Ad

লিওনেল মেসির বিলাসবহুল সব বাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
12
Durbin News

কাতার বিশ্বকাপের ফাইনাল জিতে অধরা ট্রফি নিজের করে নেয়াতে অন্য এক মাত্রা পেয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির জনপ্রিয়তা। তবে ফুটবল শুধু মেসিকে জনপ্রিয়তাই দেয়নি, দিয়েছে ব্যাপক অর্থ-সম্পদও। বিশ্বের সেরা ধনী অ্যাথলেটদের তালিকায় উপরের দিকেই অবস্থান এই তারকার। স্বাভাবিকভাবেই তাই মেসির জীবনযাত্রায় রয়েছে বিলাসিতার ছাপ। পিএসজি ফরোয়ার্ডের মালিকানায় আছে বিলাসবহুল সব বাড়ি ও গাড়ি। বিশ্বের চারটি স্থানে প্রাসাদের মত চারটি বাড়ি রয়েছে তাঁর, যেগুলোর মোট মূল্য কয়েকশত কোটি টাকা। স্পেনের বার্সেলোনার সাথে লিওনেল মেসির সম্পর্ক একেবারে গভীর। এই শহরেই তাঁর বেড়ে ওঠা, সেরা ফুটবলার হয়ে উঠা। এখানে একটি বিলাসবহুল ম্যানশন তাই নিজের জন্য কিনে নিয়েছেন তিনি। ২০০৯ সালে প্রাচীন এই ম্যানশন কিনতে ১৮ লাখ ইউরো ব্যয় করেন সাবেক বার্সা সুপারস্টার। এরপর নিজের পছন্দ অনুযায়ী বাড়িটি মেরামত ও অন্দরসজ্জায় আরো প্রায় ৬০ লাখ ইউরো ব্যয় করেছেন তিনি। ক্যাম্প ন্যু থেকে বারো মাইল দূরে অবস্থিত এই বাড়িটি। স্প্যানিশ ম্যানশনটির লিভিংরুম লিওনেল মেসির বেশ প্রিয়। প্রায়ই মেসিকে বাচ্চাদের নিয়ে এই লিভিংরুমে সময় কাটাতে দেখা যায়। বাড়ির সমান আয়তনের একটি সুইমিংপুলও রয়েছে এখানে। সাঁতার কাটা মেসির প্রিয় অভ্যাসগুলোর একটি। আবার কাতালান পাহাড় ও ভূমধ্যসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য প্রশস্ত বারান্দা ও জানালা রয়েছে বাড়িটিতে৷ এছাড়া একটা রুমের পুরোটা জুড়ে রয়েছে মেসির জার্সি কালেকশন। মেসির স্প্যানিশ ম্যানশনটি নো ফ্লাই জোনের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ। বার্সেলোনা ছাড়াও নিজের জন্মস্থান রোজারিওতে বিলাসি এক ম্যানশনের মালিক লিওনেল মেসি। প্রায় ৩০ লাখ পাউন্ড খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছেন তিনি। প্রায় তিন বছর সময় ব্যয় করে নির্মিত বাড়িতে রয়েছে ২০ থেকে ২৫টি কক্ষ। মিলান, ইসরায়েল এবং প্যারিস থেকে বিভিন্ন আসবাব এনে বাড়িটি সাজানো হয়েছে। এছাড়া এখানে রয়েছে একটি অত্যাধুনিক জিম এবং বিশাল খেলার মাঠ। অবসরে প্রিয় কুকুর এবং সন্তানদের সাথে এই মাঠে খেলাধুলা করেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তাছাড়া বাড়িতে রয়েছে পুরো একটি সিনেমা হল। আন্ডারগ্রাউন্ডে থাকা গ্যারেজটিও বেশ নজরকাড়া। ফুটবল থেকে অবসরের পর বেশিরভাগ সময় এখানেই কাটাতে চান লিও। স্থায়ীভাবে কিংবা লম্বা সময়ের জন্য কখনো যুক্তরাষ্ট্রে বসবাস না করলেও দেশটির মিয়ামি শহরে ব্যয়বহুল একটি বাড়ি কিনেছেন লিওনেল মেসি। বাড়িটির মূল্য প্রায় ৭৫ লাখ পাউন্ড। মিয়ামি সমুদ্র সৈকতের কাছেই এটি অবস্থিত। বাড়িতে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারাটা এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়া মিয়ামিতে অবস্থিত বাড়িটির অন্যতম দিক হলো উন্নত পার্কিং ব্যবস্থা। এতে রয়েছে কার লিফট, যা বাসিন্দাদের উচু তলায় গাড়ি পার্ক করার সুযোগ করে দিয়েছে। উচ্চ সিলিং সহ বিশাল কক্ষ এবং প্রত্যাশামাফিক সব বিলাসি সুবিধা রয়েছে এখানে।সাম্প্রতিক সময়ে স্পেনের ইবিজা দ্বীপে আরো একটি বাড়ি ক্রয় করেছেন লিওনেল মেসি। সুইস ব্যবসায়ী টাইকুন ফিলিপ আমনের কাছ থেকে ৯৫ লক্ষ পাউন্ডের বিনিময়ে বাড়িটি কিনেছিলেন তিনি। ইবিজা দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত সম্পত্তিটি বিশ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত। প্রায় বাড়ির সমান আকারে একটি বিশাল সুইমিং পুল এবং একটি বড় ফুটবল মাঠ আছে এখানে। ম্যানশনটির নির্মাণ কাজ কিছু বাকি থাকায় এখনো এটি বসবাসের উপযোগী হয়নি। তবে মজার বিষয় হলো, পিএসজির হয়ে খেলা সত্ত্বেও প্যারিসে এখনো ভাড়া বাড়িতেই থাকেন লিওনেল মেসি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad