Ad

দেড় লাখ টাকার শার্ট গায়ে মেসির নতুন বছর শুরু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-11_bb174df3-5065-4f35-951f-ba051772b900_2022_11_26T202730Z_1042999513_UP1EIBQ1KTTUK_RTRMADP_3_SOCCER_WORLDCUP_ARG_MEX_REPORT
Durbin News

মাত্র ক'দিন আগেই বহু আরাধ্য সোনার ট্রফিটি তুলেছেন নিজ হাতে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে এরই মধ্যে হয়েছেন কাতার বিশ্বকাপের রাজা। আর তাই রাজার মতোই যেন নতুন বছরের শুরু করলেন মেসি।২০২৩ এর শুরুতেই নান্দনিক সাজে দেখা গেলো এই ফুটবল তারকাকে। আজ সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেইজ থেকে পরিবারের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন মেসি। সেখানে দেখা যায়, সবুজের সাথে কমলার মিশেলে চমৎকার একটি শার্ট পরেছেন তিনি। বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র‍্যান্ড গুচির সে শার্টের দাম প্রায় দেড় লক্ষ টাকা। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সেজেছেন শুভ্র সাদার সাজে। টু-পিস গাউন আর ছিমছাম গড়নে দারুণ দেখাচ্ছে মেসি-পত্নীকে। তাদের তিন পুত্রও সঙ্গে আছে ছবিতে। একে অপরের সঙ্গে মায়ার বন্ধনের উজ্জ্বল এক প্রতিফলন ঘটেছে ছবিতে। আর্জেন্টাইন সুপারস্টার এক হাতে স্ত্রী আন্তোনেলাকে জড়িয়ে আছেন, আরেক হাতে কোলে নিয়েছেন ছোটপুত্র চিরো মেসিকে।এদিকে মা আন্তোনেলার আঙুল জড়িয়ে আছে মেজোপুত্র মাতিও মেসি। আর মাতিওর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে মেসির প্রথম পুত্র থিয়াগো। যেন এক অবিচ্ছেদ্য সংযোগে একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন তারা!তবে এই পাঁচজনের মাঝে ভক্তদের চোখ বার বার মেসির দিকেই আটকাচ্ছে। সবুজ রঙের নজরকাড়া শার্টটিতে দারুণ মানিয়েছে তাকে। মেসির পরনের এ শার্টটির পেছনে রয়েছে চমৎকার একটি ইতিহাস৷ বর্তমান সময়ে তেমন জনপ্রিয় না হলেও পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ শার্টের জনপ্রিয়তা ছিলো তুঙ্গে।তখন মূলত 'বোলিং শার্ট' বলা হতো এ পোশাককে। কারণ বোলিং খেলার সময় খেলোয়াড়দের পরনে থাকতো এই বিশেষ শার্ট।তবে এটি ক্রিকেটের সেই ব্যাট-বলের বোলিং নয়। বিনোদনের জন্য বিশ্বের অনেক দেশে রয়েছে অন্যরকম খেলাটির ব্যাপক সুনাম।এ খেলাতে মূলত একটি পিচ্ছিল লন থাকে। আর থাকে কিছু টার্গেট বা লক্ষ্য। লন দিয়ে বল গড়িয়ে দিয়ে একজন খেলোয়াড় যতটা টার্গেটকে মাটিতে ফেলতে পারবেন, তিনি হবেন তত নম্বরের অধিকারী। মূলত বসন্ত ও গ্রীষ্মের অবকাশের দিনগুলোতে এই খেলাটি হতো। এর জন্যই বিশেষভাবে বানানো হয়েছিলো মেসির পরনের এই ধরনের বোলিং শার্টগুলো।গরমের দিনগুলোতে তা ছিলো ভীষণ আরামদায়ক। কোনো প্ল্যাকেট থাকতো না শার্টগুলোতে। ফলে শরীরে বাতাসের প্রবেশও পর্যাপ্ত পরিমাণে হতো।খেলার উদ্দেশ্যে এ পোশাকের উদ্ভব হলেও দ্রুতই তা হয়ে ওঠে মার্কিনিদের প্রিয় ফ্যাশন উপকরণ। তবে এর পেছনে ছিলো ৫০ এর দশকের রক অ্যান্ড রোল কালচারের ছায়া।গত শতকের মধ্যবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পায় রকসংগীত। মূলত পুরোনো ধাঁচের গান শুনতে শুনতে আমেরিকার তরুণসমাজ তখন বেশ ক্লান্ত হয়ে পড়েছিলো।আর ঠিক তখনই বিশ্বসংগীতে আবির্ভাব ঘটে এলভিস প্রিসলি, কার্ল পারকিনস, জনি ক্যাশের মতো বিখ্যাত রকতারকাদের। ব্যতিক্রমী গান আর ছন্দে খুব সহজেই তারা জায়গা করে নেন বিশ্বের অসংখ্য কিশোর-তরুণদের মনে।আর এই তারকারাই নিজেদের ফ্যাশনকে নান্দনিক করতে বোলিং শার্টকে বেছে নেন। যে শার্টের উদ্ভব একটি খেলার পোশাক হিসেবে; সেটি রাতারাতি ঠাঁই পেয়ে যায় '৫০ এর দশকের ফ্যাশন আইকনদের ওয়্যারড্রোবে।যদিও পরবর্তীতে এ শার্টের জনপ্রিয়তা তুলনামূলক কমে গেছে, তবুও হাওয়াইয়ান শার্টের মতো নানা নামে এখনো রয়ে গেছে এই ফ্যাশনের অস্তিত্ব। নতুন বছরের শুরুতে বোলিং শার্ট গায়ে জড়িয়ে লিও মেসি এটাই প্রমাণ করলেন, শুধু খেলার মাঠেই নয়, ফ্যাশন সেন্সের দিক থেকেও নিজেকে অনন্যই রেখেছেন ফুটবলের এই রাজপুত্র।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad