Ad

যে কারনে বাংলাদেশে সমাহিত হতে চান এক পাকিস্তানি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_2
Durbin News

বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন এক পাকিস্তানি! শুধু নাগরিকত্ব নয়, মৃত্যুর পর বাংলাদেশের মাটিতেই সমাহিত হতে চান তিনি।১৯৭১ সালে বাংলাদেশের পক্ষ নিয়ে জেলও খেটেছিলেন এই ব্যাক্তি। এরপর নিজ দেশ পাকিস্তানেই বিশ্বাসঘাতকতা ও ঘৃণার শিকার হন।আলোচিত এই পাকিস্তানির নাম । বাংলাদেশের নাগরিকত্ব এবং এ দেশের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন তিনি।তার লেখা চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার কাজ করছে ‘আমরা একাত্তর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সৈয়দ আসিফ শাহকারের এমন আবেদনের ঘটনা এবার প্রথম ঘটেনি। আরো প্রায় আট বছর আগে ২০১৪ সালেও তিনি বাংলাদেশ সরকার কাছে চিঠি লিখেছিলেন।যেখানে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া এবং তার মৃত্যুর পর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করেন।তবে সেবার বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনরূপ সাড়া পাননি এই পাকিস্তানি। তাই এরপর নিজের ইচ্ছের কথা সরাসরি লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মূলত বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই এমন বাসনা সৃষ্টি হয়েছে সৈয়দ আসিফ শাহকারের হৃদয়ে। আর এই ভালবাসা আজকালের নয় বরং তৎকালীন পাকিস্তান আমল থেকেই। সেই সময় বাঙালিদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। পাকিস্তানের নাগরিক হয়েও স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন আসিফ শাহকার। ২০১২ সালে বাংলাদেশের সরকার ১৯৭১ সালে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দেয়।তিনি বর্তমানে সুইডেনে বসবাস করেন। লম্বা সময় ধরে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে সুইডিশ হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি হিসেবে অবসর নিয়েছিলেন সৈয়দ আসিফ।১৯৪৯ সালে পাঞ্জাবে জন্ম গ্রহণ করা আসিফ শাহকার ছাত্রাবস্থায় পাকিস্তানের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার সংঘটিত হলে এটির প্রতিবাদ জানান এই তরুণ।ফলে শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে গ্রেপ্তার হতে হয় তাঁকে। দীর্ঘ এক বছরের বেশি সময় জেলে কাটিয়ে ১৯৭২ সালে বন্দিদশা থেকে মুক্তি পান এই বিচারপতি। জেলখানা থেকে ছাড়া পেলেও নিজ দেশে আবারো অদৃশ্যভাবে বন্দি হয়ে পড়েন আসিফ। পাকিস্তানের মানুষদের কাছ থেকে তিনি বিশ্বাসঘাতক উপাধি পান এবং প্রবল ঘৃণার শিকার হতে থাকেন। তাই বাধ্য হয়ে ১৯৭৭ সালে রাজনৈতিক আশ্রয় নিয়ে সুইডেনে চলে যান। সুইডেনে গিয়ে আইন পেশায় যুক্ত হন সৈয়দ আসিফ, তাঁর স্ত্রীও একজন সুইডিশ আইনজীবি। পেশাগত দায়িত্ব ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করেন তিনি। তবে শুরুর দিকে সুইডেনে বসবাসকারী পাকিস্তানি এবং বাংলাদেশী উভয় জাতির কাছেই অবহেলিত ছিলেন বিচারপতি শাহকার। বাংলাদেশীরা তাকে পাকিস্তানি এবং পাকিস্তানিরা তাকে বিশ্বাসঘাতক হিসেবে ঘৃণা করতো। তবে ২০০০ সালে সুইডেনে নিযুক্ত বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তার সাথে তার পরিচয় হয়। সেই কর্মকর্তার মাধ্যমে প্রথমবার সেখানকার বাংলাদেশিদের তাদের ভুল ধারণা ভেঙে দেন তিনি। সে বছরই প্রথমবার বাংলাদেশে আসার কথা ভাবেন আসিফ শাহকার। ২০১০ সালে নতুন করে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেন তিনি। দুই বছর পর বাংলাদেশের সরকার ১৯৭১ সালে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দেয় এই বুদ্ধিজীবিকে। নিজের মনে বাংলাদেশকে ধারণ করেন বলেই মৃত্যুর পর এই দেশে সমাহিত হতে চান সৈয়দ আসিফ শাহকার। বাংলাদেশের নাগরিক না হলে এখানে সমাধিস্থ হতে পারবো না, তাই বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad