Ad

বিশ্বকাপের পদক পাহারা দিতে কুকুর কিনেছেন মার্টিনেজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
108
Durbin News

এবার মোটা অংকের টাকা খরচ করে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কিনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলেও আলোচনায় এসেছিলেন তিনি। এরপর দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পের আদলে তৈরি পুতুল নিয়ে জয় উদযাপন করেও বেশ সমালোচিত হয়েছিলেন এই গোলরক্ষক। কিন্তু এতেও ক্ষান্ত হন নি তিনি। এবার বিশ্বকাপ জিতে পাওয়া তার পদক পাহারা দিতে ২০ হাজার পাউন্ড খরচ করে একটি কুকুর কিনেছেন মার্টিনেজ। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ৩০ কেজির এই কুকুর কিনে পুনরায় আলোচনায় এসেছেন মার্টিনেজ। সোস্যাল মিডিয়ায় তাকে ঘিরে চলছে তুমুল আলোচনা।যদিও বা মার্টিনেজের পক্ষ নিয়ে তার অনুসারীরা বলছেন, বিপুল টাকার মালিক হয়ে এরকম একটা কুকুর তিনি কিনতেই পারেন।মুলত নিজের পরিবার এবং বিশ্বকাপ জয়ের পদক ও গোল্ডেন গ্লাভস পুরষ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে এই কুকুরটি কিনেছেন মার্টিনেজ।প্রহরী কুকুরটি মুলত বেলজিয়াম মালিনয়েজ গোত্রের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুর। এই গোত্রের কুকুরগুলো প্রচন্ড হিংস্র এবং বন্য স্বভাবের বলে আর্মি ও পুলিশের দারুণ পছন্দের হয়ে থাকে। এদের ঘ্রাণশক্তি প্রখর হওয়ার কারণে যেকোনো বিপদ আগেই আঁচ করে মালিককে সতর্ক করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ডগ স্কোয়াডে এই প্রজাতির কুকুরকে যুদ্ধক্ষেত্রে নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকে। যেকোনো বিপদে শত্রুকে আক্রমণ করার ক্ষেত্রেও এদের তুলনা হয় না।মুলত সেনাবাহিনীর হয়ে কাজ শেষ হয়ে গেলে অবসর গ্রহণ করে এই কুকুর। এরপর অবসরপ্রাপ্ত এই কুকুরকে যে কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনতে পারেন। মার্টিনেজও সেভাবেই কুকুরটি কিনেছেন।বর্তমানে বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুরটি এমিলিয়ানো মার্টিনেজের পশ্চিম মিডল্যান্ডের বাড়ি পাহারা দেবে।মার্টিনেজের এই প্রাসাদে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী আমান্ডা, ছেলে স্যান্টি এবং তার মেয়ে ইভা।প্রসঙ্গত বডিগার্ড কিংবা প্রহরী হিসেবে কুকুর নিয়োগ দেয়ার ঘটনা ফুটবলে প্রথম নয়। অনেক আগে থেকেই ক্রীড়া অঙ্গনের তারকারা কুকুর পুষতে খুব পছন্দ করেন। তাদের মধ্যে অনেকের বাড়িতেই দেখা যায় বিভিন্ন প্রজাতির কুকুর। শুধু যে বাড়ি পাহারার ক্ষেত্রেই সীমাবদ্ধ তা নয়, ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য বাড়িতে কুকুর পুষতে শুরু করেছেন।কিছুদিন আগে আর্সেনালের প্রধান কোচ মিশেল আর্তেটা এবং ফরাসি গোলকিপার হুগো লরিসও একটা সংস্থা থেকে নিজেদের বাড়ির নিরাপত্তার জন্য প্রহরী কুকুর কিনেছেন।এছাড়াও ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যাশলে কোল, জ্যাক উইলশেয়ার এবং হেভিওয়েট বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন ফিউরির বাড়িতেও প্রহরী কুকুর দেখা যায়।এবার তাদেরকে অনুসরণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।দীর্ঘ ছত্রিশ পর আর্জেন্টিনাকে বিজয় এনে দিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই গোলরক্ষক।বিশ্বকাপে দারুণ পারফর্ম করে প্রশংসাও লাভ করেছেন তিনি। আবার বিভিন্ন কাণ্ড করে হয়েছেন সমালোচিত। তবে কারো সমালোচনায় কিছুই যায় আসে না মার্টিনেজের। নিজেকে প্রমাণ করতে ব্যস্ত এই তারকা বিশ্বকাপ শেষে সম্প্রতি নিজের ক্লাবে ফিরেছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad