Ad

বিশ্বকাপের আয়োজক হিসেবে কেমন ছিল কাতার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
doha-03312022-ftr-getty_0
Durbin News

২০১০ সালে যখন বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক দেশ হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়, তখন ফুটবল বিশ্বে কোন পরিচিতি ছিল না দেশটির।এমনকি তাদের ছিল না কোন মানসম্মত স্টেডিয়াম। এছাড়া অধিক তাপমাত্রার সমস্যা তো ছিলই। তবে সব সমস্যা জয় করে বিশ্বকে দুর্দান্ত একটি টুর্নামেন্ট উপহার দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি৷ স্বাগতিক দল হিসেবে কাতার মাঠে খারাপ খেললেও মুগ্ধকর আয়োজনের জন্য দেশটির প্রশংসা করতে কার্পণ্য করছেনা কেউই। স্বয়ং ফিফা সভাপতি জানিয়েছেন বিশ্বকাপের এবারের আসরটি তাঁর দেখা সেরা সংস্করণ। স্বাভাবিকভাবেই তাই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অনন্য এক স্থানে লেখা থাকবে কাতারের নাম। ছয় গোলের রোমাঞ্চকর এক লড়াই শেষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকার; এরপরই জানা গিয়েছিল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম। পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। কাতার বিশ্বকাপ ঘিরে বিতর্ক কম ছিল না। আয়োজক দেশ হতে ঘুষ দেয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরূদ্ধে। এছাড়া মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্বকাপ ঘিরে কাতারে শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও আলোচনায় উঠে এসেছিল। আবার নেশাজাতীয় পানীয় ও সমকামিতার মত ব্যাপারে কঠোর অবস্থানে ছিল কাতারি সরকার। তবে টুর্নামেন্ট শুরু হতেই মাঠের বাইরের এসব আলোচনা ভুলে ফুটবলপ্রেমীরা মুগ্ধ হয়েছিলেন অংশগ্রহণকারী দেশগুলোর পারফরম্যান্স আর কাতারের আয়োজন দেখে। আধুনিক প্রযুক্তির সমাহার, পর্যটক-বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে আরব দেশটি। সৌদি আরব, জাপানের মত তুলনামূলক ছোট দেশগুলোর অপ্রত্যাশিত জয় এবারের বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। সবমিলিয়ে সুন্দর আয়োজন আর আতিথেয়তায় পুরো বিশ্বকে মুগ্ধ করেছে কাতার। প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েছিল তারা। অতীতের সব বিতর্ক ধামাচাপা পড়েছে কাতারের সাফল্যের নিচে। বিশ্বকাপের মতো আসর আয়োজনের জন্য কাতার সম্ভবত সবচেয়ে অনুপযুক্ত দেশগুলোর একটি ছিল। খেলার মাঠের ঘাটতি তো ছিলই, সেটির পাশাপাশি অবকাঠামো এবং ইতিহাস-ঐতিহ্য বিবেচনায় দেশটি ছিল ফুটবল বিশ্বকাপের জন্য ঝুকিপূর্ণ।যদিও এসব সমস্যা দূর করতে কাতার দুইহাতে টাকা খরচ করেছে। এক মাসের একটি ফুটবল উৎসবের জন্য পুরো দেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করেছে তারা। প্রচুর অর্থ ও সময়ের বিনিময়ে সাতটি নতুন স্টেডিয়াম নির্মাণ করেছে দেশটি। যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন অবকাঠামোগত খাতে ব্যাপক সংস্কার এনেছে। সবমিলিয়ে কাতার কর্তৃপক্ষ এই বিশ্বকাপ আয়োজন করার জন্যে প্রায় ২২০ বিলিয়ন ইউএস ডলার খরচ করেছেন; যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় তিনগুণ।এছাড়া ফুটবলীয় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠার জন্য শত শত কোটি ডলারে ফুটবল ক্লাব ও ক্রীড়া স্বত্ব কিনেছে বিভিন্ন কাতারি প্রতিষ্ঠান। বিখ্যাত ফরাসি ক্লাব পিএসজি এবং টিভি চ্যানেল বেইন স্পোর্টসের মালিকানা কাতারের। বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি এবং রানার আপ কিলিয়ান এমবাপ্পে দুইজনেই পিএসজিতে খেলেন। বিশ্বকাপ আয়োজনের পিছনে কাতারের মূল উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে নিজেদের পরিচিতি বাড়ানো। পর্যটন খাতকে সমৃদ্ধ করে পর্যটন শিল্পকে বিকশিত করা। আর এই উদ্দ্যেশ্য বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আরব দেশটি। মাত্র চার লাখ নাগরিকের দেশ কাতারের নাম এখন প্রায় সবার মুখে মুখে। প্রত্যাশার চেয়ে অধিক জমকালো আর মনে রাখার মত একটি বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করেছে কাতার। তাই আর্জেন্টিনার পাশাপাশি কাতারকেও বিশ্বকাপের আয়োজক হিসেবে চ্যাম্পিয়ন বলা যেতেই পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad