Ad

বিশ্বকাপ শেষ, যাদের নিয়ে কাড়াকাড়ি করতে পারে ক্লাবগুলো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_3
Durbin News

বিশ্বকাপ মানেই নতুন তারকার জন্ম, নতুন প্রতিভাদের নজরে পড়া। সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও কিছু খেলোয়াড় জাত চিনিয়েছেন। দলগত সাফল্যের দেখা হয়তো সবাই পায়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকেই ছিলেন উজ্জ্বল।নজর কাড়া এসব উদীয়মান ফুটবলারদের এর আগে খুব একটা চিনতো না কেউ। তাদের নিয়ে ক্লাব ফুটবলের আসন্ন মৌসুম শুরুর আগে দেখা যেতে পারে কাড়াকাড়ি। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামে এবারের বিশ্বকাপের। রোমাঞ্চ ছড়িয়ে, উত্তেজনায় পারদ বাড়ানো ম্যাচে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশি-সাদা জার্সিধারীরা দেখা পেয়েছে তৃতীয় বিশ্বকাপ শিরোপার। অঘটনের বিশ্বকাপ বলা হচ্ছে এবারের আসরকে। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা, জাপানের বিপক্ষে জার্মানির হার যার অন্যতম উদাহরণ। ইতিহাস গড়ে মরক্কোর সেমি-ফাইনাল খেলাও থাকবে সে তালিকায়। তবে এবারের বিশ্বকাপে ফাইনাল বা সেমি-ফাইনাল খেলেনি এমন দলের খেলোয়াড়রাও আলো কেড়েছেন। পুরো টুর্নামেন্ট বিশ্লেষণ করে এমনই কয়েকজন ভবিষ্যত তারকার তালিকা করেছে সংবাদ মাধ্যমগুলো। ক্লাব ফুটবলের আসন্ন দলবদলে যারা হতে পারেন চমক। এই তালিকায় মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনু উপরের দিকেই থাকবেন। ইতিহাস গড়া মরক্কোর সেমি-ফাইনাল খেলার পেছনে যার অবদান অনস্বীকার্য। সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তার দল। তবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা হজম করেনি একটির বেশি গোল। ওই গোলটিও ছিল আত্মঘাতী। নিজেদের গোলপোস্টকে কঠিন দূর্গে পরিণত করেছেন ইয়াসিন বুনু। অতন্দ্র প্রহরী হয়ে ফিরিয়েছেন প্রতিপক্ষের দুর্দান্ত সব শট। ক্লাব ফুটবলে তিনি স্প্যানিশ লিগে সেভিয়ার হয়ে খেলছেন বর্তমানে। ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে কিনতে এবার বড় ক্লাবগুলো আগ্রহী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে নিয়েও আগ্রহ বাড়তে পারে ক্লাবগুলোর। বর্তমানে ডায়নামো জাগ্রেবে খেলছেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে গড়ানো ম্যাচে ব্রাজিলের প্রথম স্পট কিকটিই ফিরিয়ে দেন তিনি।এরপর চতুর্থ শটও মিস করে ব্রাজিল, আর তাতে নিশ্চিত হয়ে যায় বিদায়। মূল ম্যাচ ও এক্সট্রা টাইম মিলিয়ে ক্রোয়েশিয়া গোলরক্ষক অন্তত ১০ টি সেভ করেছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপানের যে অঘটনের জন্ম দেওয়া তাতে বড় অবদান ফরোয়ার্ড রিতসু দোয়ানের। দুই ম্যাচেই তার পা থেকে গোল এসেছে। বাকি ম্যাচগুলোতেও মাঠে তার গতি ছিল দুর্দান্ত। ২৪ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলেন জার্মানির ক্লাব ফ্রেইবুর্গে। তবে এবার ঠিকানা বদলে আরও বড় ক্লাবেও যেতে পারেন। অন্তত বিশ্বকাপের পারফরম্যান্স যদি আমলে নেওয়া হয়। মরক্কোর অ্যাজেডিন ওনাহিও এবার দলবদলে ভালো একটা চমক হতে পারেন। বর্তমানে তিনি খেলছেন ফরাসি লিগ এঙ্গার্সে। এই লিগে খেলার বদলৌতে পিএসজির মেসি, নেইমার, এমবাপ্পেদের কাছাকাছিই থাকেন তিনি। স্পেন ও পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়া মরক্কোর অন্যতম অস্ত্র এই ২২ বছর বয়সী ফুটবলার। এই মিডফিল্ডারের ভাগ্যও এবার বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্তুগালের গানসালো রামোস এবারের বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে প্রথমবার মাঠে নামেন। আর তাতেই সুইজারল্যান্ডের বিপক্ষে করে বসেন হ্যাটট্রিক। তবে নিজের ঝলক বেশি দেখানোর সুযোগ পাননি। পরের ম্যাচেই মরক্কোর বিপক্ষে হেরে বিদায় নেয় পর্তুগাল। কিন্তু মাঠে নেমেই যে পারফর্ম করেছেন তাতে বর্তমানে পর্তুগালের ক্লাব বেনেফিকার হয়ে খেলা রামোসের ঠিকানাও বদলাতে পারে। মরক্কোর মিডফিল্ডার সোফয়ান আমব্রাতকে নিয়েও আগ্রহী হতে পারে বড় ক্লাবগুলো। বর্তমানে ইতালিয়ান লিগে ফিয়োরেন্টিনার হয়ে খেলেন এই ২৬ বছর বয়সী তরুণ। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুসারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল তাকে দলে ভেড়াতে পারে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রক্ষণ দারুণভাবে সামলেছেন হ্যারি সাউটার। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক বিশ্বকাপে তার দলকে রাউন্ড অব সিক্সটিনে নিতে বড় ভূমিকা রেখেছেন। বর্তমানে ইংলিশ সেকেন্ড টায়ার ক্লাব 'স্টোক সিটিতে' খেলছেন সাউটার। তবে এবার আরও ভালো মানের ক্লাবে সুযোগ আসলেও আসতে পারে। আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডে দিনে দিনে আস্থার নাম হয়ে উঠছেন তরুণ এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপ জয়ী দলটির এই সদস্য খেলেন পর্তুগালের বেনফিকা ক্লাবে। লিওনেল মেসির পছন্দের এই ফুটবলার এবারের বিশ্বকাপ পারফরম্যান্স দিয়ে বড় ক্লাবে নাম লেখাতে পারেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad