Ad

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর নবম আসর 

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

আগামী ৬ জানুয়ারি থেকে পর্দা উঠছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের।২৫ ডিসেম্বর শেষ হওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার আন্তর্জাতিক সিরিজ শেষে তাই বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার খেলা দিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের এবারের আয়োজন। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স।ঢাকার মিরপুর শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২৪ ডিসেম্বর রাতেই বিপিএলের সূচি, ভেন্যু চূড়ান্ত করেছে।২০১৯-২০ মৌসুমে সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল বিপিএল। পরবর্তীতে মহামারী করোনা ভাইরাসের কারণে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা করেছিলো বিসিবি। সর্বশেষ গত আসরে বিপিএল হয়েছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এবারের আসরে আবারো সাত দলের টুর্নামেন্টে দেখা যাবে।অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।পুরো টুর্ণামেন্ট জুড়ে সাতটি দলের মোট খেলা হবে ৪৫ টি। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।তবে দর্শকদের সুবিধার্থে উদ্বোধনী দিনের ম্যাচসহ প্রতিটি শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।ঢাকায় ৬ জানুয়ারি প্রথম পর্ব শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। দুইদিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দ্বিতীয় পর্বের খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম থেকে বিপিএল এর খেলা আবারও ফিরবে রাজধানী ঢাকায়। ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচ। ২৭ তারিখ থেকে বিপিএল যাবে পূণ্যভমি সিলেটে। সেখানে ৩১ জানুয়ারি পর্যন্ত হবে সিলেট পর্বের খেলা। এছাড়া বিপিএল এর বাকী সব খেলা ঢাকাতেই অনুষ্ঠিত হবে । ৩ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে তৃতীয় পর্বের খেলা। এই পর্বে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ।এবারের বিপিএলে ফাইনালসহ প্লে-অফের সবকটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। দ্বিতীয় কোয়ালিফায়ার যেদিন হবে, সেদিন ছাড়া প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ১৬ই ফেব্রুয়ারীর ফাইনালের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা হবে নবম আসরের।২০১২ সালে পথচলা শুরু করা বিপিএলে এবার কে শিরোপার দাবিদার তা আগাম বিশ্লেষণ করা কঠিন কাজ।বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দেশী-বিদেশি সব প্লেয়াররা। অধিনায়ক ও আইকন প্লেয়াররাও তৈরি হচ্ছেন নিজেদের সর্বোচ্চটা দিতে।কোচ এবং নির্বাচক কমিটিও বসে নেই। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ে বাছাইয়ের জন্য তারাও অপেক্ষায় আছেন টুর্নামেন্ট শুরুর।২০২২ অবধি মোট ৮টি আসর অনুষ্ঠিত হয়েছে বিপিএলে। আটটি আসরের মধ্যে ৩টি ঢাকা, ৩টি কুমিল্লা আর ১ বার করে রংপুর-রাজশাহী শিরোপা জিতেছে।কিন্তু এবার কে জিতবে বিপিএলের বহু কাঙ্ক্ষিত শিরোপা? এ প্রশ্নের জবাব পেতে হলে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত।তার আগে সাকিব- তামিম- মোস্তাফিজ-মাশরাফিসহ দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে দারুণ একটা ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad