Ad

বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
f0837d4aad2ef26f21a74c212b7b3c4da2ef47a9178360e9
Durbin News

২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট dole জায়গা পেয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১১ জনের এই দলে জায়গা পেয়েছেন তিনি। বছরজুড়ে বল হাতে বরাবরই দলের বড় এক ভরসার নাম ছিলেন tini ,পাশপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজজয়ী ব্যাটিং করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ।ইসপিএনক্রিকইনফোর এই বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক হলেন পাকিস্তানের বাবর আজম। বাবর আজমের জন্য ব্যাট হাতে এই বছরটাও ছিল দারুণ। ২০২২ সালে বাবর ওয়ানডে ম্যাচ খেলেছে নয়টি। রান করেছেন ৬৭৯। বাবরের ব্যাটিং গড় ছিল ৮৪.৮৭। অধিনায়ক হিসেবেও তার সময়টা ভালো গেছে। এ বছর পাকিস্তান খেলেছিল তিনটি ওয়ানডে সিরিজ এবং তিনটি সিরিজই তারা জিতেছে।এই একাদশের ওপেনিংয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও ভারতের শুবমান গিল। হেড ৫৫০ রান ও গিল করেছেন ৬৩৮ রান। তিনে আছেন বাবর আজম। চারে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তার ব্যাট থেকে এ বছর এসেছে ৭২৪ রান। ব্যাটিং লাইনআপে পাঁচে ও উইকেটরক্ষক হিসেবে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। ল্যাথাম ব্যাট হাতে ৫৫৮ রান এবং গ্লাভস হাতে ১৩টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করেছেন। তারপর আছেন দুই অলরাউন্ডার সিকান্দার রাজা ও মেহেদী হাসান মিরাজ। রাজা এবার ১৫ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬৪৫ রান ও বল হাতে নিয়েছেন আটটি উইকেট। রাজার ব্যাটিং গড় প্রায় ৫০ ছুঁইছুঁই।বোলার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। জোসেফ ২৭, সিরাজ ২৪, জাম্পা ৩০ ও বোল্ট ১৮টি উইকেট শিকার করেছেন।২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। প্রায় সাত বছর ধরে জাতীয় দলে খেলছেন। একাদশে মোটামুটি নিয়মিতই তিনি। তবে বল হাতে কারিশ্মা দেখিয়েই দলে টিকে ছিলেন মিরাজ। ব্যাট হাতে মিলছিল না সময় সুযোগ। তবে ২০২২ সালের প্রথম থেকেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আসছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে খাদের কিনারা থেকে ম্যাচ জেতানো কিংবা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানো, মিরাজের ব্যাট চওড়া ছিল প্রতিটি বিপদের মুহূর্তেই।আফগানিস্তানের বিপক্ষে দল যখন বিপদে ছিল, তখন আফিফ হোসেন ধ্রুবর সাথে জুটি বেঁধে জয় এনে দিতে রেখেছিলেন বড় ভূমিকা। প্রথম ম্যাচে ওই জয়ের ফলেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বছরের শেষে এসে ভারতের বিপক্ষেও চওড়া হয় মিরাজের ব্যাট। নয়টি উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চোখe সর্ষে ফুল দেখছিল, তখন ত্রাতা হয়ে এসে মিরাজ মনে করিয়ে দেন ব্যাট হাতে তার কী সামর্থ্য আছে। দশম উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। সেই জুটির সুবাদে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ।ভারতের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। আবারো ত্রাতা হয়ে আসেন সেই মিরাজ। এবার মাহমুদউল্লাহ রিয়াদের সাথে গড়েন জুটি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটিও হাঁকান সেই ম্যাচে। শতক হাঁকিয়ে বাংলাদেশকে সিরিজ জয় এনে দেন মিরাজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে জ্বলে উঠে দলকে জিতিয়েছিলেন ম্যাচ। বছর জুড়েই বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই অফস্পিনার।এ বছর ব্যাট হাতে মোট ৩৩০ রান করেছেন মিরাজ। ব্যাটিং গড় ৬৬। বল হাতে নিয়েছেন ২৪টি উইকেট, গড় ছিলো ২৮.২০।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad