Ad

বিশ্বকাপ না খেলেও কিভাবে আট লাখ জিতলেন সার্জিও আগুয়েরো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

সব ঠিক থাকলে তিনিও থাকতেন আর্জেন্টিনা দলে। অবদান রাখতেন ৩৬ বছর পর আর্জেন্টিনার সোনালী ট্রফি অর্জনে। কিন্তু শারীরিক কারণে ক্যারিয়ারের সেরা সময়ে থাকা অবস্থায় অবসর নিয়ে নেন সার্জিও আগুয়েরো। তবে বিশ্বকাপ দলে না থাকলেও আবারো শিরোনামে এসেছেন সাবেক এই খেলোয়াড়। বিশ্বকাপ না খেলেই তিনি জিতেছেন প্রায় সাড়ে আট লক্ষ টাকা। গত বিশ নভেম্বর থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার মূল ভরসা ছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজেকে প্রমাণের সুযোগ ছিলো মেসির সামনে। সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করছেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রবিবার ফাইনাল জয়ের পর তার হাতেই উঠেছে গোল্ডেন বল পুরস্কার। আর এতেই লাভবান হয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তিনি। খেলা চলাকালে একই কক্ষে অবস্থান করতেন তারা । দুজনের মধ্যকার সম্পর্কটাও ভীষন অন্তরঙ্গ। মেসিকে খুব কাছ থেকে দেখে মেসির ক্ষমতা সম্পর্কে ভালোই জানেন আগুয়েরো। যার প্রমান ও পাওয়া গেছে সম্প্রতি। কাতার বিশ্বকাপ শুরুর আগেই একটি বাজি ধরেছিলেন আগুয়েরো। তাতে বলেছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বাস্তবেও তাই হয়েছে। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। দ্বিতীয় বারের মতো অর্জন করেছেন গোল্ডেন বল পুরস্কার। ফাইনালের প্রথমার্ধ পর্যন্ত গোল্ডেন বুট পাওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত হ্যাটট্রিক করে গোল্ডেন বুট ছিনিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য কোন সমস্যা হয়নি। আগুয়েরো ঠিকই জিতেছেন বাজির টাকা। গত সোমবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে একটি স্টোরি দেন সাবেক এই খেলোয়াড়। তাতে দেখা যায়, মেসি গোল্ডেন বল জেতার কারণে ৮ হাজার ২৬৪ ডলার জিতেছেন আগুয়েরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় সাড়ে আট লক্ষ টাকা। আর্জেন্টিনা দলের সেরা তারকা মেসিই গোল্ডেন বল জিতবেন যেই ভরসা ছিলো আগুয়েরোর। তাই এক হাজার এক ডলার বাজি ধরেছিলেন তিনি। তার বাজি সঠিক প্রমাণিত হওয়ায় টাকার অংক বেড়ে দেড়ায় ৮ হাজার ২৬৪ ডলারে। ইনস্টাগ্রাম স্টোরিতে আগুয়েরো জানান, বিশ্বকাপ শুরুর আগে গত ১৭ নভেম্বর এই বাজি ধরেছিলেন তিনি। তার বিশ্বাস ছিলো মেসিই গোল্ডেন বল জিতবেন। বিশ্বকাপের বাইশ তম আসরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। পুরো আসরে দুর্দান্ত খেলেছেন তিনি। রবিবার ফাইনালেও তার পায়ে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। এরপর ডি মারিয়ার করা গোলেও অবদান রেখেছেন তিনি। সর্বশেষ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেয়া গোলটিও এসেছে তার পা থেকে। অনুমিত ভাবেই ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। শিরোপা জয়ের পর আগুয়েরোর কাঁধে চেপেই উদযাপন করেছেন মেসি। বিশ্বকাপ চলাকালীন দলকে উদ্বুদ্ধ করতে ভুমিকা রেখেছেন সাবেক এই তারকা। আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা সার্জিও আগুয়েরো এবারের বিশ্বকাপেও দলে থাকতেন। ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা গত বছর পাড়ি জমান বার্সালোনায়। কিন্তু এর ছয়মাসের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে খেলা ছাড়তে হয় তাকে। সার্জিও আগুয়েরো সাম্প্রতিক কালে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড়। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লীগে সর্বোচ্চ হ্যাটট্রিক করার রেকর্ড আছে তার দখলে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad