Ad

কেমন দল গড়লো বিপিএলের নতুন দল ঢাকা ডমিনেটর্স

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
33adbde36a908ea950a70bdf5c36e6dc-637df58468b6d
Durbin News

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর শুরু হতে যাচ্ছে ২০২৩ সালের ৬ ই জানুয়ারি। এরই মধ্যে ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে টেনেছে অংশ নেওয়া দলগুলো।ঢাকা ডমিনেটর্স এবার বিপিএলের নতুন ফ্রাঞ্চ্যাইজি। রাজধানীর নামের এই দলটিতে অভিজ্ঞ ক্রিকেটারদের ভিড়।দেশি ও বিদেশি উভয় কোটাতেই অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। দেশি ক্রিকেটারদের মধ্যে দলের সবচেয়ে বড় তারকা তাসকিন আহমেদ। তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটর্স।দেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকা ডমিনেটর্সের দলে আছেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাসির হোসেন, শরিফুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন।ঢাকার বিদেশি ক্রিকেটাররা হলেন- শান মাসুদ, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবীরা, উসমান ঘানি, সালমান ইরশাদ, ও চামিকা করুনারত্নে।ঢাকার ব্যাটিংয়ে নেতৃত্ব দিবেন মিঠুন, সৌম্য, শান মাসুদ, আহমেদ শেহজাদ, উসমান, ও দিলশানরা। সৌম্য সরকার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। তবে ঘরোয়া ক্রিকেটে বরাবরই ভালো পারফর্ম করেন মিঠুন, কিন্তু তার স্ট্রাইকরেট হতে পারে ঢাকার মাথাব্যথার কারণ। তবে ঢাকার ব্যাটিং লাইনআপে শক্তি বৃদ্ধি করতে পারেন শান মাসুদ। বিশ্বকাপেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। ফলে টপ অর্ডারে শান মাসুদের দিকে তাকিয়ে থাকবে ঢাকা। পাকিস্তানের আহমেদ শেহজাদ নিজের প্রাইম টাইমে বিপিএলে দুর্দান্ত সব ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। বিপিএলে তার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। শেহজাদ জ্বলে উঠলে ঢাকাকে থামানো কঠিন হবে। শেহজাদ, সৌম্য, মাসুদরা ব্যর্থ হলেও মিডল অর্ডারে ভরসা করার মতো আছেন নাসির হোসেন। নাসির ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও ঢাকাকে ভালো কিছু এনে দেওয়ার সক্ষমতা রাখেন।পেস বোলিং বিভাগে তাসকিনের আহমেদের সঙ্গী হবেন আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, চামিকা করুনারত্নে কিংবা সালমান ইরশাদ। বর্তমানে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। এছাড়া মিডিয়াম ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন আরিফুল হক, মুক্তার আলি ও সৌম্য সরকার। সৌম্য করতে পারেন কার্যকরী বোলিং।স্পিনারদের মধ্যে ঢাকার সবচেয়ে বড় নাম আরাফাত সানি। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে কয়েক বছর ধরেই জাতীয় দলে থেকে বহুদূরে আছেন। সানির বাঁহাতি স্পিন জাদুতে কাবু হতে পারে যেকোনো দল। ফলে মিরপুরের উইকেটে ঢাকার বড় ভরসা হবেন সানি।তবে ঢাকার দুর্বলতার জায়গা হতে পারে লোয়ার অর্ডার। কারণ মুক্তার আলি, আরিফুল হকদের মতো ক্রিকেটারদের বড় শট খেলার ক্ষমতা থাকলেও তারা কেউ ধারাবাহিক নন। এদিকে আবার বিদেশি ক্রিকেটার চামিকা করুনারত্নেকে ভরসা করা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকটি ম্যাচেই লোয়ার অর্ডারে ঝড় তুলেছেন তিনি।সবমিলিয়ে বলা যায় ব্যাটিংয়ে ঢাকার শক্তি ও ভরসা কেবল টপ অর্ডার৷ টপ অর্ডার ব্যর্থ হলে বড় সমস্যায় পড়তে পারে দলটি। অপরদিকে, বোলিংয়ে সবার দৃষ্টি থাকবে তাসকিন-শরিফুল পেস জুটির দিকেই। আর আরাফাত সানি হতে পারেন মিরপুরের উইকেটে ট্রাম্পকার্ড।৬ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস , গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। ভারতে বিপিএল দেখা যাবে ফ্যানকোডে, অন্যদিকে পাকিস্তানে দেখা যাবে জিও টিভিতে। ক্যারিবিয়ানে সম্প্রচার করবে ফ্লো স্পোর্টস এবং যুক্তরাষ্ট্রে দেখা যাবে বিটি স্পোর্টসে।প্রায় এক দশক ধরে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুণগত মান ক্রমাগত নিম্নমুখী হওয়ায় বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে লিগটি। পাশাপাশি বৈশ্বিক গ্রহণযোগ্যতার বিচারেও মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেটের সবচে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটি। ব্যর্থতার কারণ হিসেবে নানান রকম অব্যবস্থাপনা আর অনিয়মকেই দায়ী করছেন সচেতন মহল। বিপিএলের এই মুখ থুবড়ে পড়ার কথা অজানা নয় বিসিবি কর্তাদের ও। তাই নতুন করে বিপিএলের জৌলুস ফেরাতে নানান পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। তবে সেটি কতখানি ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad