Ad

বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়ালকে ৩-১ গোলে হারালো বার্সা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

বছরের প্রথম সুপার এল ক্ল্যাসিকোতে, রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে, স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে নিয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে স্প্যানিশ সুপার কাপে ১৪তম শিরোপা জিতেছে দলটি। এইদিন বার্সার হয়ে অসাধারন নৈপুন্য দেখিয়েছেন দুই তারকা লেভানদোভস্কি এবং গাভী। এছাড়া বার্সার হয়ে অপর গোলটি করেছেন পেদ্রী। তবে ম্যাচের একদম অন্তিম মুহুর্তে, দলের হয়ে একমাত্র গোলের দেখা পেয়েছেন মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বছর কয়েক আগেই মাদ্রিদ এবং বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন, তাদের সেরা তারকা রোনালদো এবং মেসি। তবে তাতে সামান্যতম কমেনি এল ক্ল্যাসিকোর উত্তাপ। তারই ধারাবাহিকতায়, বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্ল্যাসিকো, ক্লাব ফুটবলের ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল বহুগুনে। সেই প্রত্যাশা একেবারেই মেটাতে পারেনি মাদ্রিদ।এবারে সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে। দুই চির প্রতিদ্বন্ধীর ম্যাচে, শুরুতেই দেখা গিয়েছিল লড়াইয়ের আভাস।বলের দখলে খানিকটা এগিয়েছিল মাদ্রিদ। তবে ম্যাচের শুরু থেকেই গোছানো আক্রমনে, প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিয়েছিল জাভি হার্নান্দেজের বার্সা। ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়ে বসে বার্সা। তবে ডিবক্সের বাইরে থেকে নেওয়া লেভানদোভস্কির দুর্দান্ত শট প্রতিহত করেন মাদ্রিদ গোল রক্ষক কর্তুয়া। এরপরই মাত্র ১৯ মিনিটের মাথায় ম্যাচে গোল করার সবচেয়ে বড় সুযোগ পায়, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে করিম বেনজেমার হেড অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। এভাবে চলতে থাকে আক্রমন পালটা আক্রমনের খেলা। কাঙ্খিত গোলের দেখা মেলে ম্যাচের ৩৩ মিনিটে। ডিফেন্ডারদের ভুলে বক্সে বল পেয়ে যান বার্সা স্ট্রাইকার লেভানদোভস্কি। তিনি বল বাড়িয়ে দেন গাভীর উদ্দেশ্যে। সেই বলে গোল করতে ভুল করেননি আঠারো বছরের এই তরুন। প্রথম গোলের পরেই ম্যাচ অনেকটা একপেশে হয়ে যায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য আর কোন আক্রমন সৃষ্টি করতে পারেনি, ফেভারিট হিসেবে মাঠে নামা মাদ্রিদ। বরং শেষ মুহুর্তে আবারো গোল খেয়ে বসে তারা। এবারেও ভুল হয় মাদ্রিদ ডিফেন্স লাইনে। ম্যান টু ম্যান মার্কিং না থাকায়, তাদের ডি বক্সে আবারো ফাকায় বল পেয়ে যান প্রথম গোল করা গাভী। এবারে তার বাড়ানো বলে ফিনিশিং করতে ভুল করেননি লেভানদোভস্কি। প্রথমার্ধেই দুই গোল হজম করা মাদ্রিদ আর ঘুরে দাড়াতে পারেনি পুরো ম্যাচ জুড়ে। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেও ম্যাচে ফিরে আসতে পারেনি তারা। বরং কোচ জাভির অসাধারন স্ট্রাটেজিতে একাধিক গোলের সুযোগ সৃষ্টি করে বার্সেলোনা। ম্যাচের ৬৯ মিনিটে মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বার্সা ফরোয়ার্ড পেদ্রী। এবারেও গোলের পেছনে মুল কারন ছিল মাদ্রিদ ডিফেন্সের ভুল।৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে, শিরোপা রেস থেকে অনেকটাই ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। তবে এরপর তারা একাধিক গোলের সুযোগ সৃষ্টি করে।কিন্তু প্রতিবারই বাধ সাধেন বার্সা গোল রক্ষক টের স্টেগান। ডি বক্সের বাইরে থেকে করিম বেনজেমা এবং রদ্রিগোর অসাধারন দুটি শট সেভ করেন এই জার্মান গোলকিপার। ম্যাচের একেবারে শেষদিকে করিম বেনজেমা একটি গোল করে, দলের হারের ব্যবধান কমিয়ে আনেন। সেটি ছিল শুধুই সান্তনা। মাদ্রিদকে ঘিরে ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এইদিন তাদের কপাল পুড়িয়েছে ডিফেন্সে ভুল এবং আক্রমনে ভুল স্ট্রাটেজি। মুলত দলটি দুরপাল্লার শটে গোল করার চেষ্টা করছিল, যা পুরো ম্যাচেই ব্যার্থতা ডেকে এনেছে। সেই তুলনায় বার্সার ছোট পাসে গোল করার স্ট্রাটেজি অনেক বেশি কাজে দিয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad