Ad

আইপিএলে সবচেয়ে সফল বাংলাদেশি খেলোয়াড় কে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
lrp_AtSy_400x400
Durbin News

এ পর্যন্ত সাতজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছেন। এর মধ্যে চলতি বছরেই রেকর্ড করে একসাথে সুযোগ পেয়েছেন তিনজন বাংলাদেশি। তবে তিনজনের মধ্যে শুধু লিটন কুমার দাস এবার প্রথমবারের মতো আইপিএল খেলবেন। বাকি দুজন এর মধ্যে আছেন মুস্তাফিজ এবং সাকিব আল হাসান।এই তিনজন ছাড়াও আইপিএল এর শুরু থেকে সুযোগ পেয়েছেন আরো চারজন ক্রিকেটার। তাদের কেউ খেলার সুযোগ পাননি। কেউ সুযোগ পেয়েও পারফর্মেন্স করে দেখাতে পারেননি। কেউ কেউ আবার সাফল্য অর্জন করে বারবার সুযোগ পাচ্ছেন আইপিএলে। এর মধ্যে ২০০৮ সালের আইপিএল আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসাবে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। সে আসরে পঞ্চাশ হাজার ডলার খরচ করে তাকে কিনেছিলো রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। তবে মাঠের খেলায় মাত্র এক ম্যাচেই সুযোগ পেয়েছিলেন রাজ্জাক। রাজস্থানের বিপক্ষে খেলা সেই ম্যাচে মাত্র দুই অভার বল করে ২৯ রান দিয়েছিলেন তিনি। এরপর আর মাঠে নামানো হয়নি তাকে। ২০০৯ সালে এরপরের আইপিএল আসরে দল পান মাশরাফি এবং মোহাম্মদ আশরাফুল। সে সময় বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটিং তারকা ছিলেন আশরাফুল। মাশরাফি ছিলেন বোলিং আক্রমনের সেরা অস্ত্র। নিলামেও বাজিমাত করেছিলেন নড়াইল এক্সপ্রেস। তবে মাঠের খেলায় তার প্রতিফলন দেখাতে পারেননি মাশরাফি। এক ম্যাচ মাঠে নেমে চার অভারে দিয়েছিলেন ৫৮ রান। এমন পারফর্মেন্স এর পর তাকে আর মাঠে নামায়নি কলকাতা। অন্যদিকে ৭৫ হাজার ডলারে বিক্রি হওয়া আশরাফুলও খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। ১০ বল খেলে সেই ম্যাচে মাত্র দুই রান করেছিলেন এই ব্যাটার। ফলে আশরাফুল ও নাম লেখান ব্যর্থদের তালিকায়। যেখানে তার সাথে আছেন মাশরাফি এবং আব্দুর রাজ্জাক। তিনজনেই নিজেদের প্রথম আইপিএল ম্যাচে ব্যর্থ হয়ে আর কখনো সুযোগ পাননি। এদিকে ২০১২ সালে বাংলাদেশি অপেনার তামিম ইকবাল ও সুযোগ পেয়েছিলেন আইপিএলে। তাকে কিনেছিলো পুনে ওয়ারিওর্স। তবে টুর্নামেন্টের কোন ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি তিনি। ফলে আইপিএলে তামিম ইকবালকে সফল বা ব্যর্থ কোনটাই বলা যাচ্ছে না। এরপর থেকে বাংলাদেশিদের আইপিএল ছিলো পুরোপুরি সাকিব এবং মুস্তাফিজ নির্ভর। তাদের বাইরে গত দশ বছরের মধ্যে এবার শুধু সুযোগ পেয়েছেন লিটন দাস। সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে। ৪ লাখ ডলারে তাকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। সেবার বল হাতে দুর্দান্ত খেলেছিলেন সাকিব, ৭ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। যেখানে তার ইকোনমি রেট ছিলো ৭ থেকেও কম। এরপর ২০১৭ পর্যন্ত কলকাতার হয়ে আইপিএল মাতিয়েছেন সাকিব। ২০১৮ ও ১৯শের আইপিএলে সাকিব ছিলেন হায়দ্রাবাদ দলে। এরপর ২০২১ সালে আবারো কলকাতায় ফেরেন তিনি। সব মিলিয়ে আইপিএলে মোট ৭১ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাতে ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ব্যাটিং গড় ২০ এর কাছাকাছি। এছাড়া বল হাতে পেয়েছেন ৬৩ উইকেট। যেখানে তার ইকোনমি রেট সাড়ে সাত থেকে সামান্য কম। সাকিব আল হাসানের মতো প্রথম আইপিএল আসরেই জাত চিনিয়েছিলেন মুস্তাফিজ। ২০১৬ সালে হায়দ্রাবাদ দলে সুযোগ পান তিনি। সেবার বল হাতে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন কাটারফিজ। অভার প্রতি রান দিয়েছিলেন মাত্র ৬.৯০ করে। এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ, মুস্তাফিজ হয়েছিলেন টুর্নামেন্টের ইমার্জিং খেলোয়াড়। পরের আসরেও হায়দ্রাবাদে ছিলেন মুস্তাফিজ। এরপর ২০১৮ সালে মুম্বাইয়ে নাম লেখান তিনি। আবার ২০২১ সালে রাজস্থানের হয়ে মাঠে নেমেছিলেন । এরপর থেকে দিল্লি ক্যাপিটালসে খেলছেন বাংলাদেশের এই তারকা বোলার। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আইপিএলে ৪৬ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাতে ৪৬ উইকেট নিয়েছেন ৭.৮০ ইকোনমি তে। সব মিলিয়ে সাকিব এবং মুস্তাফিজ দুজনকেই আইপিএলে সফল বলা যায়। পারফর্মেন্স দিয়েই বারবার সুযোগ পাচ্ছেন তারা। আগামী ২০২৩ সালের আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। ২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের সেরা ব্যাটার ছিলেন তিনি। আইপিএলে এবার কলকাতার হয়ে, মাঠে নামবেন এই ক্রিকেটার। একাদশে সুযোগ পেলে সামর্থের সর্বোচ্চ ব্যবহার করবেন লিটন, এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad