Ad

এমবাপ্পেকে হারিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

মাত্র একটি গোলের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে কে হারিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে- নিজের ঝুলিতে আরো একটি সাফল্যের স্মারক যোগ করেছেন পিএসজি সুপারস্টার।এ নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সাত বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলের এই মহাতারকা।২০২২ সাল পুরোটাই ছিল মেসিময়। আন্তর্জাতিক ট্রফি খরা কাটানোর পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে অধরা বিশ্বকাপ ছুঁয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। বল পায়ে এর আগে কোপা আমেরিকা জয় করেছেন। তারপর শ্রেষ্টত্বের লড়াইয়ে ইউরো জয়ীদের হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেন ফিনালিসিমা ট্রফি জিতে। বছরের শুরুতে এই জয় আর্জেন্টাইনদের বিশ্বকাপ জয়ের মন্ত্র হিসেবেই কাজ করেছে, আর এতে চালকের আসনেই ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি।৩৪ বছর বয়সী মেসির অপ্রতিরোধ্য পারফরম্যান্সের দরুন শুধুমাত্র বিশ্বকাপে ৭ গোলের পাশাপাশি তিন অ্যাসিস্ট যোগ হয়েছে তার নামের পাশে। এর ফলে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল উঠেছে মেসির হাতেই।তবে বিশ্বকাপের আগেও ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বার্সা থেকে পিএসজিতে যাওয়া এই স্টাইকার।গত ১ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি এন্ড স্ট্যাটিস্টিক্স- ২০২২ সালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ঘোষণা করে। আর এতে জয়ী হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পুরস্কার জয়ের জন্য মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বি ছিলেন বিশ্বকাপের রানার্সআপ ও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। বিজয়ী মেসির ২২ টি গোলের বিপরীতে কিলিয়ান এমবাপ্পে করেছিলেন ২১ টি গোল। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল বিবেচনায় প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে আইএফএফএইচএস। ২০২২ সালে আর্জেন্টিনার জার্সিতে ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ৪ গোল করে তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতেছেন মেসি।এদিকে বছর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেও উজ্জ্বল ছিলেন ব্যক্তিগত পারফরম্যান্সে। ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে তিনি ২১ টি গোল করেন। যেখানে চ্যাম্পিয়নস লিগ ৯টি ও ফ্রান্সের জার্সিতে রয়েছে ১২টি গোল। যদিও লীগ ওয়ান এবং অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে সবদিক থেকেই এগিয়ে ছিলেন মেসি। কিন্তু পুরস্কারের জন্যে বিবেচিত হওয়ার জন্যে শুধুমাত্র দেশের জার্সি গায়ে এবং চ্যাম্পিয়নস লিগে অর্জিত গোলের সংখ্যাই বিবেচনা করেছে সংস্থাটি। আর এতেই বাজিমাত করেছেন আর্জেন্টাইন তারকা।এদিকে সর্বোচ্চ তালিকার শীর্ষ দশে জায়গা হয়নি ব্রাজিল ও পিএসজির সুপারস্টার নেইমারের। মাত্র ৯ গোল নিয়ে সাম্বা-বয় অবস্থান করছেন তালিকার ১৬ নম্বর অবস্থানে।অন্যদিকে এ তালিকায় জায়গা হয়নি ফুটবলের আরেক মহাতারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ২০২২ সালের পুরুষদের সেরা আন্তর্জাতিক গোল স্কোরারের তালিকায় চমক হিসেবে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আরজেন্টাইন তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজ। বিদায়ী বছরে তিনি গোল করেছেন ১৫টি। এছাড়া ম্যানসিটি এবং নরওয়ের আর্লিং হালান্ড এবং বায়ার্ন মিউনিখ ও সেনেগালের সাদিও মানে করেছেন সমান ১৪ টি গোল।আইএফএফএইচএস সর্বোচ্চ গোলদাতা ৫ জন খেলোয়াড়ের ১ম হলেন লিওনেল মেসি - তার গোলসংখ্যা ২২ টি। ২য় স্থানে আছেন কিলিয়ান এমবাপে - তার গোলসংখ্যা ২১ টি। এছাড়া ১৫ টি গোল নিয়ে তৃতীয় স্থাণে আছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad