Ad

বাবার পথে বার্সেলোনায় রোনালদিনিও পুত্র?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনিও। নিজের সময়কার অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন তিনি। ক্লাব ফুটবলে সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। এবার সেই পথেই হাঁটছে তার ছেলে জোয়াও মেন্ডেস।রোনালদিনিও পুত্রের বয়স মাত্র ১৭ বছর, বর্তমানে আছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে। ফুটবল ওয়েবসাইট ইএসপিএনের তথ্য অনুসারে, ক্লাবটির বয়সভিত্তিক দলে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হতে পারেন মেন্ডেস।এর আগে ১৪ বছর বয়স থেকে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর যুব দলে ছিলেন রোনালদিনিও পুত্র। তবে চলতি বছর ক্রুজেইরোর সাথে চুক্তি বাতিল করে পাড়ি জমিয়েছেন স্পেনে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপের্তো ট্রায়ালে মেন্ডেসের উপর নজর রেখেছেন। ক্লাবটির দূত হিসেবে কাজ করা রোনালদিনিওর সাথেও এ নিয়ে কথা বলেছেন তিনি।যদিও মেন্ডেসের সাথে চুক্তির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দলের কোচের উপর। বার্সেলোনা যুব দলের প্রধান কোচ অস্কার লোপেজ। তার সহকারী হিসেবে আছেন আর্জেন্টাইন হাভিয়ের স্যাভিওলা। সাবেক এই ফরোয়ার্ড এক সময় রোনালদিনিওর সাথে বার্সেলোনার মূল দলে খেলেছেন।রোনালদিনিও পুত্র মেন্ডেস অবশ্য বাবার চাইতে চাচা রবার্তো মোরেইরার সান্নিধ্যেই বেশি থাকেন। তরুণ এই ফরোয়ার্ডকে দেখাশোনা করেন রবার্তো। যিনি রোনালদিনিওর পেশাদার ক্যারিয়ারেও রেখেছেন বড় ভূমিকা।ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনিও বার্সেলোনায় খেলেন পাঁচ বছর। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবে ছিলেন সাবেক এই তারকা। এই সময়ে বার্সেলোনা জিতেছে একটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি লা লিগা শিরোপা। এই যাত্রায় রোনালদিনিও জিতেছেন একটি ব্যালন ডি'অর, সাথে দুইটি ফিফা বর্ষসেরার পুরস্কার। লিওনেল মেসির পাশাপাশি বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার রোনালদিনিও। ২০৭ ম্যাচে ৯৪ গোল রয়েছে তার নামের পাশে। ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ছিল তার দারুণ অবদান। এ ছাড়া ফরাসি ক্লাব পিএসজি ও ইতালিয়ান ক্লাব এসি মিলানেও খেলেছেন রোনালদিনিও। ৪২ বছর বয়সী এই ফুটবলার অবশ্য অবসরের পর- বেখেয়ালি ব্যক্তিজীবন নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন।তারকা ফুটবলারদের ছেলেরাও বেছে নিচ্ছেন বাবার পথ। এক্ষেত্রে রোনালদিনিও পুত্রের চেয়েও বেশ পরিচিত মুখ- ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। ১২ বছর বয়সী রোনালদো জুনিয়র বাবার খেলা ক্লাবের একাডেমিতে প্রশিক্ষণ নেন। যে কারণে তার স্বাদ নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কন্ডিশনের।ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছর যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন, তখন তার ছেলেও ছিলেন আলোচনায়। আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যুক্ত হয়েছিল রোনালদো জুনিয়র। তার জার্সি নাম্বারও দেওয়া হয় বাবার মতো ৭!সম্প্রতি এই ইংলিশ ক্লাব ছেড়ে পর্তুগিজ তারকা রোনালদো পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাসেরে৷ রোনালদো অবশ্য বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলেকে কখনোই ফুটবলার হতে জোর করেন না। তবে পূর্ণ স্বাধীনতা পেয়েও রোনালদো জুনিয়র ঠিকই অনুসরণ করেছে বাবার পথ। ইতোমধ্যে রোনালদো জুনিয়রের প্রতিভার কিছুটা হলেও দেখেছে ফুটবল বিশ্ব। ভাইরাল হওয়া টুকরো টুকরো কিছু ক্লিপেই জানান দিয়েছেন নিজের সামর্থ্যের কথা।অন্যদিকে ইংলিশ তারকা ফুটবলার ডেভিড ব্যাকহাম খেলা ছেড়েছেন প্রায় এক দশক। তার পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছেলে রোমিও। সম্প্রতি ইন্টার মিয়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডের 'বি' দলে যোগ দিয়েছেন বেকহামপুত্র। দিন কয়েক আগে অভিষেকও হয়েছে তার। ছদ্মবেশে ম্যাচটি মাঠে বসে দেখতে গিয়েছিলেন ডেভিড ব্যাকহাম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad