Ad

লিটনের পর সাকিবও কলকাতায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

এক আসর পর আইপিএলে দল পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে প্রথমবারের মতো আইপিএলের মঞ্চে দেখা যাবে বাংলাদেশী তারকা লিটন দাসকে। এদিকে, দল পাননি আরো দুই তারকা তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।আইপিএল ২০২৩ আসরকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় মিনি অকশন। মোটা অংকে বিক্রি হওয়া তারকাদের ভীড়ে সাকিব, তাসকিন, লিটনরা দল পাবেন কি-না তা নিয়েই ছিলো সংশয়।আর সেই অনুমান সত্যিও হয়েছিলো। প্রথম ডাকে সাকিবের প্রতি কোনো ফ্র‍্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় ২য় সেটে নাম ওঠে তার। ভিত্তিমূল্য ছিলো দেড় কোটি রুপি। তবে, কোনো ফ্র‍্যাঞ্চাইজি তাকে নেওয়ার জন্য বিড করেনি। গেলো আসরের পর এবারও অবিক্রিত থাকায় সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। সাকিব ভক্তরা ক্ষোভও ঝাড়তে শুরু করেন। তবে, নিলামের শেষদিকে ফ্র‍্যাঞ্চাইজি মালিকদের ইচ্ছায় দ্বিতীয়বার নাম তোলা হয় বিশেষ কিছু তারকার। সেখানে আরো একবার সুযোগ পান সাকিব। নিলামে দ্বিতীয়বার তোলার পর সাকিবকে নেওয়ার জন্য একমাত্র দল হিসেবে বিড করে কলকাতা নাইট রাইডার্স। আর কেউ বিড না করায় ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় কেকেআর।কলকাতার হয়ে এর আগেও খেলেছেন তিনি। ২০১১ সালে প্রথমবারের মতো কলকাতার হয়ে সুযোগ পান এই তারকা। দীর্ঘদিন খেলেছেন এই ফ্র‍্যাঞ্চাইজির হয়ে।২ বার কলকাতার জার্সি গায়ে শিরোপাও জেতেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২০২০ সালে নিষেধাজ্ঞার কারণে খেলার সুযোগ পাননি তিনি। এরপর ২০২১ সালে আবার তাকে দলে ভেড়ায় কলকাতা। নাইটদের হয়ে খেলেছেন অর্ধশত ম্যাচ।আইপিএলের ইতিহাসে সাকিব মোট চারবার ডাক মেরেছেন। ব্যাট হাতে ৫২ ইনিংসে ৭৩টি চার মেরেছেন তিনি। পাশাপাশি ২১ বার ছক্কা হাঁকান এই তারকা। সব আসর মিলিয়ে সাকিব ব্যাট হাতে খেলেছেন ৬৩৭ বল।এদিকে, প্রথমবার আইপিএলের নিলামে দল পেয়েছেন লিটন দাস। এই উইকেটরক্ষক ব্যাটারকেও দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে থেকে গুঞ্জন ছিলো এবার বাংলাদেশীদের মাঝে দল পেতে পারেন তাসকিন ও লিটন। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের লিটনকে একমাত্র দল হিসেবে বিড করে কলকাতা। যদিও কলকাতার জার্সি গায়ে খেলতে হলে তাকে লড়তে হবে আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজের সাথে। এই দুই উইকেটরক্ষক ব্যাটারের মাঝে সেরা ছন্দে থাকা একজনই যে সুযোগ পাবে একাদশে। তবে, প্রথমবার আইপিএলে সুযোগ পেয়ে যে বেশ উচ্ছ্বসিত লিটন। তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে পোস্টও করা হয় কলকাতার জার্সি সম্বলিত ছবিতে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ভিরাট কোহলিও তাই বিশেষ ভাবে অভিনন্দন জানান এই উইকেটরক্ষক ব্যাটারকে।৩য় বাংলাদেশী হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন। এর আগে ২০০৯ সালে প্রথম বাংলাদেশী হিসেবে আইপিএলে কলকাতার জার্সি গায়ে খেলার সুযোগ পান মাশরাফি। চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে ১৯ ইনিংসে ১৪০.২১ স্ট্রাইকরেটে ব্যাট হাতে করেছেন ৫৪৪ রান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতের বিপক্ষে অনেকটা একাই লড়াই করে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। বাংলাদেশ হারলেও সেই ম্যাচে সবার মন জয় করে নিয়েছিলেন লিটন। তখন থেকেই আইপিএলে ডাক পাওয়ার ব্যাপারে তার নামটা আরো জোরেশোরে আলোচনায় ছিলো।দল পাননি আফিফ হোসেন ও তাসকিন আহমেদ। ৫০ লাখ রুপিতে এই দুই বাংলাদেশী আইপিলে নিবন্ধিত হলেও তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই। তবে, প্রথমবারের মতো আইপিএলে খেলবে তিন বাংলাদেশী। সাকিব, লিটনের সাথে আছেন মোস্তাফিজও। গেলো আসরের পর এবারও এই পেসারকে ধরে রেখেছিলো রাজস্থান রয়্যালস।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad