Ad

"বিপিএলে চমক দেখাবে সাকিবের বরিশাল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ফরচুন বরিশাল। ইনফর্ম ক্রিকেটারদের নিয়ে গড়া বরিশালের স্কোয়াড খাতা-কলমে অনেক শক্তিশালী। বাংলাদেশ জাতীয় দলের বড় বড় নাম ও ইনফর্ম ক্রিকেটাররা আছেন দলটিতে। বরিশালের মূল শক্তি তাই দেশি ক্রিকেটাররাই। এই দলেই আছেন সময়ের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।বরিশালের বড় শক্তি সাকিবের নেতৃত্ব। গত আসরে বরিশালকে ফাইনালে তুলেছিলেন সাকিব। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে রানারআপ হয়েছিলেন সাকিবরা। বুদ্ধিদীপ্ত সাকিবের অধিনায়কত্বে এবারো দারুণ কিছু করার আশায় থাকবে দলটি।বরিশালের আরেক প্রেরণার উৎস হলেন মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালটি ছিল মিরাজময়। বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে শেষে এসে ভারতের বিপক্ষে সিরিজ জেতানো, সব জায়গায় বড় ভূমিকা পালন করেছেন মিরাজ। টি-টোয়েন্টিতে জাতীয় দলের পক্ষে ইনিংস উদ্বোধনও করেছেন এবছর। মিরাজের দারুণ ফর্ম আশা দেখাচ্ছে বরিশালকে। শুধু ফর্ম না, মিরাজ খ্যাতি কুড়িয়েছেন তার আত্মবিশ্বাসের কারণেও। এই অলরাউন্ডার যেকোনো পরিস্থিতিতেই বিশ্বাস করেন দল জিততে পারে। হার মেনে নিতে পারেন না মিরাজ, ফলে লড়ে যান শেষ বল পর্যন্ত। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তা প্রমাণ করেছেন। এবার বিপিএলে মিরাজের জ্বলে ওঠার আশায় ভক্তরা।এছাড়াও বরিশাল দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলারের অভিজ্ঞতা সবচেয়ে বেশি কাজে লাগে চাপের সময়ে। তাই অনাকাঙ্ক্ষিত চাপে পড়ে গেলেও বরিশাল নির্ভার থাকতে পারে রিয়াদের ব্যাটের দিকে তাকিয়ে।বরিশালের টপ অর্ডারে আছেন আফগান ব্যাটার গুরবাজ। গুরবাজের ব্যাটিং তান্ডব সবারই জানা। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সাথে জুটি গড়তে দেখা যেতে পারে গুরবাজকে। এই দলে আছেন রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহি এই ক্যারিবিয়ান ক্রিকেটার স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে তুলতে পারেন ঝড়।বরিশালের পেস বোলিং ইউনিটও শক্তিশালী। দেশি তারকা এবাদত হোসেন থাকবেন পেসারদের নেতৃত্বে। এছাড়াও আছেন পাকিস্তানি পেস তারকা মোহাম্মদ ওয়াসিম। বরিশালের স্কোয়াডে আছে এক লেগ স্পিনারও। তিনিও পাকিস্তানি। নাম উসমান কাদির। রশিদ খান, আদিল রশিদ, হাসারাঙ্গাদের মতো যদি কাদিরও তার লেগস্পিন জাদু দেখাতে পারেন, তাহলে বরিশালের বোলিং মোকাবেলায় খুব ভেবেচিন্তে মাঠে নামতে হবে প্রতিপক্ষদের।খাতা-কলমে দেখা যাচ্ছে কোনো বিভাগেই বরিশালের কমতি নেই। সাকিব, মিরাজ, গুরবাজ, এবাদত, বিজয়, কর্নওয়ালরা যদি প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন, তাহলে আর বরিশালকে ঠেকায় কে!তত্ত্বীয়ভাবে বরিশালের মূল শক্তি হবেন আইসিসি অলরাউন্ডার রাঙ্কিং এ সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ইনফর্ম মিরাজের সঙ্গে সাকিবের স্পিন বিষ হতে পারে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। গত আসরে সাকিবের হাত ধরেই সাফল্যের দেখা পেয়েছিল ফ্রাঞ্চাইজিটি। তাই এবারও সাকিবের কাধেই দলের দায়িত্ব থাকছে তা একপ্রকার নিশ্চিত। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুরনো ঢেরায় ডাক পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।ফরচুন বরিশালের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা হলেন- এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রাহকিম কর্নওয়াল, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নাভিন উল হক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, ইবরাহিম জাদরান, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামস, কুশল পেরেরা, হায়দার আলী এবং চতুরঙ্গ ডি সিলভা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad