Ad

উইজডেন এর বর্ষসেরার তালিকায় তাসকিন আহমেদ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Taskinb
Durbin News

উইজডেনকে বলা হয় ক্রিকেটের বাইবেল। এবার সেই উইজডেনের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ বোলিং স্পেলের তালিকা প্রকাশ করেছে উইজডেন। তাতে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ফাইফার পেয়েছে এই স্বীকৃতি।ঐতিহাসিক ম্যাচে, তাসকিন আহমেদের পাঁচ উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকার মাটিতে, তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। তাসকিন পরপর দুই ওভারে কাইল ভারাইনা এবং ইয়ানেমান মালানকে আউট করেন। ডেভিড মিলার এবং ডোয়াইন প্রিটোরিয়াস মারকুটে ব্যাটিং শুরু করার আগে দুজনেই তাসকিনের বলে ক্যাচ আউট হন। তাদের ব্যাট ছুঁয়ে যাওয়া সেই বল স্টাম্পের পিছনে উইকেটরক্ষক মুশফিকুর রহিম সহজেই ক্যাচ নিয়েছিলেন। কাগিসো রাবাদা তাসকিনের পঞ্চম শিকার হয়েছিলেন। ফলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পান তাসকিন। অভিষেক ম্যাচেই ফাইফার পেয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে সেই ফাইফারের প্রায় ৮ বছর অপেক্ষা করতে হয়েছিল এই গতিতারকাকে।তাসকিন যখন তার প্রথম উইকেটটি নিয়েছিলেন, তখন দক্ষিণ আফ্রিকা ছিল ৬৬ রানে ১ উইকেটে। এরপর তাসকিনের অগ্নিঝরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ১৫৪ রানে অলআউট হয়েছিল, যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। সেই সুবাদে বাংলাদেশ ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে। তাসকিন হয়েছিলেন ম্যাচসেরা ক্রিকেটার।এই পারফরম্যান্সের ফলেই উইজডেনের বর্ষসেরা বোলিং স্পেলের তৃতীয় স্থানে জায়গা পেলেন তিনি।এবার বর্ষসেরা বোলিং স্পেল নির্বাচিত হয়েছে জাসপ্রীত বুমরার মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেটের স্পেলটি। ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশদের মাটিতেই ৭.২ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট নেন বুমরাহ। তার এই অগ্নিঝরা বোলিংয়ে মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। লন্ডনের দ্য ওভালে সে ম্যাচ ভারত জিতে নেয় ১০ উইকেটে। বুমরাহর এ স্পেলটি ছিল ভারতীয় বোলারদের মধ্যে ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা। আর ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কেউই এমনটা করতে পারেনি ওয়ানডেতে।দ্বিতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেয়েছেন রস টপলি। এই ইংলিশ বোলার ভারতের বিপক্ষে ৯.৫ ওভারে ২৪ রান খরচ করে শিকার করেছিলেন ৬টি উইকেট। টপলি মেডেন ওভার করেছিলেন দুইটি। সেই ম্যাচে লর্ডসে ২৫ বছর পর ইংলিশ ক্রিকেটার হিসেবে ওয়ানডে সংস্করণে ফাইফার পেয়েছিলেন টপলি।চতুর্থ সেরা বোলিং নির্বাচিত হয়েছে জিম্বাবুয়ের রায়ান বার্লের ফাইফার। সেই ফাইফারের সুবাদেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছিল জিম্বাবুয়ে। মাত্র ৩ ওভারে পাঁচটি উইকেট পেয়েছিলেন বার্ল। খরচ করেছিলেন ১০ রান। বার্ল শিকার করেছিলেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলের মতো রাঘব বোয়ালদের।সর্বশেষ পঞ্চম সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেয়েছেন অ্যাডাম জাম্পা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনিও পেয়েছিলেন ফাইফার। ৩৫ রান খরচায় এই অজি লেগস্পিনার নিয়েছিলেন পাঁচটি উইকেট। ফলে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ৮২ রানে। ম্যাচটি জিতেছিল জাম্পার দল অস্ট্রেলিয়া।সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। একসময় বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেও কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির ফলে জাতীয় দলে ফিরেছেন মনে রাখার মতো করে। প্রতিটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অন্য ক্রিকেটারদের জন্যে উদাহরণ বনে গেছেন তিনি। তবে ইনজুরির কারণে ভারত সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। টেস্ট সিরিজ হারলেও ওডিআই সিরিজ ঘরে তোলে টাইগাররা। আন্তর্জাতিকে আপাতত ব্যস্ততা না থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঘণ্টা বাজবে খুব দ্রুত, আর এই টুর্নামেন্টে ঢাকার হয়ে খেলবেন ঢাকার ছেলে তাসকিন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad