Ad

সব জিতলেও এখনও যা জেতা হয় নি মেসির!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

দুই দশকের ফুটবল ক্যারিয়ারে অর্জন করেছিলেন সবই। আক্ষেপ ছিল সোনালী ট্রফি না ছুতে পারার, সেটিও ঘুচিয়েছেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসি।তবে অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি এখনো লাভ করতে পারেননি একটি মর্যাদাপূর্ণ পুরষ্কার। মেসি ভাগীদার না হলেও, ক্রিশ্চিয়ানো রোনালদো, মো. সালাহ এমনকি লুকা মদ্রিচও পেয়েছেন সেটি।আর, ২০২২ সালে সবশেষ এ পুরষ্কার জেতেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি হলো 'গোল্ডেন ফুট'। আন্তর্জাতিক অঙ্গনে সব থেকে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো একটি এটি। অসাধারন ক্রীড়ানৈপুণ্য রয়েছে এমন খেলোয়াড়েরা জীবনে একবারই এই পুরস্কার পেয়ে থাকেন। তবে শর্ত হলো, বয়স কমপক্ষে আঠাশ বছরের উপরে হতে হবে। গত ৭ বছর এ পুরষ্কারের জন্য মেসিকে অনেকটাই এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করেন ভক্তরা। অথচ ইতালির জিয়ান লুইগি বুফন, স্পেনের ইকার ক্যাসিয়াস এবং কাভানি র মতো খেলোয়াড়রা জিতে নিয়েছের পুরস্কারটি। মেসি তার ক্লাব বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত জিতেছেন ১০ টি লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগে চারটি শিরোপা তার দখলে। ৭টি ব্যালন ডি অর নিজের করে নিয়েছেন তিনি।বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলকে এনে দিয়েছেন ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণ এবং ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা। ২০২২ সালে ফিনালিসিমাও জিতিয়েছেন আর্জেন্টিনাকে।তার মতো এত বেশি অর্জন বিশ্ব ফুটবলে অন্য কারো নেই। তবুও গোল্ডেন ফুট জেতা হয়নি লিওনেল মেসির। এদিক থেকে তিনি অনেকের চেয়ে পিছিয়ে আছেন।যে কোনো মৌসুমের একটি বিশেষ অংশ 'গোল্ডেন ফুট' এ্যাওয়ার্ড। যিনি এই মর্যাদাপূর্ণ শিরোপার জন্য মনোনীত হোন ,তার পায়ের ছাপ আসল স্বর্ণ দ্বারা আবৃত করে তাকেই প্রদান করা হয়। এই পুরস্কারের বিচারক হিসেবে থাকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং মেধাবী ক্রীড়া সাংবাদিকরা। প্রথমে তারা মোট দশ জন সেরা ফুটবলারকে নির্বাচন করেন। পরবর্তীতে এই দশ জনের মধ্যে চলে ভোটাভুটির পালা। সর্বোচ্চ ভোটধারী পেয়ে যান "গোল্ডেন ফুট" ট্রফি। একজন ফুটবলার একবারের বেশি ২য় বার এ খেতাব পায় না।২০০৩ সাল থেকে চালু হয় এই পুরস্কার। যার প্রচলন করেন এন্টোনিও কলিয়ান্ডো। বিস্ময়কর ব্যাপার হলো এখনো অবধি কোনো আর্জেন্টাইন এই ট্রফির স্বাদ পায়নি। সর্বোচ্চ চারজন ইতালিয়ান ফুটবলার পেয়েছেন গোল্ডেন ফুট। ইতালির পরে আছে ব্রাজিল। রোনালদো, রোবার্তো কার্লোস এবং রোনালদিনহো পেয়েছেন এটি। ২০২২ এর গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জিতে নেয়া রোবার্ট লিওয়েনডওস্কি একজন পোলিশ ফুটবলার। গত ২১ ডিসেম্বর মোনাকোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রোবার্টকে এই পুরস্কার দেয়া হয়। ১৯৮৮ সালে জন্ম নেয়া এই তারকা খেলোয়াড় স্ট্রাইকার হিসেবে লা লিগা ক্লাব বার্সেলোনার হয়ে খেলে থাকেন। পোল্যান্ড জাতীয় দলের ক্যাপ্টেন তিনি। মাঠে পজিশনিং,ট্যাকনিক আর ফিনিশিং এর জন্য তিনি বিখ্যাত। লিয়ানডওস্কিকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। বুন্দেসলিগার ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় তিনি। ক্লাব এবং দেশের হয়ে ৫০০ টি গোল করার রেকর্ড রয়েছে তার। বিশ্বকাপে শেষ ষোলতে এসে তার দল পোল্যান্ড ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। গোল্ডেন ফুট পাওয়া খেলোয়াড়রা মোনাকোর প্রিন্সিপালিটি নামক প্রদেশে অবস্থিত "চ্যাম্পিয়ন প্রোমেনাডে" তে রেখে যান তাদের পায়ের ছাপ। জায়গাটিকে হলিউডের "ওয়াক অফ ফেম" এর সাথে তুলনা করা হয়। রোনালদো, রোনালদিনহো, দিদিয়ের দ্রগবা র মতো ফুটবল খেলোয়াড়দের পায়ের ছাপ রয়েছে এখানে। ২০২৩ সালের "গোল্ডেন ফুট" লিওনেল মেসি পান কি না তার এখন সময়ই বলবে। তার জন্য অধীর অপেক্ষায় বিশ্ববাসী।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad