Ad

যেসব বিলাসবহুল গাড়ির মালিক নেইমার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Neymar-And-His-Luxury-Car-Audi-R8
Durbin News

ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। গত কয়েক বছর ধরে পৃথিবী মাতাচ্ছেন সেলেসাওদের সবচেয়ে বড় এই সুপারস্টার। বর্তমানে বিশ্বের অন্যতম দামি খেলোয়াড় তিনি। পিএসজি ক্লাবে খেলা নেইমার প্রতি সপ্তাহে শুধু বেতন হিসাবেই আয় করেন সাত কোটি টাকার বেশি। আকাশচুম্বী উপার্জনের পাশাপাশি নেইমারের জীবন যাপন পদ্ধতিও অত্যন্ত বিলাসবহুল। তার কালেকশনে রয়েছে এমন কিছু গাড়ি, যেগুলো অনেক ধনীর পক্ষেও কেনা সম্ভব নয়। নেইমারের সবচেয়ে দামি গাড়িটি ল্যাম্বরগিনি ভেনেনো। গাড়ির জগতে পৃথিবীর অন্যতম সেরা ব্রান্ড ল্যাম্বরগিনি। তাদের একটি লিমিটেড এডিশনের মডেল হচ্ছে ভেনেনো। বিরল এই গাড়িটি কেনার জন্য নেইমারের খরচ হয়েছে প্রায় সাড়ে চার মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকার বেশি। পৃথিবীর অন্যতম দামি এই গাড়িকে বলা হয় চলন্ত পাওয়ার হাউজ। এটির গতি ঘন্টায় ২০০ মাইল থেকেও বেশি। ল্যাম্বরগিনি ভেনেনো একুশ শতকের অন্যতম সেরা আবিস্কার। দামের মতোই গাড়িটি তার ডিজাইন, ফিচারস এবং বিলাসিতার দিক দিয়েও শীর্ষ স্থানে রয়েছে। বিলাসবহুল স্পোর্টস কারের জন্য আরেকটি বিখ্যাত কোম্পানি ফেরারি। ইতালিয়ান এই কোম্পানির গাড়িও পছন্দ করেন নেইমার জুনিয়র। তার কালেকশনে রয়েছে 'ফেরারি ফোর ফিফটি এইট ইতালিয়া' মডেলের স্পোর্টস কার । সাড়ে চার হাজার সিসির এই গাড়িটির মূল্য হয়ে থাকে তিন কোটি টাকা পর্যন্ত। ফেরারি গাড়ির দিকে ফুটবলারদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। মেসুত ওজিল থেকে শুরু করে করিম বেনজেমা পর্যন্ত অনেকেই ব্যবহার করেন এই গাড়ি। ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও প্রায়ই দেখা যায় লাল ফেরারি গাড়ির ভেতর। ফোর পয়েন্ট ফাইভ ভি-এইট ইঞ্জিনের এই গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ২১০ মাইল। শূন্য থেকে ৬২ মাইল গতি তুলতে এটির প্রয়োজন হয় মাত্র সাড়ে তিন সেকেন্ড। সেলেসাও তারকা নেইমারের কালেকশনে রয়েছে অত্যাধুনিক হাইপারস্পোর্টস সুপারকার। ডব্লিউ মোটরসের তৈরি একটি লিকান হাইপার স্পোর্টস ব্যবহার করেন তিনি। ল্যাম্বরগিনি ভেনেনোর মতো এই গাড়িটিও একটি লিমিটেড এডিশন হিসাবে তৈরি। যা বাজারে আসে ডব্লিউ মোটরস কোম্পানির প্রথম হাইপারকার হিসাবে। হলিউডের বিখ্যাত মুভি সিরিজ ফাস্ট এন্ড ফিউরিয়াসে এই গাড়িটি দেখানো হয়েছে । অত্যাধুনিক এই গাড়িতে রয়েছে 3.7 টুইন টার্বো ইঞ্জিন। শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে গাড়িটির প্রয়োজন হয় মাত্র তিন সেকেন্ড সময়। বিলাসবহুল এই গাড়ি কিনতে নেইমারের খরচ হয়েছে প্রায় তিন মিলিয়ন ইউরো। পিএসজি তে খেলা এই তারকার কালেশনে আরো আছে 'অডি আর-এইট স্পাইডার'। কনভার্টিবল ফিচার সমৃদ্ধ এই গাড়ির ছাদ এবং জানালা খুলে ফেলা যায়। অডি আর-এইট স্পাইডার গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ৩২৮ কিলোমিটার। শূন্য থেকে ৯৬ কিলোমিটার গতি তুলতে গাড়িটির প্রয়োজন হয় মাত্র সেকেন্ড সময়। এসব গাড়ি ছাড়াও নেইমারের কালেকশনে আছে পৃথিবীর অন্যতম দুর্লভ একটি গাড়ি। ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান মাসেরাতির 'এমসি টুয়েলভ' গাড়ির মালিক নেইমার। বিরল এই গাড়িটির ডিজাইন নজরকাড়া সুন্দর। এছাড়া গতির দিক দিয়েও গাড়িটি অন্যতম সেরা। ভি টুয়েলভ ইঞ্জিনের এ গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় ৩৩০ কিলোমিটার। ব্রাজিলিয়ান এই তারকার কাছে রয়েছে শত কোটি টাকা মুল্যের বিলাসবহুল গাড়ি। তবে তার জন্য এসব গাড়ি কেনা কোন ব্যাপার নয়।পিএসজি ক্লাবে নেইমারের বার্ষিক বেতন প্রায় ৩ কোটি ১৩ লাখ পাউন্ড। মাত্র কয়েক ঘন্টা খেলার বিনিময়ে এসব গাড়ির মূল্য আয় করে থাকেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad