Ad

বাংলাদেশী ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, খেলতে পারেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরার বিপক্ষে। অসম্ভব মনে হলেও সত্যিই এমন সম্ভাবনা দেখা দিয়েছে। ক্লাব ফুটবলে এশিয়া মহাদেশের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং আল নাসের। সম্প্রতি আল নাসের নামক সৌদির এই ক্লাবে, ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন। ফলে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুই দলের দেখা হওয়ার সুযোগ রয়েছে ,এএফসি চ্যাম্পিয়ন্স লিগে।বিশ্বকাপে ভরাডুবির পর সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসেরেই, যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টুইট করে খবরটির সত্যতা, নিশ্চিত করেছে আল নাসের ক্লাব কর্তৃপক্ষ। এশিয়ার ক্লাবটিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ,বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। অর্থাৎ ২০২৫ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সৌদি ক্লাবই হবে রোনালদোর নতুন ঠিকানা। রোনালদোর এশিয়ায় পা রাখার মধ্য দিয়ে, বাংলাদেশী ক্লাবের বিপক্ষে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্লাব ফুটবলে, এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ,বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্লাব হিসেবে ,এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পর্যায়ে খেলতে যাচ্ছে দলটি। তবে শর্ত হচ্ছে, প্লে অফ খেলে মূলপর্বে গেলে, তবেই রোনালদোদের বিপক্ষে, খেলার সুযোগ পাবে বসুন্ধরা। অন্যদিকে প্লে অফে হেরে গেলে ,আবার সরাসরি এএফসি কাপে খেলবে ক্লাবটি। এশিয়ান ফুটবল কাপের নিয়ম অনুযায়ী প্রতি জোনের শীর্ষ ১২ দেশ, র‍্যাংকিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়। সেই হিসেবে বাংলাদেশ ওয়েস্ট জোনে, ১২তম স্থানে থাকায়, প্রতিযোগিতার ,প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা।বাংলাদেশের ক্লাবগুলো সাধারণত ,এএফসির দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্ট a, এএফসি কাপে খেলে থাকে। তবে প্রথমবারের মতো এ বছর, এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে–অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস। এর আগে আবাহনী ,এএফসি কাপের আন্ত–আঞ্চলিক সেমিফাইনালে ওঠায়, বাংলাদেশের পয়েন্ট বেড়ে যায় এবং তারই ভিত্তিতে, আগামী চার বছর এএফসি চ্যালেঞ্জ কাপে সরাসরি না হোক, অন্তত প্লে–অফ খেলার সুযোগ পাবে, বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। সেই সুবাদে লিগ চ্যাম্পিয়ন হিসেবে এ বছর সুযোগটা পাচ্ছে বসুন্ধরা কিংস। এক্ষেত্রে প্লে–অফে জিতলে গ্রুপ পর্বে ঢোকার সুযোগ মিলবে বসুন্ধরা কিংসের।তবে এর আগে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ক্লাবটিকে। চ্যাম্পিয়নস লিগে খেলতে ক্লাব লাইসেন্সিং করতে হবে বসুন্ধরাকে। যদিও এএফসি কাপে খেলতে ক্লাবটি লাইসেন্সিং করেছে অনেক আগেই। চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়ে এবার সেটিও সম্পন্ন করবে ক্লাবটি। এ মাসের শুরুতেই শুরু হবে এই প্রক্রিয়া।এদিকে চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ,আল নাসের ক্লাবে খেলবেন রোনালদো। সৌদি ক্লাবটির সঙ্গে বিরাট অংকের চুক্তি করেছেন CR7. প্রতি বছর সব মিলিয়ে ১৭৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড কামাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ঘন্টাপ্রতি ২৭ লাখ টাকা প্রায়! তবে এই ১৭৩ মিলিয়ন পাউন্ড শুধুমাত্র খেলার জন্য পাবেন না রোনালদো, আল-নাসের তাকে বছরে বেতন দিবে ৬২ মিলিয়ন পাউন্ড, বাকি টাকা রোনালদো পাবেন তার ইমেজ সত্ব, বিজ্ঞাপনে অংশগ্রহণসহ, আনুষাঙ্গিক কাজকর্ম থেকে।রিয়াল মাদ্রিদে ইতিহাস করা অধ্যায় শেষে ,জুভেন্টাসে বেশ ভালোই কাটছিল রোনালদোর। তবে শেষ সময়ে এসে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়েন এই পর্তুগিজ তারকা। এরপর পুরনো ঢেরা, ম্যানচেস্টার ইউনাইটেড এ ফিরেছিলেন বিজয়ীর বেশে। কিন্তু বয়সের ছাপ ক্লাবের জন্যে বোঝা বানিয়ে দিয়েছিল রোনালদোকে। তাই নতুন ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছেন সি আর সেভেন। আর এতেই সম্ভাবনা জেগেছে, হয়তো বাংলাদেশের ক্লাবের বিপক্ষে খেলবেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad