Ad

আড়ালে থাকা আর্জেন্টাইন নায়ক ডি মারিয়ার কষ্টে ভরা অতীত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

এবারের বিশ্বকাপের ফাইনালে তান্ডব চালিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার এঞ্জেল ডি মারিয়া। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল রয়েছে মারিয়ার। দলে তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই। অথচ এই তারকার শৈশব কেটেছে চরম দারিদ্র্যে। কিংবদন্তী এই খেলোয়াড়ের জন্ম আর্জেন্টিনার রোজারিও নামক ছোট্ট এক মফস্বল শহরে। ১৯৮৮ সালের ১৪ ই ফেব্রুয়ারিতে জন্ম নেয়া মারিয়ারা ছিলেন তিন ভাই-বোন। বাবা-মা দুজনই ছিলেন কয়লা খনির শ্রমিক। তাদের তিন সন্তানের মধ্যে সব থেকে দূরন্ত ছিলেন মারিয়া। দেখতে কিছুটা রোগা পাতলা হলেও তার শারীরিক শক্তি ছিলো প্রচুর।অস্বাভাবিক দস্যিপনার কারন জানতে একদিন মা তাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ব্রাজিলের মতো আর্জেন্টিনাও ফুটবলের দেশ। তাই কাল বিলম্ব না করে মারিয়াকে ফুটবল খেলার পরামর্শ দেন ডাক্তার। এতে দ্বিমত পোষণ করেন নি মারিয়ার মা। বরং ছেলেকে ফুটবল খেলতেই উৎসাহ দেন। কিন্তু বল কেনার সামর্থ্য ছিল না তাদের। তাই মাত্র দশ বছর বয়সে পিতা-মাতার সাথে কয়লা খনিতে যোগ দেন ডি মারিয়া। উদ্দেশ্য পেট আর খেলার জন্য অর্থ উপার্জন। দুর্দান্ত ফুটবল খেলতেন মারিয়া। অনবরত খেলার কারনে প্রতি দুই মাসে বুট জুতো ছিঁড়ে যেত তার। কিন্তু প্রতিবার নতুন জুতো কেনার সামর্থ্য ছিল না। তাই তার মা জুতো জোড়া আঠা দিয়ে লাগিয়ে দিতেন। দুর্দান্ত মারিয়া কৈশোরেই নিজ এলাকার দলের হয়ে একাই দিয়েছিলেন ৬৪ টি গোল। পরে রোজারিও সেন্ট্রাল ফুটবল দলের কোচের পক্ষ থেকে আমন্ত্রন পান তিনি। দলের নিয়মিত প্রশিক্ষণে অংশ নেয়াটা মারিয়ার পক্ষে সহজ সাধ্য ছিল না । তখন পাশে এসে দাঁড়ান তার মা আর 'গ্রাসিয়েলা' নামের সাইকেল। পুরনো মরিচা ধরা হলুদ রঙের এই সাইকেলে করে প্রতিদিন মা ডায়ানা হার্নান্দেজ, ডি মারিয়াকে মাঠে অনুশীলনের জন্য নিয়ে যেতেন। কড়া রোদ অথবা ঝুম বৃষ্টি, কোনো কিছুই ডায়ানাকে থামাতে পারতো না। সাইকেলের পেছনে ছেলে আর একপাশে মেয়েকে বসিয়ে দিনের পর দিন সাইকেল চালিয়ে এসেছেন ডি মারিয়ার মা। পনের বছর বয়সে এসেও সময় মতো দেহের বিকাশ না হওয়ায় সেন্ট্রাল দলের কোচ দ্বারা একবার অপমানিত হয়েছিলেন তিনি। তখনও তাকে নতুন করে আশা জুগিয়েছিলেন তার মা। বলা যায়, ডি মারিয়ার তারকা ফুটবলার হয়ে উঠার পেছনে তার মার রয়েছে অসাধারন অবদান। মাত্র তের বছর বয়সে ডি মারিয়া যোগ দেন রোজারিও সেন্ট্রাল ইয়ুথ ক্লাবে। সতের বছর বয়সে আর্জেন্টিনার প্রিমিয়াম ডিভিশন ক্লাবের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। ২০০৭ সালের দিকে তিনি পান রাশিয়ার রুবিন কাজানে খেলার সুযোগ। যদিও সেখানে যোগ দেননি। একই বছর ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে তার যোগ্যতার প্রমাণ দেখে বিশ্ববাসী। ফলে বিভিন্ন ইউরোপীয় দল তার প্রতি আগ্রহ দেখায়। পরবর্তীতে তিনি যোগ দেন বেনফিকাতে। ২০১৫ সালের ৩০ জুন বেনফিকার সাথে নতুন করে চুক্তি করলে তার তার দাম উঠে ৪০ মিলিয়ন ইউরো। বেশ কিছু প্রসিদ্ধ ইউরোপীয় ক্লাবের হয়ে খেলার পর বর্তমানে ডি মারিয়া জুভেন্টাসে এসে থিতু হয়েছেন। সেই সাথে মাঠ মাতাচ্ছেন নিজ দেশ আর্জেন্টিনার জার্সি গায়ে।কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পেছনেও রয়েছে তার অবদান। সেদিন বল জালে জড়িয়েই কেদে ফেলেছিলেন তিনি।বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন আনহেল ডি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছিলেন আসর শেষেই বুটজোড়া গুটিয়ে রাখবেন।তবে সম্প্রতি জানা গেছে, জাতীয় দলের হয়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।২০২৪ কোপা আমেরিকতাতেও খেলতে পারেন এই জুভেন্টাস তারকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad