Ad

হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কাতারের স্টেডিয়ামগুলোর ভবিষ্যৎ কি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
22335ae881713a43c0fd800aacb5ec4a-63a52ce2a9ab4
Durbin News

বিশ্বকাপের বাইশ তম আসর শেষ হয়েছে গত ১৮ ডিসেম্বর। এক মাসের এই আয়োজন উপলক্ষে বিলিয়ন ডলারের স্টেডিয়াম বানিয়েছিলো কাতার। এখন বিশ্বকাপ শেষ হবার পর জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেডিয়ামগুলোর ভবিষ্যৎ কী? বিশ্বকাপের আয়োজনে জন্য ৭ টি নতুন স্টেডিয়াম নির্মান করেছিলো কাতার। এর মধ্য থেকে স্টেডিয়াম নাইন সেভেনটি ফোর ইতিমধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে ।শোনা যাচ্ছে, এর ভাঙা অংশগুলো পাঠিয়ে দেয়া হবে আফ্রিকার কোনো দেশে এবং এখানে নির্মাণ করা হবে শহরের পানি সরবরাহের স্থাপনা। অস্থায়ীভাবে তৈরি এই স্টেডিয়ামটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল ৯৭৪টি শিপিং কন্টেইনার।কাতার বিশ্বকাপের মূল আকর্ষন ছিলো লুসাইল আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হওয়ার পর ৮০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি ৪০ হাজার আসনে নিয়ে আসা হবে। এবং এখানে নির্মাণ করা হবে শপিংমল, হাসপাতাল, স্কুল এবং দোকান। এছাড়াও পরিকল্পনা করা হচ্ছে লুসাইল স্টেডিয়ামে একটি ফুটবল মিউজিয়াম তৈরি করার। তবে সবকিছুর পরেও খেলার মাঠের পর্যাপ্ত জায়গা বাকি থাকবে। কাতারের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ মোট ৮ টি ম্যাচ। বর্তমানে এর আসন সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। এবং এই স্টেডিয়ামে তৈরি করা হবে ফাইভ স্টার হোটেল, শপিং মল এবং ঔষধের দোকান। মূলত খেলাধুলার জন্য যেসব ওষুধ এবং চিকিৎসা সামগ্রী প্রয়োজন, সেগুলো সহজে পাওয়া যাবে এই ঔষধের দোকানে।দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ৭ টি ম্যাচ। এর আসন সংখ্যা ছিলো ৪০ হাজার। বর্তমানে এই স্টেডিয়ামের আসন সংখ্যা ২০ হাজারে নামিয়ে আনা হবে। এই স্টেডিয়ামটি ব্যবহার করবে জনপ্রিয় ফুটবল ক্লাব আল রাইয়ান। কাতারের আল জানুব স্টেডিয়াম তৈরি করা হয়েছে আরব সাগরে ভেসে বেড়ানো ডৌ নৌকার আদলে। এখানে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ৭ টি ম্যাচ।বর্তমানে এর আসন সংখ্যা ৪০ হাজার থেকে ২০ হাজারে নামিয়ে আনা হবে এবং এগুলো পাঠিয়ে দেয়া হবে উন্নয়নশীল দেশগুলোর ক্রীড়া সংস্থায়। এই স্টেডিয়ামটি ব্যবহার করবে জনপ্রিয় ফুটবল ক্লাব আল ওয়াকারা। বিশ্বকাপের আয়োজনে কাতারের একমাত্র পুরোনা স্টেডিয়াম দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। ৪৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ৮ টি ম্যাচ। এখন থেকে এই স্টেডিয়ামটি কাতারের জাতীয় দল ব্যবহার করবে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি ও প্রশিক্ষণের জন্য। বিশ্বকাপের আয়োজনে কাতারে নির্মান করা হয়েছে এজ্যুকেশন সিটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৪০ হাজার এবং এখানে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ৮ টি ম্যাচ। বর্তমানে এর আসন সংখ্যাও ২০ হাজারে নামিয়ে আনা হবে এবং এগুলো কোনো উন্নয়নশীল দেশকে দান করা হবে। টুপির আদলে তৈরি হয়েছে কাতারের আল থুমামা স্টেডিয়াম। এটিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ৮ টি ম্যাচ এবং এর আসন সংখ্যা ছিলো ৪০ হাজার।বর্তমানে এই আসন সংখ্যা অর্ধেক কমিয়ে এখানে তৈরি করা হবে উন্নতমানের মসজিদ এবং হোটেল। অন্যদিকে, বিশ্বকাপ উপলক্ষে আসা দর্শনার্থীদের জন্য নির্মিত হোটেলগুলোকে ভেঙে তৈরি করা হতে পারে ছোট ছোট আবাসন। কিন্তু এই আবাসনগুলিতে থাকার মতো মানুষ নেই কাতারে। কারন কাতারের ২৯ লক্ষ জনসংখ্যার মধ্যে ৩ লাখ স্থানীয় এবং বাকীরা বহিরাগত শ্রমজীবী প্রবাসী। তাদের থাকার জায়গা আগে থেকেই আছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad