Ad

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি ফুটবলার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-226597-1673988009bdjournal
Durbin News

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশী দুই ফুটবলার। অবিশ্বাস্য মনে হলেও এটিই এখন বাস্তবতা। মেসিদের দেশের ক্লাবে ,খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। বাংলাদেশের সার্জিও রামোস খ্যাত ,জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন ছাড়াও ,মাহমুদ হাসান কিরণকে দলে বেড়াতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার ক্লাব।আর্জেন্টিনার তৃতীয় বিভাগের 'টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার' লিগের ক্লাব- সোল ডে মায়ো। এই ক্লাব থেকেই, লিগে খেলতে ডাক পেয়েছেন তপু বর্মন। তবে এই ক্লাব ছাড়াও তাকে পেতে যোগাযোগ করেছে আর্জেন্টিনার আরো দুটি ক্লাব। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি চাউর হলেও- তপু বর্মন এই প্রস্তাব পেয়েছেন আরো আগে।এই বিষয়ে তপু বলেন, বেশ কিছুদিন আগেই তিনি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব, সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছেন। সোল ডে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বর্তমানে দেশ সেরা ক্লাব- বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, ক্লাবের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। জানা যায় 'সোল ডে মায়ো' ক্লাবটি ,বর্তমানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের, “টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে” খেলছে। চতুর্থ বিভাগে খেলে একবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। শেষবার তৃতীয় বিভাগে খেলে ,পঞ্চম স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছিল মেসির দেশের ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে তাই নতুন করে দল গোছাতে ব্যস্ত তারা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশী ফুটবলারদের উপর নজর দিয়েছে ক্লাবটি।ক্লাবের বর্তমান অবস্থান জানিয়ে তপু বর্মন জানিয়েছেন, ক্লাবটির প্রাক-মৌসুম প্রস্তুতি চলছে এখন। এ বছরের মার্চে, নতুন করে লিগ শুরু হওয়ার কথা রয়েছে তাদের। আর্জেন্টিনার মত দেশ থেকে পাওয়া প্রস্তাব হাতছাড়া করতে, তপুকে বরাবরই নিষেধ করেছেন শুভাকাঙ্খীরা। তবে ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি, এমনটিই জানিয়েছেন গণমাধ্যমে।ডিসেম্বরের শেষ দিকে মূলত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটি ,তপুর সঙ্গে যোগাযোগ করে বলে জানিয়েছেন, জাতীয় দলের রক্ষণভাগের এই ফুটবলার। এদিকে তপু বর্মন শেষ পর্যন্ত আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাবেন কিনা, সেটি ধোঁয়াশায় রয়েছে। তবে মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকেই, বড় ব্যাপার হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।প্রথমবারের মতো কোনো বাংলাদেশী ফুটবলার আর্জেন্টিনায় খেলার প্রস্তাব পেলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নিয়মিতই আসেন আর্জেন্টাইন ফুটবলাররা। লিগের স্তরের তারতম্য থাকলেও, মানগত দিকে বাংলাদেশ এবং আর্জেন্টিনার লীগের মধ্যে, কোনো পার্থক্য নেই বলে মনে করেন তপু বর্মন। তিনি মনে করেন, বাংলাদেশে যেসব ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন আসেন- তারা মূলত তৃতীয় ও দ্বিতীয় বিভাগ স্তরের ফুটবলার। তাদের তৃতীয় বিভাগ লিগ বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম নয়- বলে মনে করেন তিনি।তার প্রস্তাব পাওয়ার পেছনের কারণ হিসেবে, বাংলাদেশে আর্জেন্টাইন খেলোয়াড়দের উপস্থিতিই ভূমিকা রেখেছে বলে মনে করেন তপু বর্মন। তিনি বলেন , ‘গত কয়েক বছর ব্রাজিল, আর্জেন্টিনার অনেকেই আমাদের কিংসে খেলেছে। এজন্য কিংসের ম্যাচ এবং আমাদের লিগ, ব্রাজিল-আর্জেন্টিনায় অনুসরণ করা হয়। সেখান থেকেই মূলত তাদের এই প্রস্তাব দেয়ার ধারণা।’ এদিকে কাতার বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ,আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ,মঙ্গলবার বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছে । সবকিছু ঠিক থাকলে এই বছরের জুনে ,বাংলাদেশে পা রাখতে পারেন লিওনেল মেসিরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad