Ad

বিদায় নিলেন রাসেল ডমিঙ্গো, নতুন কোচ কে হচ্ছেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে আলোচিত-সমালোচিত রাসেল ডমিঙ্গো অধ্যায়। দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এই প্রোটিয়া। ক্যালেন্ডারের পাতায় ৩ বছর চার মাস। সফলতা ব্যর্থতার হিসেব নিকেশ ছাপিয়েও ভিন্নভাবে বরাবরই আলোচনায় ছিলেন ডমিঙ্গো। খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক বজায় না রাখা, ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচন নিয়েও তাকে নিয়ে সমালোচনার কমতি ছিলো না।তবে, সেসব সমালোচনা নিয়ে কখনোই তিনি মাথা ঘামাননি। সংবাদমাধ্যমেও বলেছিলেন, সমালোচনা কিংবা আলোচনার কিছুই তিনি দেখেন না। নিজের মতোই নিজের দায়িত্বটা পালন করে গেছেন এই কোচ।২০১৯ সালের আগস্টে বাংলাদেশের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার সাথে দলের মাঝে কড়া হেডমাস্টার হতে না পারার সমালোচনাও আছে তাকে নিয়ে।তার অধীনে ২২ টেস্টের ১৭টিতেই হেরেছে টাইগাররা। তবে, এর মাঝেও আছে বেশ কিছু প্রাপ্তি। মাউন্ট মঙ্গানুইতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। টেস্টে তার অধীনে ৩ জয়ের পাশাপাশি আছে ২ ড্র।সাদা পোশাকে সাদামাটা হলেও রঙিন পোশাকে ডমিঙ্গোর সাফল্য ছিল রঙিন। ৫৯ টি-টোয়েন্টির মাঝে ২৩টিতে তার অধীনে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া হার দেখেছে ৩৫ ম্যাচে। সবচেয়ে বড় সাফল্যের মাঝে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জয়।ওয়ানডেতে সফলতার হার সবচেয়ে বেশি। তার অধীনে ৩০ ওয়ানডের ২১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এর মাঝে মার্চে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় ছিল অন্যতম। এরপর ঘরের মাটিতে শেষটাও ছিল রঙিন। বিদায়ের আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতিয়েছেন দলকে।ভারতের বিপক্ষে সিরিজ শেষেই দেশে ফিরে যান তিনি। এরপর সংবাদমাধ্যমের সামনে দল বদলের ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইশারার তীরটা ছিল কোচিং প্যানেলেই। যদিও ডমিঙ্গোর প্রশংসা করে তিনি বলেছিলেন, তার অধীনে পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ দল বেশ সফল।বিসিবির বসের এমন কথার একদিন পরেই মেইল দিয়ে অফিসিয়ালি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত জানান রাসেল ডমিঙ্গো। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এ ব্যাপারে নিশ্চিত করেন।আর এর মধ্য দিয়েই শেষ হলো ডমিঙ্গোর প্রায় সাড়ে ৩ বছরের বাংলাদেশ ভ্রমণ। আপাতত হেড কোচের পদটা খালি। সেই শূন্যস্থানে কোন নাম বসবে তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা ..তবে, গুঞ্জন আছে হেড কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক এই টাইগার কোচকেই আবারো নিয়োগ দেওয়ার কথা ভাবছে বিসিবি। তবে, এই তালিকায় আরো আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ল্যান্স ক্লুজনার ও সাবেক অজি কিংবদন্তি মাইক হাসি।গুঞ্জন আছে হাথুরুর (Chandika Hathurusingha )সাথেই চুক্তি করতে আগ্রহী বিসিবি। বাংলাদেশের খেলোয়াড়দের বেশ ভালোভাবেই চেনেন তিনি। শক্তিমত্তা, দূর্বলতাগুলোও তার জানা। তার ক্রিকেট মেধা, কোচিং স্টাইলও বিসিবির জানা। তাই ব্যাটে বলে মিলে গেলে হাথুরুসিংহেকেই হয়তো দেখা যেতে পারে বাংলাদেশের পরবর্তী হেড কোচের ভূমিকায়!অনেকের মত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে হেড কোচের দায়িত্বে আনা হোক। টি-টোয়েন্টির জন্য আলাদা ও টেস্ট-ওয়ানডের জন্য আলাদা কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।আর সবকিছু ঠিক থাকলে দলের টি টোয়েন্টি পরামর্শক হিসেবে শ্রীধরন শ্রীরামই দায়িত্ব পাচ্ছেন শর্টার ফরম্যাটের কোচের।ডমিঙ্গোর বিদায়ের পর আর কোন বাধা থাকলো না টি টোয়েন্টিতে আনুষ্ঠানিক ভাবে এই ভারতীয় কোচের দায়িত্ব নেয়ার। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই হেড কোচ হিসেবে টি টোয়েন্টি সিরিজে টাইগারদের ডাগ আউটে দেখা যেতে পারে শ্রীধরণ শ্রীরামকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad