Ad

আওয়ামী লীগের বড় দায়িত্বে মাশরাফি - বিসিবিতে কবে আসছেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তিতুল্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট থেকে অনানুষ্ঠানিক অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দায়িত্বে আসবেন মাশরাফি, এমন দিনের প্রহর গুনছেন সমর্থকরা।তবে বিসিবির দায়িত্ব না পেলেও বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন করার মতো একটি পদে আসীন হয়েছেন নড়াইল আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক কে।জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতি ও ক্রিকেট জগতে সাড়া ফেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। নির্বাচিত হয়েছেন সাংসদও। সংসদ হিসেবে নড়াইলে মাশরাফির তুমুল জনপ্রিয়তা। এবার আরো এক দায়িত্ব পেলেন তিনি। মাশরাফি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লিগের পক্ষ থেকে। তখন দলে তার কোন পদ ছিলো না। তবে এবার আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ক কে।সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভায় বসেছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলী। এই সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেখানে নতুন কমিটির ফাঁকা পদগুলোতে কাদের জায়গা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে আসে নানান সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের একটি ছিল মাশরাফিকে নতুন দায়িত্ব দেওয়ার ব্যাপারে। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।ওবায়দুল কাদের বলেন, "আজ সভাপতিমণ্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শূন্য ছিল, তার মধ্যে একটি পদে মাশরাফি বিন মুর্তজাকে যুব ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে। আর বাকি সব কটি পদ পূরণের জন্য সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।"এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দায়িত্বে মাশরাফিকে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে দাবি তুলেছেন ক্রিকেট সমর্থকরা। পুরাতন নেতৃত্বের রদবদল চেয়ে নতুন করে ঢেলে সাজাতে মাশরাফিকেই পছন্দ সাধারণ মানুষের। তাই মাশরাফিকে বিসিবির দায়িত্বে দেখার অপেক্ষায় বাংলাদেশী ক্রিকেট ভক্তরা।উল্লেখ্য যে, ২০১৮ সালে মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে যোগ দান করেছিলেন। তখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ছিলেন তিনি। সংসাদ হওয়ার পরে একটি বিশ্বকাপও খেলেন মাশরাফি। তবে ২০১৯ সালে ইংল্যান্ডের সেই বিশ্বকাপে বাজে ফর্মের কারণে সমালোচিত হন তিনি। ২০২০ সালের মার্চে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পরপর দলেও জায়গা হারান তিনি।বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই পেসার। আসন্ন বিপিএলেও খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে মাঠ মাতাবেন তিনি। বিপিএলে যোগদানের আগে সাংসদের দায়িত্ব পালনে নড়াইলে গেছেন মাশরাফি। সেখানে 'জনতার মুখোমুখি জনতার সেবক' শিরোনামে এক অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংসদ হিসেবে নানান প্রশ্নের উত্তর দেন মাশরাফি। সেই অনুষ্ঠানে ভূমি কার্যালয়ের দুর্নীতি, স্বাস্থ্যসেবা জোরদার, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কারসহ নানা বিষয়ে স্থানীয়দের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সব প্রশ্নের যথাসাধ্য উত্তরও দিয়েছেন মাশরাফি।প্রতিবছর শীতকালে মাশরাফি এভাবে নড়াইলে যান এবং এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকেন। এবারো কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মাশরাফি এলাকার চায়ের দোকানে বসে চা-বিস্কটু খেতে খেতে এলাকার মানুষের সাথে কথা বলছেন। কখনো বা রাস্তায় মানুষের সাথে কুশলাদি বিনিময় করছেন। এসব কিছু শেষে ক্রিকেটের মানুষ আবার ফিরবেন ক্রিকেটে। জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে যোগ দিবেন মাশরাফি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad