুটবলার। ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে প্রথম গোল তার পা থেকেই আসে।ভিনিসিয়াস জুনিয়র আছেন এই একাদশের লেফট উইং হিসেবে। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও নজর কেড়েছেন তরুণ এই ফুটবলার। কাতার বিশ্বকাপে গতির ঝড় তোলা ফুটবলারদের একজন ছিলেন তিনি। এক প্রান্ত ধরে তার একের পর এক দৌড় বিপক্ষকে সমস্যায় ফেলেছে বারবার। গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি গোলও করেও উদীয়মান খেলোয়াড় এর তালিকায় ছিলেন তিনি।সেরা এই একাদশে আঁতোয়া গ্রিজম্যান আছেন রাইট উইং হিসেবে । ক্লাব ফুটবলে সময়টা খারাপ গেলেও ফ্রান্সের এই ফুটবলার দলের হয়ে প্লে মেকারের মূল ভূমিকায় ছিলেন। তার দেওয়া পাসেই একের পর এক গোল করেছেন তরুণ স্ট্রাইকার এমবাপ্পে। ফাইনালে আর্জেন্টিনার কাছে হার ছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন সাবেক এই বার্সা ফুটবলার।ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ আছেন মিড ফিল্ডার হিসেবে। বয়সের ভারে নিজের শেষ বিশ্বকাপে মনে রাখার মতো খেলেছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার। মাঝমাঠ থেকে আক্রমণ সবদিকেই পদচিহ্ন রেখে দলকে সেমিতে তোলার ভূমিকায় ছিলেন তিনি। এবারের আসরে তরুণ উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এনজো ফের্নান্দেজ আছেন মিডফিল্ডার হিসেবে। এবারের আর্জেন্টিনা দলের একপ্রকার চমক ছিলেন এই তরুণ ফুটবলার। আগামী দিনে তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে তার মধ্যে। মাঝ মাঠে আর্জেন্টিনার ভরসার নাম হয়ে উঠতে পারেন ফার্নান্দেজ।পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রতাপ প্রদর্শন করা কিলিয়ান এমবাপ্পে আছেন স্ট্রাইকার হিসেবে। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে পেয়েছেন গোল্ডেন বুটের পুরস্কার। এবারের বিশ্বকাপে মোট ৮ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। উল্লেখযোগ্যভাবে ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। গতি, ড্রিবল কিংবা গোল করার সক্ষমতায় প্রতিপক্ষকে বিপাকে ফেলেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে।টুর্নামেন্ট সেরা লিয়োনেল মেসি আছেন অবধারিতভাবেই। বিশ্বকাপে ৭টি গোল করেছেন এবং ৩টি করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপ জিতেছেন মনে রাখার মতো করেই। তাই সেরা একাদশের অধিনায়কও তিনিই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad