Ad

বিপিএলের প্রাইজমানি নিয়ে তোপের মুখে বিসিবি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-9636-1672574490
Durbin News

নতুন বছরের শুরুতেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। টূর্ণামেন্টকে ঘিরে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল৷ সময় যত ঘনিয়ে আসছে- ততোই বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পড়তে হচ্ছে বিসিবিকে। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য চার কোটি টাকা ঘোষনা করেছে বিসিবি। আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে, তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে।ভক্ত-সমর্থকদের প্রশ্ন, যেখানে আইপিএলে সাকিব-মুস্তাফিজ-লিটনের দাম-ই ৪ কোটি টাকা,, সেখানে পুরো বিপিএলের প্রাইজমানি ৪ কোটি টাকা হয় কি করে?গেল শনিবার বৈঠক শেষে, বিসিবি গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব "ইসমাইল হায়দার মল্লিক' গণমাধ্যম কে বলেন, " বিপিএলে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি হচ্ছে দুই কোটি টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকছে এক কোটি টাকা। এছাড়া টূর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকছে দশ লাখ টাকা। এর পাশাপাশি বিপিএলের সেরা ব্যাটসম্যান ও বোলারের জন্য বিশেষ পুরষ্কারের চিন্তা করছে আয়োজক কমিটি।প্রাইজমানি ছাড়াও বিতর্ক সৃষ্টি হয়েছে," ডিআরএস" ba ডিসিশন রিভিউ সিস্টেম" প্রযুক্তি না থাকার কারণে। সভা শেষে, ইসমাইল হায়দার মল্লিক বলেন, কোয়ালিফায়ারের তিন ম্যাচ এবং ফাইনালে ,শুধুমাত্র ডিআরএস থাকবে। বাকি ম্যাচ গুলোতে "অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম" বা এডিআরএস থাকবে।ডিআরএস না থাকার কারণে, বিপিএল মান হারাবে বলে অভিমত ক্রিকেট প্রেমীদের। বিপিএলকে বিশ্বের দ্বিতীয় সেরা লীগ দাবি করেও, ডিআরএস প্রযুক্তি সংযুক্ত করতে না পারায়, বিসিবির সমালোচনায় মুখর হয়েছেন ক্রিকেট সমর্থকরা। অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেটারদের অনাপত্তিপত্র প্রদানে টালবাহানা করছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ফলে বিপিএলে লঙ্কান ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত লঙ্কান ক্রিকেটারদের বিপিএলে পাওয়া না গেলে, ফ্যাঞ্চাইজী মালিকদের বিপাকে পড়তে হতে পারে। আইপিএলের আদলে ২০১২ সালে শুরু হয় বিপিএলের যাত্রা। প্রথম আসরে পাঁচ কোটি টাকা প্রাইজমানি প্রদান করে বিসিবি। প্লেয়ার অব দ্যা টূর্ণামেন্টের জন্য বরাদ্দ ছিলো গাড়ীও!বিশ্বের সব নামি-দামি খেলায়াড়দের উপস্থিতিতে জমজমাট আয়োজন হতো বিপিএলের!পরবর্তিতে এই দাপট ধরে রাখতে পারেনি বিসিবি। নানা অনিয়ম, ফ্র্যাঞ্চাইজি মালিকদের অর্থ প্রদানে গড়িমসি, দলের মালিকানা বারবার বদলে যাওয়াসহ নানা কারণে আন্তর্জাতিক বড় তারকাদের, দলে টানতে পারেনি ফ্যাঞ্চাইজী মালিকরা। বিপিএলের উদ্দেশ্য ছিলো যে, আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের সাথে, ড্রেসিংরুম ভাগাভাগির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে দেশি খেলোয়াড়েরা। কিন্তু এসব অনিয়মের কারণে সেটি অর্জিত হচ্ছে না। সময়ের সাথে বিপিএলের পরিসর না বেড়ে উল্টো ছোট হয়েছে। ফলে স্পন্সরদের টানতে ব্যর্থ হয়েছে বিপিএল। দল কমে যাওয়ার কারণে অনেক প্রতিভাবান ক্রিকেটার দলে যেমন সুযোগ পাননি, আবার অনেকে দল পেলেও, একাদশে সুযোগ না পেয়ে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেননি।এছাড়া বিপিএল আয়োজন করা হয় পুরোপুরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম কেন্দ্রীক। খুব অল্প সংখ্যক ম্যাচ বরাদ্দ রাখা হয়, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে৷ মিরপুরের লো স্কোরিং পিচে খেলে, খেলোয়াড়দের পাওয়ার হিটিং দক্ষতা গড়ে উঠছে না। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ভালো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন, দেশের ক্রিকেটাররা। এইসব সীমাবদ্ধতার মধ্যে আগামী ৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে এবারের বিপিএল। প্রথম পর্বে ঢাকায় ৮টি ম্যাচের পর ১৩ জানুয়ারি (ফেব্রুয়ারী) শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুণরায় ঢাকায় ৪টি ম্যাচ আয়োজনের পর, সিলেটে চতুর্থ পর্ব শুরু হবে ২৭ জানুয়ারি। সিলেট স্টেডিয়ামে ৮ টি ম্যাচের পর শেষ পর্ব খেলতে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ১৬ ফেব্রুয়ারী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল আসর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad