Ad

কেন আইপিএলের নিলামে ছিলেন না প্রীতি জিন্তা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

আইপিএলের নিলাম মানেই যেনো প্রীতি জিনতার উপস্থিতি। নিলাম ঘরে সব ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে থাকেন এই বলিউড তারকা। নিজেই পছন্দসই প্লেয়ার বিড করেন। কোনো প্লেয়ার দলে ভেড়াতে পারলেই তিনি মাতেন উচ্ছ্বাসে। অথচ সেই প্রীতিকে এবার দেখা গেলো না মিনি নিলামের মঞ্চে।শুক্রবার কোচিতে আইপিএল ২০২৩ কে সামনে রেখে অনুষ্ঠিত হয় 'মিনি অকশন'। সেখানে সবার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দেখা মেলেনি দর্শকদের পছন্দের তারকা প্রীতি জিনতার। চলতি বছর অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামেও ছিলেন না তিনি। বছরখানেক আগেই টুইন বেবির মা হওয়া এই অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, তিনি নিলামে থাকছেন না। বাচ্চাদের দেখভাল করছেন, ব্যক্তিগত ও পারিবারিক কাজেও সময় ব্যয় করছেন। নিলামে থাকতে না পারলেও অবশ্য টুইটে সেটি জানান এই বলিউড তারকা। গত ফেব্রুয়ারিতে প্রীতি টুইটারে লিখলেন, এই বছর আইপিএল নিলামে থাকা হচ্ছে না আমার। বাচ্চাদের রেখে আমি ভারতে আসতে পারছি না। বিগত কয়েকদিন খুব চাপের মধ্যে দিয়ে গিয়েছে। তবে, নিলাম ও ক্রিকেটের যাবতীয় আলোচনা হয়েছে টিমের সঙ্গে। আমি ফ্যানদের থেকে জানতে চাইছি যে, তাঁদের যদি কোনও প্লেয়ারকে প্রস্তাব দিতে চান, তাহলে আমাকে বলতে পারেন।সবশেষ মিনি নিলামেও টিভির সামনে থাকা হাজার হাজার দর্শক মনে মনে নিশ্চয়ই ভাবছিলেন পাঞ্জাবের টেবিলে প্রীতি জিনতা নেই কেনো?নিশ্চিত ভাবে বলা না গেলেও ধারণা করা হচ্ছে একই কারণে এবারও দলের সাথে নিলামে ছিলেন না তিনি। এবারও প্রীতির না থাকার অন্যতম কারণ ছিলো পরিবারকে সময় দেয়া। যদিও সবরকম খোঁজই তিনি নিয়মিত নিয়েছেন। স্যাম কারানকে রেকর্ড মূল্যে নেওয়ার পর উচ্ছ্বসিত হয়ে টুইটও করেন প্রীতি।এই নিলামে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো পাঞ্জাব কিংস। স্যাম কারানকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রীতিমতো হৈচৈ ফেলে দেয় পাঞ্জাব। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই ইংলিশ তারকা। অথচ এমন দিনে নিলাম ঘরে ছিল না প্রীতি জিনতার ছায়াও।দীর্ঘ সময় পর ডিসেম্বরের ৯ তারিখ প্রীতি পা দিয়েছেন ভারতের মাটিতে। তবে নিলামে অংশ নেয়ার সুযোগ থাকলেও পূর্বঘোষিত কথা অনুযায়ী সেখানে আসেননি তিনি। দেশে ফিরেই অভিনেত্রী সিদ্ধিভিনায়ক মন্দিরে যান পূজো করতে। এরপর পুরনো বন্ধুদের সাথেও আড্ডায় মেতে ওঠেন এই তারকা। টুইট পোস্টে দেখা যায় তিনি দিল্লীতেও গিয়েছেন, পরিবারের সাথে ঘুরে বেড়িয়েছেন। এছাড়া বড়দিনের উৎসবেও বর্ণিল সাজে আনন্দে মাতেন এই বলিউড তারকা।ক্রিকেটের প্রতি টানটা সবসময়ই ছিলো তার। আইপিএল আসলেই মাঠের খেলায় নিয়মিত দেখা যায় প্রীতিকে। নিজ দল পাঞ্জাব কিংসকে সমর্থন দিতে সবসময়ই চেষ্টা করেন মাঠে থাকার। জয় কিংবা হার - খেলোয়াড়দের সমর্থন দিয়ে যান নিয়মিত। উদ্বোধনী আসর থেকে পাঞ্জাবের সাথে থাকলেও তার হাতে ওঠেনি আইপিএল শিরোপা। ফাইনাল খেললেও শিরোপা জয় করতে পারেনি তার দল। কিংস ইলেভেন পাঞ্জাব নামে দল কিনলেও সেটি পরিবর্তন হয়ে বর্তমান নাম পাঞ্জাব কিংস। প্রতি আসরে নিজ দলকে জেতাতে সর্বোচ্চটাই দিয়েছেন তিনি। তবু হতাশ মনে বাড়ি ফিরতে হয়েছে এই তারকাকে। যদিও মাঠে বরাবরই হাসি মুখে দেখা গেছে তাকে। আড়ালের কষ্টটা কখনোই তিনি বুঝতে দেননি সমর্থকদের। তবুও ১৫ আসর ধরে দলের সাথে টিকে আছেন, ছাড়েননি হাল। নিলামে না থাকলেও হয়তো মাঠে বসেই ১৬তম আসরটা উপভোগ করবেন প্রীতি জিনতা। হয়তো অধরা শিরোপাটা এবার ধরা দিবে তার হাতে; মেতে উঠবেন বাঁধভাঙা উল্লাস আর আনন্দে আত্মহারা হওয়া সেলিব্রেশনে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad