Ad

স্ত্রীর কাছে ‘সুপার হাজবেন্ড’ মাশরাফি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

ক্রিকেট ক্যারিয়ারে টিকে যাওয়ার পেছনে, সবসময়ই নিজের স্ত্রীকে ক্রেডিট দেন মাশরাফি। বারবারই বলেন, "সুমনা হক সুমি" তার ক্যারিয়ারের, আড়ালের নায়িকা।আর এবার স্বামীকে সুপার হাসবেন্ড বললেন মাশরাফি পত্নী।বিপিএলে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সকে সমর্থন দিতে স্টেডিয়ামে এসেছিলেন তিনি। সে সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে।মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে সিলেট। সুমির মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে।তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো তিনিও বিশ্বাস করেন, ম্যাশের কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে।’স্বামী হিসেবে মাশরাফি কেমন, জিজ্ঞেস করলে উত্তরে সুমী সরাসরি বলেন,‘ অবশ্যই তিনি সুপার হাজবেন্ড।’মাঠে যেমন সহখেলোয়াদের অনুপ্রেরণা, তেমনি পরিবারেও অত্যন্ত দায়িত্ববান মাশরাফি। সর্বস্ব দিয়ে স্ত্রী-ছেলে-মেয়েকে আগলে রাখেন।মাঠেও সেটির প্রমান দেখেছে দর্শক। বিপিএলে ম্যাচ জয়ের পর, গ্যালারির পাশে গিয়ে জড়িয়ে ধরেছেন সন্তানদের। চুমু খেয়েছেন তাদের কপালে।অনেক ক্রিকেটারের ব্যক্তিজীবন নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু মাশরাফির নামের পাশে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই।ক্রিকেট ও সংসার, দু দিকেই সমান তালে এগিয়ে যাচ্ছেন। ক্রিকেটটা তার কাছে চাকরির মতো, আর সংসারটা ভালোবাসার। দুটোকে দারুণভাবে সামলাতে পেরেছেন বলেই, সবার চেয়ে মাশরাফি আলাদা।২০০৬ সালে, সুমনা হক সুমির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন মাশরাফি। তবে দুজনের মন দেওয়া নেওয়া হয়, সেই স্কুল জীবন থেকেই। পরিবার শুরুতে রাজি ছিল না। কিন্তু মাশরাফির জেদের কাছেই হার মেনে, দুই পরিবারের সিদ্ধান্তে পরিণয় হয়।তাদের সংসার জীবন পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময়। কিন্তু প্রেমের যেন কমতি নেই। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় দুজনের খুনসুটির গল্প।এই দম্পতির ঘর আলো করে দুই সন্তান এসেছে। প্রথম সন্তান মেয়ে, নাম হোমায়রা মুর্তজা। ছেলের নাম সাহেল মুর্তজা।ক্রিকেট মাঠে মাশরাফির সাফল্যে, কখনো টিভির সামনে, আবার কখনো মাঠে বসে উল্লাসে মেতেছেন সুমি। আবার দল পরাজিত হলে কিংবা মাশরাফি ইনজুরিতে পড়লে কেঁদেছেন তিনি।দুই সন্তানসহ সংসারের সব কিছু নিপুণ দক্ষতায় সামলিয়েছেন। তাই সব ভুলে শুধু খেলায় মন দিতে পেরেছেন, বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। কখনোই তাকে পেছনে তাকাতে হয় নি।মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ।তিনি তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। তার মতে, এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’এবার বিপিএলে মাশরাফির হাত ধরে, প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে সিলেট। নেতৃত্বের গুনে সিলেট দলটাকে যেন বদলে দিয়েছেন তিনি।দলে তেমন তারকা ক্রিকেটার না থাকলেও, ক্রিকেটারদের থেকে সেরাটা নিয়ে সিলেটকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।নড়াইল এক্সপ্রেসের ম্যাজিকে, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হারতে হয়েছে, শক্তিশালী দলগুলোকেও। ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষে, সবার উপরে আছে তারাই।তবে সিলেটের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও, মাশরাফিকে এককভাবে কৃতিত্ব না দিয়ে, পুরো দলের প্রশংসা করেন সুমি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad