Ad

বিপিএলের সিইও হবেন সাকিব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sakib n243m2-17-63b67302264d1
Durbin News

মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেই বেশি জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবম আসর!বিসিবি কর্মকর্তা আর খেলোয়াড়দের কথার লড়াইয়ে সরগরম দেশের ক্রিকেট পাড়া।এবার সেই কথার লড়াই যেন সবকিছুকেই ছাড়িয়ে গেলো। স্বয়ং সাকিব আল হাসানকে বিপিএলের প্রধান নির্বাহী পদে আসীন হওয়ার অনুরোধ জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল!তবে এর জন্য জুড়ে দেওয়া হয়েছে কঠিন এক শর্ত। বিপিএলের দ্বায়িত্ব নিতে হলে খেলা ছেড়ে দিতে হবে সাকিব কে।সাকিব যদি বিপিএল আয়োজনের জন্য রাজি থাকেন , তবে বিসিবির তরফ থেকে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন- বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল!ঘটনার সূত্রপাত গত ৪ জানুয়ারি সাকিব আল হাসানের একটি প্রেসমিটের মাধ্যমে। সেদিন " Gulf oil Bangladesh Ltd " নামক একটি প্রতিষ্ঠানে একদিনের জন্য সিইও হয়েছিলেন সাকিব। তখন নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উঠে আসে বিপিএল প্রসঙ্গ। বিপিএলের আয়োজনে বিসিবির অব্যবস্থাপনা বিষয়ে সাকিবের দৃষ্টি আকর্ষন করা হয়েছিলো, সাকিবও কোন রাখ-ঢাক না রেখে বিপিএলকে বলেন যা-তা টূর্ণামেন্ট। ঢাকা ডিভিশন লীগের সাথে তুলনা দিয়ে বলেন, এরচেয়ে ঢাকা প্রিমিয়ার লীগ সুন্দর ভাবে আয়োজন হয়। বিপিএল আয়োজনে বিসিবির সৎ ইচ্ছার অভাব উল্লেখ করে সাকিব বলেন, তাকে বিপিএলের দ্বায়িত্ব দেওয়া হলে দুই মাসেরও কম সময়ে বিপিএলকে একটি মান সম্মত টূর্ণামেন্টে পরিণত করবেন তিনি!জবাবে পরদিন- বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যম কে বলেন, বিসিবির সীমাবদ্ধতা জানা থাকলে সাকিব এমন মন্তব্য করতেন না।গুঞ্জন উঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি!কিন্তু একই দিন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাকিবের সাথে একাত্মতা পোষন করে বলেন, "আমি সাকিবের সাথে পুরোপুরি একমত"!বিপিএল কে হ-য-ব-র-ল টূর্ণামেন্ট উল্লেখ করে তিনি বলেন, " আপনি খালি চোখে দেখলে দেখবেন একই মাঠে অনুশীলন হচ্ছে, সবকিছু হচ্ছে। এটা হ-য-ব-র-ল ব্যাপার বলতে পারেন।" এতো সব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সাকিব কে বিপিএলের সিইও পদে আসীন হওয়ার জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করে বিসিবি। বিপিএলের প্রথম ম্যাচ শেষে বিসিবির মিডিয়া রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল বলেন, " সাকিবকে অবশ্যই স্বাগত জানাই। আমরা তো পারলে এখনই তাকে সিইও করে দেই। এখন তো সে খেলছে, তাকে খেলোয়াড়ের দৃষ্টিতেই দেখতে হবে। এবার তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। পরের বছর সে চলে আসুক।বলিউডের বিখ্যাত "নায়ক" সিনেমার উদাহরণ টেনে সাকিব বলেছিলেন, ইচ্ছা থাকলে একদিনেই সব পাল্টে দেওয়া সম্ভব!সাকিবের এমন কথার জবাবে শেখ সোহেল বলেন, " সিনেমা এবং বাস্তবতা এক জিনিস নয়।' তিনি বলেন, "সিনেমা দেখে তো বাস্তবতা হয় না। আর গভর্নিং বডির এখানে কোন ভূমিকা নেই।"এসময় সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ,বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ,ইসমাইল হায়দার মল্লিক বলেন, " আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলায় অংশ নেয় না, কিন্তু বিপিএলের কোন ম্যাচ বাদ দিতে দেখিনি!সাকিবের মতো ক্রিকেটার যদি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতো, তাহলে দেশের ক্রিকেটের মান আরও বৃদ্ধি পেতো।সাকিবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, "এই রকম কোন চিন্তা ভাবনা আপাতত আমাদের নেই। সে তো আমাদের-ই লোক৷ পরিবর্তন আমরাও চাই। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কি? আমরা সবাই একই পরিবারের। ভিন্ন মত থাকতেই পারে। প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবম আসর। ডিআরএস সুবিধা না থাকা, সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে না, মিরপুর কেন্দ্রীক বিপিএল আয়োজন, আন্তর্জাতিক তারকাদের বিপিএলমুখি করতে না পারা সহ- নানা অব্যবস্থাপনা ঘিরে ধরেছে বিপিএলকে।এসব নিয়ে মাশরাফি, সাকিব ছাড়াও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad